BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 04, 2026

uploads/trade_daily/digest_photo_sama__1791096255.jpeg
সমকাল
বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য ব্যয় সূচক বলছে, উৎপাদন ও সেবা খাতে স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য ব্যয় উচ্চ আয়ের অর্থনীতির তুলনায় ৫০ শতাংশ বেশি। বৈশ্বিক বাণিজ্যে এসব দেশের অংশ এক শতাংশেরও কম। অর্থাৎ বিশ্ব বাণিজ্য বাড়লেও স্বল্পোন্নত দেশগুলো এখনও সেই বাণিজ্যের মূল স্রোতে কাঙ্ক্ষিত মাত্রায় ঢুকতে পারেনি। বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ ‘বিশ্ব বাণিজ্য প্রতিবেদন ২০২৬’-এ উঠে এসেছে এই চিত্র। এ বাস্তবতায় বাংলাদেশের সামনে প্রথম কাজ বাণিজ্য ব্যয় কমানো। বন্দরের দক্ষতা বাড়ানো, কাস্টমস প্রক্রিয়া সহজ করা, পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমানো এবং প্রয়োজনীয় সনদ ও পরীক্ষার ব্যবস্থা দ্রুত করা জরুরি। এর পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মতো খাতে সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। https://samakal.com/somridhhi/article/375882/%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF#google_vignette
uploads/trade_daily/digest_photo_jnews__1791096255.jpeg

জাগো নিউজ২৪
অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি। শনিবার (৩ অক্টোবর) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। https://www.jagonews24.com/economy/news/1164174

uploads/trade_daily/digest_photo_o_alo__1791096255.jpeg

প্রথম আলো
এশিয়ার অর্থনৈতিক উত্থানে বাংলাদেশের বড় সুযোগ আছে: রেহমান সোবহান বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। চীন ও ভারতের মতো বড় অর্থনীতির উত্থানের সঙ্গে এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় বাড়ছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্যও বড় সুযোগ তৈরি করেছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬–এ এ কথা বলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। তাঁর মতে, চীন ও ভারতের মতো দুটি বড় অর্থনীতি বাংলাদেশের প্রতিবেশী। ফলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। https://www.prothomalo.com/business/economics/7388j7qgq4

uploads/trade_daily/digest_photo_kk__1791096255.jpg

কালের কণ্ঠ
নবায়নযোগ্য জ্বালানিতে লক্ষ্য অর্জনে বছরে ৯৮ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সক্ষমতার সঙ্গে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ লক্ষ্য পূরণে প্রতিবছর প্রায় ৯৩৩ থেকে ৯৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর আধুনিকায়ন, ব্যাটারি স্টোরেজ, নির্ভরযোগ্য জ্বালানি তথ্যভাণ্ডার, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদি নীতির নিশ্চয়তা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। https://www.kalerkantho.com/online/national/2026/10/03/1747582

uploads/trade_daily/digest_photo_d_tri__1791096255.jpeg

The Dhaka Tribune
Tribune Editorial : Ensuring exports stay on the up The government must therefore focus on removing the structural obstacles that continue to affect exporters, including energy shortages, high production costs, logistical bottlenecks, and bureaucratic delays. Support for product upgrading, market expansion, and trade facilitation must translate into practical measures that businesses can actually benefit from. The latest figures are undoubtedly positive: They reflect the efforts of exporters and workers and the continued demand for Bangladeshi products. Now, the priority should be to sustain this momentum, strengthen emerging sectors, and open more markets so that export growth becomes broader, more stable, and capable of supporting Bangladesh’s long-term economic ambitions. https://www.dhakatribune.com/amp/opinion/editorial/421200/ensuring-exports-stay-on-the-up

uploads/trade_daily/digest_photo_d_post__1791096255.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 04, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_tbs__1791096255.jpeg

The Business Standard
Bonded yarn seized: BTMA seeks identification of importer, legal action Local law enforcement agencies and National Board of Revenue (NBR) officials today (3 October) seized a large quantity of yarn allegedly imported under the duty-free bonded warehouse facility. The high-value 80-count yarn was seized from several warehouses in Araihazar, Narayanganj, and Madhabdi, Narsingdi, according to the Bangladesh Textile Mills Association (BTMA). The yarn was reportedly imported from China and India. https://www.tbsnews.net/economy/rmg/btma-seeks-action-against-importer-after-seizure-bonded-yarn-narsingdi-narayanganj

uploads/trade_daily/digest_photo_bd__1791096255.jpeg

বাংলাদেশ প্রতিদিন
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বিদ্যুতের সংকট মোকাবিলায় ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনায় কয়েক শ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রস্তাবিত নীতিভিত্তিক ঋণের আওতায় প্রাথমিকভাবে পাইপলাইন থেকে ১০ কোটি ডলার ছাড়ের পাশাপাশি আরও অর্থ যোগ করে ওই অর্থ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এডিবির দক্ষিণ এশিয়া এনার্জি টিমের পরিচালক সুজাতা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। https://www.bd-pratidin.com/last-page/2026/10/04/1308417

uploads/trade_daily/digest_photo_desh__1791096255.jpeg

দেশ রুপান্তর
বিনিয়োগকারী কেন আস্থাহীনতায় বিনিয়োগকারীদের সচেতনতা ও সুরক্ষা বাড়াতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ আজ রবিবার থেকে উদযাপন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এর আগের সরকারগুলোও ডাক-ঢোল পিটিয়ে দিবসটি পালন করেছে। দেশ-বিদেশে সভা-সেমিনারও করেছে। তারপরও বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েই গেছে। পুঁজিবাজার বিশেষজ্ঞদের মত ছিল, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা ও নির্বাচিত সরকার। কিন্তু নির্বাচিত সরকার আসার পরও বিনিয়োগকারীদের আস্থাহীনতা কাটেনি। https://www.deshrupantor.com/724781/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F