BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 06, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_1.10.06_PM__1791270993.jpeg
The Daily Star
Mahmud Hasan Khan, president of BGMEA, said Western governments have imposed several sanctions on Russia. As a result, exports to the Russian market have fallen, prompting local manufacturers to focus more on new markets such as Japan, Turkey, India and South Korea. These markets also offer strong potential for Bangladesh, he said. However, Bangladesh could make Russia a major export destination again once the war ends, as the country remains a large market, he added. https://www.thedailystar.net/business/economy/news/apparel-exporters-are-losing-russian-buyers-4291416
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.56.18_PM__1791270993.jpeg

আগামীর সময়
বাটেক্সপো ২০২৬: বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নতুন আস্থার বার্তা দীর্ঘ এক যুগ পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বড় আয়োজন বাটেক্সপো। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাটেক্সপো ২০২৬। এবারের আয়োজন শুধু পোশাক প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা, গত এক দশকের রূপান্তর, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। ‘সাফল্যের ঐতিহ্য, উদ্ভাবনের ভবিষ্যৎ’ বার্তাটি সামনে রেখে আয়োজিত বাটেক্সপো ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্রেতা, খুচরা বিক্রেতা, পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান এবং ফ্যাশনশিল্পের নীতিনির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারীদের অংশগ্রহণের কথা রয়েছে। এতে বাংলাদেশের পোশাকশিল্পে নতুন ব্যবসার সুযোগ, দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্ব এবং নতুন বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। https://www.agamirsomoy.com/economics/d6kdd5y0welr

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_11.15.52_AM__1791270993.jpeg

সমকাল
দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে কার্যকর উদ্যোগ দরকার : বাংলাদেশ-জাপান ইপিএ নিয়ে অভিমত বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে। ইপিএর সুফল পেতে হলে এর আওতায় থাকা বিভিন্ন সুযোগ কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নিতে হবে দুই দেশের ব্যবসায়ীদের। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন। গত রোববার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। চেম্বারের বিদায়ী সভাপতি তারেক রফি ভূঁইয়া সভাপতিত্ব করেন। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে পথপরিক্রমায় রয়েছে, সেখানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাক্ষরিত ইপিএ এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হতে পারে। এই সুবিধা কাজে লাগাতে দু্ই দেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। https://samakal.com/economics/article/376416/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_b_news__1791272568.jpg

বাংলা নিউজ২৪
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমানো, ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, অর্থায়নের সুযোগ, ব্যবসায়িক নিবন্ধন ও কমপ্লায়েন্স, জেলা পর্যায়ে সমন্বয় এবং উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার তৈরির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। https://banglanews24.com/economics-business/news/bd/1684768.details

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.37.49_PM__1791272714.jpeg

যুগান্তর
ব্যাংকিং খাতে মহাসংকট : খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় আর মূলধনের ভয়াবহ ঘাটতি-এই সংকট একসঙ্গে চেপে বসেছে দেশের অর্থনীতির মেরুদণ্ডে। জুন শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণ দাঁড়িয়েছে রেকর্ড ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বকেয়া ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে সরাসরি খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার ২৪৭ কোটি টাকা বা ৩১ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৩১ টাকার বেশি এখন খেলাপির খাতায়। এ অবস্থায় সংকট থেকে ব্যাংকিং খাতকে টেনে তুলতে পাঁচ বছর মেয়াদি ১৩ দফা সংস্কার রোডম্যাপ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। https://www.jugantor.com/tp-firstpage/1164649#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.32.27_PM__1791272714.jpeg

বাংলাদেশ প্রতিদিন
গ্রাহকের ঋণসীমা নির্ধারণের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের : খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আসছে এ ব্যবস্থা দেশের ব্যাংকিং খাতে লাগামহীন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবার একজন গ্রাহক পুরো ব্যাংকিং ব্যবস্থা থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, সেই সীমা নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাঁচ বছর মেয়াদি ব্যাংকিং খাত সংস্কারের রোডম্যাপে দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বড় ঋণে ব্যাংকের ওপর নির্ভরতা কমানো এবং ঋণ আদায়ে কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বাংলাদেশ ব্যাংকের উপস্থাপিত ১৩ দফা সংস্কার পরিকল্পনায় এসব পদক্ষেপের কথা বলা হয়েছে। https://www.bd-pratidin.com/last-page/2026/10/06/1309233

uploads/trade_daily/digest_photo_kk__1791272714.jpg

কালের কন্ঠ
সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার পরিবর্তে আগের ঋণের একটি অংশ ফেরত দিচ্ছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার পরিবর্তে সরকার আগে নেওয়া ঋণের ৭৮৮ কোটি টাকা ফেরত দিয়েছে। গত জুন শেষে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ ছিল ৯৪ হাজার ৫২ কোটি টাকা। ২৪ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করলেও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া অব্যাহত রয়েছে। জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের ঋণ ছিল পাঁচ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/10/06/1748806

uploads/trade_daily/digest_photo_fe__1791272935.jpg

The Financial Express
Project launched to drive supply chain traceability, decarbonisation in RMG sector Solidaridad, in partnership with the Dutch Embassy here in Dhaka, the Netherlands Enterprise Agency (RVO), Dutch retail brands (Zeeman, Wibra, XD Connects), technology innovators (Aware, tex.tracer, OneTrueValue, Colubris), and industry trade bodies (BGMEA, BKMEA) officially launched the initiative "Circular Textiles Bangladesh: Advancing Traceability and Decarbonization” to drive supply chain traceability and decarbonisation in the RMG sector. Vidiya Amrit Khan, vice president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, stated that while BGMEA has onboarded over 300 factories onto its ESG data platform and initiated DPP pilot projects, a significant divide remains between large factory groups and SMEs. She criticised European buyers for imposing fragmented reporting formats while leaving the financial burden of compliance entirely on local factories, calling for a "shared responsibility" model where brands contribute to system setup costs. https://thefinancialexpress.com.bd/trade/project-launched-to-drive-supply-chain-traceability-decarbonisation-in-rmg-sector

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.25.38_PM__1791272935.jpeg

যুগান্তর
৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা সীমিত করা হয়েছে। ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সেবাগুলো সীমিত থাকতে পারে। https://www.jugantor.com/economics/1164831#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.27.05_PM__1791272935.jpeg

দৈনিক ইত্তেফাক
বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক, ঋণ পরিশোধ ২৫ বছরে দেশে খাদ্য নিরাপত্তা জোরদার এবং বিশেষ করে প্রধান খাদ্যশস্য বোরো ধান রোপণের মৌসুমে—ক্ষুদ্র কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি মার্কিন ডলারের একটি অর্থায়ন চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। "ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট" (জরুরি খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্প)-এর আওতায় দেওয়া এই সহায়তার পরিমাণ ২১ কোটি ৯২ লাখ এসডিআর (স্পেশাল ড্রইং রাইট), যা প্রায় ৩০ কোটি ডলারের সমপরিমাণ। https://www.ittefaq.com.bd/813367/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.24.32_PM__1791272935.jpeg

আমার দেশ
আর্থিক সংকট উত্তরণে ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ চায় আইসিবি দেশের পুঁজিবাজারের দীর্ঘদিনের স্থবিরতা কাটানো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা চায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ১০ বছর মেয়াদে (দুবছর গ্রেস পিরিয়ডসহ) এই ঋণ মঞ্জুর ও বিতরণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে আইসিবি। https://www.dailyamardesh.com/business/amd2f9kpx75yv

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_11.53.53_AM__1791273302.jpeg

UNB
BATEXPO 2026 to showcase Bangladesh’s transformed RMG sector to global buyers BATEXPO 2026, a major platform to showcase Bangladesh’s global apparel capabilities, international acceptance and emerging opportunities, is set to return after more than a decade. The two-day mega event will be held on November 18-19 at the Bangladesh-China Friendship Conference Centre in Dhaka, bringing together leading global buyers, retailers, sourcing leaders and fashion industry decision-makers. The participation of sourcing and supply-chain platform PDS Limited, along with senior representatives from Primark, Pepco, M&S, Walmart Global Sourcing, Kmart, Cotton On, PDS and LC Waikiki, has generated significant international interest in the event, organisers said. https://unb.com.bd/category/Bangladesh/batexpo-2026-to-showcase-bangladeshs-transformed-rmg-sector-to-global-buyers/197113

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_11.36.34_AM__1791273302.jpeg

দেশ রুপান্তর
‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতি’ প্রণয়নে জোরালো দাবি বৈশ্বিক বাজারে কমপ্লায়েন্স (নিয়মতান্ত্রিকতা) পরিপালনের ক্রমবর্ধমান চাপের মুখে, একটি উচ্চপর্যায়ের নীতি সংলাপে বক্তারা ট্যানারি শিল্প উপজাতের বাণিজ্যিক সম্ভাবনাকে সম্প্রসারণ করতে একটি ব্যাপকভিত্তিক ‘জাতীয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতি’ প্রণয়নের তীব্র দাবি জানিয়েছেন। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্য থেকে সম্পদ : চামড়া শিল্পজাত কঠিন বর্জ্য (টিএসডব্লিউ) উপজাত উদ্যোক্তা মডেল’ শীর্ষক এই নীতি সংলাপ গতকাল সোমবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। https://www.deshrupantor.com/725252/%C2%A0%E2%80%98%E0%A6%95%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E2%80%99-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B

uploads/trade_daily/digest_photo_s_alo__1791273302.jpg

সময়ের আলো
বাড়ছে আমদানি ও রিজার্ভ দেশে আমদানি বাড়ছে, একই সময়ে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি ১০ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারে উঠেছে। এর বিপরীতে ১৫ আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলারে। এক বছর আগে একই সময়ে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আমদানি ঋণপত্র বা এলসি খোলার পরিমাণও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এলসি খোলা বেড়েছে ৬ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ দেশে পণ্য আমদানির কার্যক্রম আগের বছরের তুলনায় বাড়তির দিকেই রয়েছে। https://www.shomoyeralo.com/news/388172

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_12.11.28_PM__1791273302.jpeg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ইউনিক বিজনেস আইডিতে ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামানোর পরিকল্পনা সরকারের ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে উদ্যোক্তাদের জন্য একটি স্বতন্ত্র বিজনেস আইডি চালুর পরিকল্পনা করছে সরকার। এই আইডির মাধ্যমে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদনের জন্য আবেদন করা যাবে। এতে ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সময় কমিয়ে ১৪ দিনে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এ সংস্কার উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ইনভেস্ট বাংলাদেশ। বর্তমানে একটি কোম্পানি নিবন্ধনের পর কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন পেতে গড়ে ৩৫৫ দিন সময় লাগে। ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবা দেওয়ার একক প্ল্যাটফর্ম 'বাংলাবিজ'-এর জন্য ১৪ দিনের একটি 'বিজনেস রেডিনেস প্যাকেজ' তৈরি করা হচ্ছে। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-548276

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_11.07.03_AM__1791273302.jpeg

বিএসএস
তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ইতোমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগও জোরদার হয়েছে। গত এপ্রিলে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বিজিএমইএ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বস্ত্র খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেয়। ওই বৈঠকে বাংলাদেশে মানবসৃষ্ট তন্তু ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ, তুরস্ক থেকে কাঁচামাল ও আধুনিক বস্ত্রযন্ত্র আমদানি এবং দ্রুত পণ্য পরিবহনে তুর্কি এয়ারলাইনস ও ইস্তাম্বুল বিমানবন্দরের লজিস্টিক সুবিধা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। https://www.bssnews.net/bangla/special-report/347178

uploads/trade_daily/digest_photo_d_post__1791273302.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 06, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_bonik_mgh__1791273302.jpg

বণিক বার্তা
এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজীউল হকের মৃত্যুতে বিজিএমইএর শোক ইস্টার্ণ ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম. গাজীউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সংগঠনটি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণে এম. গাজীউল হক আজীবন অনন্য ভূমিকা পালন করে গেছেন। দেশের বেসরকারি খাতের ব্যাংকিং ভিত্তিকে শক্তিশালী করতে ইস্টার্ণ ব্যাংক পিএলসির প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্ব ও অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। https://bonikbarta.com/bangladesh/hMOK54BwDXKzH4Xw

uploads/trade_daily/digest_photo_fe__1791273431.jpg

The Financial Express
Transparent business-politics ties vital for long-term growth : Says Japanese Ambassador at the 21st AGM of JBCCI Japanese Ambassador to Bangladesh Saida Shinichi has stressed the need for a transparent and sustainable relationship between business and politics to support long-term economic development, calling upon business leaders to focus on industrial diversification and upstream industries to generate employment opportunities for the youth. "We are heading towards the diversification of industry to create millions of workplaces for youngsters. You should target upstream industries," he said while addressing the members of the Japan-Bangladesh Chamber of Commerce and Industry (JBCCI) at the 21st Annual General Meeting on Sunday evening. The JBCCI organised the AGM at a city hotel where its general members including existing board members and newly-elected members were present. Officials of the Embassy of Japan also participated in the event. https://today.thefinancialexpress.com.bd/trade-market/transparent-business-politics-ties-vital-for-long-term-growth-1791220321

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-06_at_11.25.56_AM__1791273431.jpeg

প্রতিদিনের বাংলাদেশ
বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ তুরস্কে বাংলাদেশের পণ্য রপ্তানি এক বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের পণ্য। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরে তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। একই সময়ে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। https://protidinerbangladesh.com/business/183747