September 27, 2026
যুগান্তর
প্রণোদনার ঋণ ছাড়ে গতি নেই ৪ মাসেও
শিল্প ও সেবা খাত সচল ও উৎপাদন বাড়াতে ৪ মাস আগে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু চার মাসে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের গতি অত্যন্ত ধীর। প্যাকেজ ঘোষণার প্রায় ৩ মাস পর তহবিল উৎস্য নিশ্চিত করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্যাকেজের বিভিন্ন তহবিল ব্যবহারের জন্য ৪ মাসেও সব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেনি। চুক্তি না করলে প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করতে পারবে না। মূল প্যাকেজ থেকে এখনো কোনো ঋণ বিতরণ হয়নি। তবে সহযোগী বিভিন্ন প্যাকেজ থেকে খুব সীমিত আকারে ঋণ বিতরণ শুরু হয়েছে। ব্যাংকগুলোর প্যাকেজের আওতায় ঋণ বিতরণের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র জমা নিচ্ছেন। এগুলো যাচাই-বাছাই করে তারা খুব কম আবেদনই কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়েছেন। এর মধ্যে বন্ধ শিল্প চালুর বিষয়ে এখন পর্যন্ত ব্যাংকগুলো কোনো আবেদনই কেন্দ্রীয় ব্যাংকে পাঠায়নি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
https://www.jugantor.com/tp-lastpage/1160419
কালবেলা
অন্তর্বর্তী সরকারের সময়েই পোশাক খাতে বড় ধাক্কা
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের মতে, কোনো একক কারণে কারখানাগুলো বন্ধ হয়নি। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনেক কারণে এটা হয়েছে। আগেও কারখানা বন্ধ হয়েছে, আবার নতুন কারখানা খুলেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় আগের সংকটগুলোর সঙ্গে যুক্ত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা, কারখানাগুলোয় বিশৃঙ্খলা, পাশাপাশি রাজনৈতিক কারণেও অনেক কারখানা বন্ধ হয়ে যায়। সেখান থেকে বর্তমানে স্থিতিশীলতা ফিরলেও বৈশ্বিক কারণগুলো এবং জ্বালানি-বিদ্যুৎ সংকট ভুগিয়েছে। এর বাইরেও কারখানাগুলোর নিজস্ব অদক্ষতাও রয়েছে। সব মিলিয়ে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত তিন বছরে আমাদের (বিজিএমইএর সদস্য) ২৫৬টি এবং চলতি বছরের আট মাসে ৩১টি বন্ধ হয়েছে। তিনি মনে করেন, বন্ধ কারখানা ও কর্মসংস্থানের ঘাটতি পূরণে আরও বিনিয়োগ আকর্ষণ করতে হবে। পাশাপাশি ব্যবসার পরিবেশ, নীতির স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের তাগিদ দেন তিনি।
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/332573
The Daily Sun
Bangladesh, China turn to Joint Action Plan to close trade gap
The plan, launched through a Ministry of Commerce-to-Ministry of Commerce MoU signed during Prime Minister Tarique Rahman’s 25 June visit to Beijing, is now moving into implementation. BGMEA Director Mohammed Sohel backed the idea, saying both countries would benefit “if Bangladesh can negotiate properly” – while cautioning that Bangladesh’s own product mix compounds the Rules of Origin problem. BGMEA President Mahmud Hasan Khan said the association's $100 billion export goal by 2030 is meaningless without a corresponding rise in what Bangladesh actually adds to each garment before it ships. "We would like to achieve $100 billion in exports by 2030," he said. "But if value addition is only $5 billion, that is not the kind of export growth we want. Our target is to ensure value addition of at least $20 billion to $30 billion, and strong support from backward linkage industries, particularly the spinning and textile sectors, is essential to achieve that goal."
https://www.daily-sun.com/back-page/899998
The Daily Star
LDC deferment proposal gaining major support, Titumir says
Bangladesh is gaining support from major countries and trade blocs for the country’s proposed LDC graduation deferment at the 81st UN General Assembly (UNGA) session, adviser to the prime minister on the ministries of finance and planning Rashed Al Mahmud Titumir said yesterday. The LDC group, China, and the G-77 -- which consists of 134 countries -- have agreed to support the LDC graduation deferment in informal consultation meetings at the UNGA, according to Titumir.
https://www.thedailystar.net/business/economy/news/ldc-deferment-proposal-gaining-major-support-titumir-says-4283586
প্রথম আলো
চীনে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্থায়ী জায়গা পাচ্ছে বাংলাদেশ
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর কুনমিংয়ে স্থায়ী প্রদর্শনকেন্দ্র ও গুদাম পেতে যাচ্ছে বাংলাদেশ। বিনা মূল্যে এই কেন্দ্র ও গুদাম বরাদ্দ দিচ্ছে দেশটির ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগ। এতে চীনের বিশাল বাজারে সারা বছর পণ্য প্রদর্শন করে রপ্তানি বাড়ানোর সুযোগ পাবেন বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা।
https://www.prothomalo.com/business/industry/inyge2qglo
Textile Focus
Sirajganj Economic Zone Showcases New Horizons for Industrialization and Investment in the Northern Region
To showcase investment potentials, modern infrastructure, and investor-friendly facilities of the Sirajganj Economic Zone (SEZ) to business leaders and investors in the northern region, the “Bogura Investor Roadshow 2026” was successfully organized by Sirajganj Economic Zone Limited. Around 75 local investors from the Bogura region participated in the roadshow. Business leaders, industry representatives, local dignitaries, and invited guests were also present at the event. During the session, prospective investors were provided with a detailed overview of industrial setup opportunities, infrastructural advantages, and existing facilities available within the economic zone.
https://textilefocus.com/sirajganj-economic-zone-showcases-new-horizons-for-industrialization-and-investment-in-the-northern-region/
সময়ের আলো
চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ
ইউএস অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) হালনাগাদ তথ্যানুযায়ী ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) মার্কিন বাজারে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে চীন থেকে ক্রেতাদের মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা বজায় থাকায় বাংলাদেশ তার দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারীর মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে, চীন থেকে চলে যাওয়া ক্রয়াদেশের একটি বড় অংশ বাংলাদেশ পেলেও প্রতিযোগী অন্যান্য দেশ এ ক্ষেত্রে আরও দ্রুত গতিতে এগোচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল জানান, বৈশ্বিক চাহিদার দুর্বলতা এবং মূল্যচাপ এখনও বাংলাদেশের পোশাক রফতানির জন্য বড় চ্যালেঞ্জ।
https://www.shomoyeralo.com/news/386520
ইউএনবি
বগুড়ায় বিনিয়োগকারী রোডশো অনুষ্ঠিত
উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা, আধুনিক অবকাঠামো ও বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধা তুলে ধরতে ‘বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ রোডশোতে বগুড়া অঞ্চলের প্রায় ৭৫ জন স্থানীয় বিনিয়োগকারী অংশ নেন। এছাড়া ব্যবসায়ী ও ব্যবসায়িক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
https://unb.com.bd/bangla/category/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%B6%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4/115543
কালের কন্ঠ
রপ্তানির ঝুড়ি বদলাবে চামড়া পাট, কৃষি ও প্রকৌশল পণ্যে
দেশের রপ্তানি আয় মানেই এখনো তৈরি পোশাক। মোট পণ্য রপ্তানির প্রায় ৮১ শতাংশই আসে এই খাত থেকে। তবে পোশাকের বাইরে কয়েকটি খাত ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং প্রকৌশল পণ্য—এই চার খাতে রপ্তানি বাড়ছে এবং নতুন বাজার ও পণ্য বৈচিত্র্যের সুযোগ তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে চার হাজার ৮০০ কোটি ডলার। আগের অর্থবছরে ছিল চার হাজার ৮২৮ কোটি ডলার। মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে তিন হাজার ৮৭০ কোটি ডলার, যা মোট রপ্তানির ৮১ শতাংশ। অর্থাৎ প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি এখন পোশাকের বাইরে অন্যান্য পণ্য থেকে আসছে। এই জায়গাতেই নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। কারণ তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হলে চামড়া, পাট, কৃষি, প্রকৌশল পণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোকে দ্রুত বড় করতে হবে।
https://www.kalerkantho.com/print-edition/news/2026/09/27/1744593