BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 30, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_12.46.26_PM__1790751048.jpeg
Textile Focus
All the trade bodies and stakeholders should work together for sustainable business, said the BGMEA President at the 10-year celebration of a country-renowned industry magazine, Textile Focus & grand launch of Sustainable Business Connect (SBC), held at Radisson Blu on 29th September 2026. Honorable Minister, Ministry of Housing and Public Works, People’s Republic of Bangladesh, Mr. Zakaria Taher MP, attended the event as Chief Guest. Mr. Mahmud Hasan Khan, President, BGMEA, informed that, “On behalf of BGMEA, I extend my warmest congratulations and heartfelt greetings to Textile Focus on the occasion of its 10th Anniversary. At the same time, I wish all the best for Sustainable Business Connect; I hope SBC will contribute for some significant sustainable developments” https://textilefocus.com/all-stakeholders-of-the-rmg-sector-should-work-together-for-sustainable-business-said-bgmea-president/
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_11.14.48_AM__1790751048.jpeg

আমার দেশ
গ্যাসের চাপ বাড়লেও স্বস্তি ফেরেনি জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে গ্যাসের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে—এতে কোনো সন্দেহ নেই। তবে এই চাপ কোনোভাবেই ২১ জুলাইয়ের আগের চাহিদার মাত্রাকে এখনো অতিক্রম করতে পারেনি। তবে অতি খারাপ পর্যায় থেকে পরিস্থিতি আস্তে আস্তে ওপরে উঠছে। বর্তমান গ্যাস সংকটের সার্বিক বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দৌজা চৌধুরী আমার দেশকে বলেন, গ্যাসের বাস্তব চিত্র হলো, আগের থেকেও উন্নতি হয়েছে। এটা এখন আগের জায়গার কাছাকাছি আসছে। কিন্তু গ্যাসের যে প্রেশার ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেটা এখনো পুরোপুরি আসেনি। তবে যে দুরবস্থা ছিল, সেখান থেকে উন্নতি করে একটা জায়গায় এসেছি। মোটামুটি এখন চলছে, এভাবে হলেও চলবে। https://www.dailyamardesh.com/business/industry/amdvznzdbis5j#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_10.35.20_AM__1790751048.jpeg

বাংলাদেশ প্রতিদিন
বাণিজ্যে বাড়ছে এআইনির্ভরতা বিশেষজ্ঞরা বলছেন, এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম চালিকাশক্তি। সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উৎপাদনশীলতা ও অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বাড়বে। বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ও উৎপাদনশীলতা বাড়াতে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা তাঁদের কারখানার উৎপাদন লাইনেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)চালিত ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ও ডিভাইসের ব্যবহার বাড়াচ্ছেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতে এখন এআই ব্যবহার হচ্ছে। একই সঙ্গে খাতটি দ্রুত অটোমেশনের দিকেও যাচ্ছে। তবে সব অটোমেশন এআই দ্বারা হচ্ছে না। এআই ব্যবহারের পাশাপাশি পোশাক খাতের শ্রমঘন বৈশিষ্ট্যও থাকবে। মূল বিষয় হলো, দক্ষতা বাড়ানো। আমাদের এখন এআই ব্যবহার হচ্ছে শিপিং ডকুমেন্টস তৈরি করতে। এআই ব্যবহার হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে, এআই ব্যবহার হচ্ছে সক্ষমতা বাড়ানোর জন্য। এআই ব্যবহার হচ্ছে মার্কেটিং, মার্চেন্ডাইজিংয়ের জন্য। এআই ব্যবহার হচ্ছে ডিজাইন ডেভেলপের ক্ষেত্রে। মোটকথা এআইর ব্যবহার বাড়ছে। https://www.bd-pratidin.com/first-page/2026/09/30/1306751

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_10.44.51_AM__1790751048.jpeg

জাগো নিউজ২৪
রেলে কনটেইনার ফ্রেইট কার্গো পরিবহনের সুবিধা যাচাইয়ের মেয়াদ বাড়ছে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেলওয়ের মাধ্যমে কনটেইনার ফ্রেইট কার্গো পরিবহনের সুবিধা যাচাইয়ের জন্য কারিগরি সহায়তা’ শীর্ষক প্রকল্পের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় অপরিবর্তিত থাকছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা শাখা থেকে প্রকল্প পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর পাঠানো পত্রের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়। https://www.jagonews24.com/economy/news/1162730

uploads/trade_daily/digest_photo_b_tri__1790751048.jpg

বাংলা ট্রিবিউন
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী তিন মাসের মধ্যে এই বন্ড বিক্রি করে ৫০ কোটি থেকে সর্বোচ্চ ১০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ডলারের পরিমাণ প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা। বন্ডটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দিতে বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠান জেপিমরগ্যান চেজ অ্যান্ড কোম্পানিকে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে। এরই মধ্যে ইউরোপ ও নিউইয়র্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। এসব বৈঠকে বন্ডটির বিষয়ে বিনিয়োগকারীদের আগ্রহের আভাস পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। https://www.banglatribune.com/amp/business/money-and-investment/971241/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_bonik_tex__1790751048.jpg

বণিক বার্তা
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদেশী কাঁচামালনির্ভরতা কমিয়ে স্থানীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালী করতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শীর্ষ শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়। এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এ অর্থায়নের মাধ্যমে মডার্ন সিনটেক্স তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে। পাশাপাশি স্থানীয় উৎস থেকে নেয়া স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণ পুনঃঅর্থায়ন করা হবে। নতুন এ সম্প্রসারিত কারখানাটিতে উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে ব্যবহৃত উচ্চমানের পলিয়েস্টার চিপস তৈরি করা হবে। https://bonikbarta.com/bangladesh/oUqqeXmvSrRVArva

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_12.02.24_PM__1790751048.jpeg

The Business Standard
Bangladesh's apparel sector cannot rely on cost competitiveness alone : Asif Ashraf, Managing Director of Urmi Group The global apparel market is changing rapidly, and Bangladesh is not in as strong a position as it was five to seven years ago. We have not fully utilised the advantages we have. When tariffs imposed during the Trump administration affected China's apparel business, for example, it created opportunities for sourcing destinations such as India and Vietnam. Bangladesh could not fully capitalise on that shift.Global uncertainties, including the Russia-Ukraine war and Middle East developments, have affected our export markets. At home, limited marketing efforts and disruptions in energy supply are making it harder to remain competitive. https://www.tbsnews.net/supplement/bangladeshs-apparel-sector-cannot-rely-cost-competitiveness-alone-1558061

uploads/trade_daily/digest_photo_bonik_a__1790751048.jpg

বণিক বার্তা
ক্রমাগত নেতিবাচক প্রচারণা পোশাক শিল্পকে বড় সংকটের মুখে ফেলতে পারে : আশিকুর রহমান তুহিন, ব্যবস্থাপনা পরিচালক, টেড গ্রুপ ও সাবেক পরিচালক, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্প গত কয়েক বছরে একের পর এক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে ছিল রাজনৈতিক অস্থিরতা। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলির পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়। এর পর পরই আলোচনায় আসে ব্যাংক খাতের অস্থিরতা, যা ব্যবসা ও উৎপাদনের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে। সর্বশেষ জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রতিটি সংকটের ধরন আলাদা। কিন্তু আন্তর্জাতিক ক্রেতার দৃষ্টিকোণ থেকে এগুলো একসঙ্গে একটি বড় প্রশ্ন তৈরি করতে পারে—বাংলাদেশ কি আগের মতোই একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল সোর্সিং গন্তব্য? https://bonikbarta.com/editorial/uRFg8eDWYRA9PhlF

uploads/trade_daily/digest_photo_fe_bd__1790751048.jpg

The Financial Express
EMERGING COMPLIANCE PROBLEMS IN EXPORT DESTINATIONS : Bangladesh's export supply chain riddled with 66 info gaps Bangladesh faces 66 operational and policy gaps in ensuring supply- chain traceability in major export sectors, which poses compliance problems in major export destinations, sources say. The lapse stokes concerns about the country's ability to comply with increasingly stringent international trace-and-track requirements in trade operations. Traceability is the process of identifying and tracking a product or component's path from raw materials to finished goods that helps the destinations countries in policy decisions about the imports. A comprehensive diagnostic presented by the Ministry of Commerce (MoC) at a recent closed-door workshop has revealed these gaps. The diagnostic was conducted by BUILD with the support of GIZ. https://today.thefinancialexpress.com.bd/last-page/bangladeshs-export-supply-chain-riddled-with-66-info-gaps-1790705642

uploads/trade_daily/digest_photo_s_ali__1790751048.jpg

সময়ের আলো
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, মূল্যস্ফীতি-ঋণপ্রবাহে নজর চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়ানোর কৌশলে গুরুত্ব দেওয়া হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ নীতি ঘোষণা করা হবে। https://www.shomoyeralo.com/news/387136

uploads/trade_daily/digest_photo_d_post__1790751048.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 30, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_11.20.01_AM__1790751048.jpeg

The Financial Express
EDITORIAL : Trade potential of proposed Ctg-Kunming road link Bangladesh's trade with China is already import-heavy and better connectivity could also deepen that imbalance unless export capacity expands simultaneously. The proposed warehouses, exhibition facilities and customs clearance should therefore be linked to a strategy for identifying products Yunnan's market can absorb, meeting Chinese standards, developing cold-chain facilities and connecting Bangladeshi producers with distributors there. Reciprocal safeguards are necessary for enabling the corridor to create opportunities for local exporters and producers rather than merely lowering the cost of imports. Market research, product certification and buyer-seller linkages should receive as much attention as the road itself. If pursued with balanced trade objectives, export readiness and patient diplomacy over Myanmar, the Chattogram-Yunnan connectivity could become a major gateway for Bangladesh's deeper commercial engagement with China. https://thefinancialexpress.com.bd/editorial/trade-potential-of-proposed-ctg-kunming-road-link

uploads/trade_daily/digest_photo_kk_injury__1790751048.jpg

কালের কন্ঠ
অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও ইআইএসে আনার দাবি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের (ইআইএস) আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে তৈরি পোশাক খাতে চালু থাকা ইআইএসের পাইলট প্রকল্পের মডেল অনুসরণ করে সব খাতের শ্রমিকের জন্য এই স্কিম বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। ইআইএস পাইলট প্রকল্পের অগ্রগতি তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ইআইএসের মোট সুবিধাভোগী ৫৭৪ জন। এ পর্যন্ত ২৪৮টি দুর্ঘটনায় ১৬১ জন মৃত শ্রমিকের পোষ্য এবং ৮৭ জন স্থায়ীভাবে অক্ষম শ্রমিককে মোট চার কোটি ২৮ লাখ ৩১ হাজার ৫৭২ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। https://www.kalerkantho.com/print-edition/news/2026/09/30/1745997

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-30_at_11.06.08_AM__1790751048.jpeg

আগামীর সময়
বিশ্ব জ্বালানি সম্মেলনে বাংলাদেশের জোরালো অবস্থান লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জিস সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং উন্নত বিনিয়োগ কাঠামো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের দ্রুত বর্ধনশীল জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে দেশীয় গ্যাস এবং জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এই বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরে ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ ২৬টি ব্লক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। https://www.agamirsomoy.com/economics/oeyxauycnvu9