BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 29, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_12.47.00_PM__1790664679.jpeg
সমকাল
ইউরোপের বিভিন্ন দেশকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান। সাক্ষাতে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_11.52.59_AM__1790664679.jpeg

আমার দেশ
বিদেশে বাণিজ্য সম্প্রসারণে জোর ব্যবসায়ী সংগঠনগুলোর জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দৌজা চৌধুরী আমার দেশকে বলেন, বিজিএমইএর সাম্প্রতিক উদ্যোগগুলো মূলত বাজার সম্প্রসারণেরই অংশ। প্রথমত, জাপানের সঙ্গে আমাদের ইপিএ সম্পাদিত হয়েছে, যা এখন সংসদে অনুমোদনের অপেক্ষায় আছে। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তি সম্পাদিত হলে সংশ্লিষ্ট দেশের বায়ারদের আস্থা অর্জিত হয় এবং তারা ব্যবসা বাড়াতে উৎসাহিত হয়। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যেই জাপান থেকে তিন-চারটি বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, যারা আমাদের দেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। শিহাব উদ্দৌজা চৌধুরী আরো বলেন, বিজিএমইএর সাম্প্রতিক উদ্যোগের একটি মূল উদ্দেশ্য হলোÑআমাদের এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণ এবং বাজার সম্প্রসারণ। ইউরোপ ও আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আমাদের একটি শক্তিশালী বিকল্প বা তৃতীয় বাজার গড়ে তুলতে হবে। https://www.dailyamardesh.com/amp/business/amdmp3f4j7w0f

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_10.48.18_AM__1790664679.jpeg

বিডিনিউজ২৪
বড় বাজার জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ, এবার সাফল্য আসবে? দীর্ঘ এক বছর ধরে দুই দেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ক্রেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ চালু করেছে ‘জাপান ডেস্ক’। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি নির্দিষ্ট খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময়। সেই সম্ভাবনা কাজে লাগাতেই ‘জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। তিনি বলেন, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশের সঙ্গে জাপানের ভৌগোলিক দূরত্ব বেশি। ফলে জাপানি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে সময় বেশি লাগে। ‘লিড টাইম’ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। “পরিবহন ব্যয় কমানো এবং দ্রুত পণ্য পৌঁছানোর ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি কয়েকটি প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি।” https://bangla.bdnews24.com/business/8ynwhrpubw

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_11.18.39_AM__1790664679.jpeg

কালবেলা
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন মেসবা উদ্দিন আলী বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন এবং ভবিষ্যৎ উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। https://www.kalbela.com/corporate/333251

uploads/trade_daily/digest_photo_fe__1790664679.jpg

The Financial Express
FIRE-SAFETY SYSTEMS IN RMG SECTOR : EU airs concern over treatment of European equipment The European Union (EU) has expressed concern over possible discrimination affecting European fire-safety-equipment suppliers in Bangladesh's ready-made garment (RMG) sector. In a letter sent to RMG Sustainability Council (RSC) Managing Director Abdul Haque on September 17, EU Ambassador Michael Miller stated that European companies and EU member-states reported potential discrimination affecting their economic interests in Bangladesh. He noted that fire detection and alarm systems compliant with European standards (EN 54 and VdS) faced delays and scrutiny, while systems under US frameworks (UL/NFPA 72) appeared to move faster through approvals. https://today.thefinancialexpress.com.bd/last-page/eu-airs-concern-over-treatment-of-european-equipment-1790619723

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_11.21.30_AM__1790664679.jpeg

The Daily Star
What is holding back solar in Bangladesh’s garment industry? Bangladesh’s garment industry now faces similar constraints of capital, buildings and time. It grew around domestic gas, which supplies electricity through factory generators and power stations, as well as heat for processes such as dyeing. Generating that electricity from renewable sources instead requires money, roof space and new ways of buying power. Gas shortages and the war in West Asia have made the transition more urgent. “Suppose you have a gas connection, but the pressure is so low that the machines cannot run on it,” says Nishat Nahrin Hamid, chairman of the Bangladesh Garment Manufacturers and Exporters Association’s (BGMEA) standing committee on renewable energy transformation. “What will you do then? You will switch to diesel. But diesel is very expensive now.” https://www.thedailystar.net/slow-reads/big-picture/news/what-holding-back-solar-bangladeshs-garment-industry-4285301

uploads/trade_daily/digest_photo_sun__1790664679.jpg

The Daily Sun
Govt eyes 18 markets to diversify exports Business leaders said reducing dependence on RMG would require faster growth in pharmaceuticals, electronics, agricultural and agro-processed products, leather goods, light engineering, information technology, jute and services. Former Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) director Mohiuddin Rubel said apparel exports to non-traditional markets reached a record $642.93 million in August 2026, the highest monthly figure recorded after two years of stagnation. The monthly average increased from $574.38 million in FY26 to $611.60 million in the first months of FY27, he said. https://www.daily-sun.com/printversion/900471

uploads/trade_daily/digest_photo_bonik_gree__1790664973.jpg

বণিক বার্তা
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ব্র্যাক ব্যাংক গ্রিন ইন্ডাস্ট্রি বা পরিবেশবান্ধব শিল্প-কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে উদ্যোক্তাদের সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি রিফাইন্যান্স স্কিম’ এবং ‘ডেভেলপমেন্ট অব আইসিটি রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক তহবিলের আওতায় এসব চুক্তি স্বাক্ষর হয়েছে। https://bonikbarta.com/economy/KqNa3mmQPLVWMbdM

uploads/trade_daily/digest_photo_n_age_bd__1790664973.jpg

The New Age
Bangladesh steps up FTA push on multiple fronts Bangladesh is moving on several trade fronts as negotiations for a free trade agreement with the European Union might begin in October. Moreover, the Regional Comprehensive Economic Partnership has formed a working group on Bangladesh’s accession, and the first round of FTA talks with Malaysia is due in Dhaka next month. The push comes as the United Nations prepares to consider Bangladesh’s request to defer its graduation from the least developed country category. A senior commerce ministry official told New Age that the discussions on the Bangladesh-EU FTA might start in October. https://www.newagebd.net/post/trade-commerce/315781/bangladesh-steps-up-fta-push-on-multiple-fronts

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_10.21.44_AM__1790664973.jpeg

যুগান্তর
সবুজ শক্তির পথে নতুন সম্ভাবনা জীবাশ্ম জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতায় বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো বেশ বিপাকে পড়েছে। বাংলাদেশের জ্বালানির ৬৫ শতাংশ আমদানিনির্ভর। অর্থাৎ তেল, গ্যাস, বিদ্যুৎ ও কয়লা চাহিদার বেশির ভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এই ব্যয়বহুল পরিস্থিতি থেকে বের হতে হলে আপাতত নবায়নযোগ্য জ্বালানির (গ্রিন এনার্জি বা সবুজ শক্তি) বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে মাত্র চার বছরে ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ২০ হাজার কিলোমিটারের মতো উপকূল এলাকা আছে। সেখানে ৩০ হাজার মেগাওয়াটের মতো বায়ুবিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। https://www.jugantor.com/tp-firstpage/1161299

uploads/trade_daily/digest_photo_t_focus__1790664973.jpeg

Textile Today
Japan gains focus as Bangladesh targets a bigger apparel export share BGMEA officially inaugurated its Japan Desk on September 23, 2026, at its Dhaka headquarters. The desk operates as a one-stop platform for Japanese buyers and investors. It will facilitate market research, buyer identification, small and medium-sized order handling, and direct coordination with Japanese trade organizations, including JETRO, JICA, JBCCI, and JCIAD. BGMEA has selected 277 factories for its specialized market entry initiative. Of these, 172 factories are designated to manufacture garments specifically for Japanese brands. Major retailers already sourcing from Bangladesh include Uniqlo, MUJI, GU, and Shimamura. https://www.textiletoday.com.bd/japan-gains-focus-as-bangladesh-targets-a-bigger-apparel-export-share

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_11.03.15_AM__1790664973.jpeg

প্রথম আলো
আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। গত সপ্তাহের শেষ দিকে তেলের মূল্যবৃদ্ধির যে ধারা শুরু হয়েছিল, আজ নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে তা অব্যাহত আছে। পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বেশির ভাগ দেশে আজ সপ্তাহের প্রথম দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সে কারণে তেলের দাম আজ বেড়েছে। খবর রয়টার্সের https://www.prothomalo.com/business/world-business/puai1e6ihr

uploads/trade_daily/digest_photo_ajker__1790664973.jpg

আজকের পত্রিকা
জ্বালানিসংকট: নভেম্বরেও এলএনজি দেবে না কাতার বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রাখার মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কাতার। বাংলাদেশের মতো পাকিস্তানসহ এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও একই সময় পর্যন্ত এলএনজি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর ‘ফোর্স মেজর’ বা অনিবার্য পরিস্থিতি ঘোষণা করে গত মার্চ থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে কাতার। এশিয়া ও ইউরোপের জন্যও একই সিদ্ধান্ত নেয় দেশটি। সরবরাহ স্থগিতের এই সিদ্ধান্তই নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। https://www.ajkerpatrika.com/business/ajpfmnajuftln

uploads/trade_daily/digest_photo_d_post__1790665115.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 29, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-29_at_10.27.05_AM__1790665115.jpeg

আমার দেশ
বিদেশযাত্রায় বিমানের টিকিট কাটার সুবিধা বাড়ল বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে টিকিট বিক্রির অর্থ দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই এ সুবিধা পাওয়া যেত। এখন ভিসা থাকলেই এ সুবিধা মিলবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdnaxot5llnf

uploads/trade_daily/digest_photo_s_alo__1790665115.jpg

সময়ের আলো
ব্যবসা-বাণিজ্যে মন্দা, তলানিতে বিনিয়োগ সবচেয়ে উদ্বেগের বিষয় নতুন বিনিয়োগ কমে যাওয়া। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ ২৩-২৪ শতাংশের মধ্যে ছিল। চলতি অর্থবছরে তা কমে ২০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদদের মতে, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ধরে রাখতে এ হার কমপক্ষে ২৮ শতাংশ হওয়া প্রয়োজন। https://www.shomoyeralo.com/news/386932