BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 08, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_12.38.32_PM__1791441788.jpeg
জাগো নিউজ২৪
বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব রূপান্তর ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পের তহবিল ও আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক মারা কে. ওয়ারউইকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও পরিচালক ড. মো. হাসিব উদ্দিন অংশ নেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন লিড ওয়াটার স্পেশালিস্ট ডেভিড মেলকম লর্ড, সিনিয়র ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ, ওয়াটার স্পেশালিস্ট মো. মাহাদী হাসান এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট বুশরা নিশাত। https://www.jagonews24.com/economy/news/1165747
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_11.59.59_AM__1791441788.jpeg

আমার দেশ
১৫ প্যাকেজে ৬৬৮১ কোটি টাকা বিতরণ বন্ধ কলকারখানা চালু করাসহ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রণোদনা প্যাকেজের ১৫টি স্কিমের আওতায় এখন পর্যন্ত ৬ হাজার ৬৮১ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৬৪৮ কোটি টাকা বিতরণ হয়েছে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে। অপরদিকে, বন্ধ কারখানা চালুর জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে এখন পর্যন্ত মাত্র ৫০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। https://www.dailyamardesh.com/business/amddhtj3u6klb

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_12.00.51_PM__1791441788.jpeg

দেশ রুপান্তর
প্রণোদনাতেও খেলাপির ভয় বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ও পুনঃঅর্থায়নের প্যাকেজ ঘোষণা করলেও অর্থ বিতরণে গতি নেই। ১৫টি স্কিমের বিপরীতে এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ৬ হাজার ৬৮১ কোটি টাকা। মোট বরাদ্দের হিসাবে যা ১১ শতাংশের কিছু বেশি। এর বাইরে আরও প্রায় ৪ হাজার ৫৯১ কোটি টাকার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকলেও ঋণ বিতরণে ধীরগতির অন্যতম কারণ হিসেবে নতুন করে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকিকে দেখছেন ব্যাংকাররা। বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নিতে ব্যবসায়ীদের অনীহার চেয়ে বিভিন্ন শর্ত ও প্রক্রিয়াগত জটিলতাই বড় বাধা। অনেক উদ্যোক্তা ঋণ নিতে আগ্রহী হলেও প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের যাচাই-বাছাই ও ঋণ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় পিছিয়ে যাচ্ছেন।’ https://www.deshrupantor.com/725787/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%9F

uploads/trade_daily/digest_photo_bd_usa__1791441788.jpg

বিডিনিউজ২৪
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কেন কমছে এমন প্রশ্নে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “সামগ্রিক হিসাবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কিন্তু কম পোশাক আমদানি করেছে। তার প্রভাব আমাদের উপরও পড়েছে। “আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সব দেশের কমেছে। আমাদের প্রবৃদ্ধি যেটা কমেছে, সেটা কিন্তু চীন ও ভারতের তুলনায় অনেক কম। এর পরও চীন আমাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে গেছে। এর কারণ, চীন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে আগ্রাসী মার্কেটিং করছে। অর্থাৎ তারা কম দামে পোশাক রপ্তানি করে বাজার ধরে রাখার চেষ্টা করছে।” https://bangla.bdnews24.com/business/mczzxz5ubd

uploads/trade_daily/digest_photo_kk_three__1791441788.jpg

কালের কন্ঠ
তিন চাপে পোশাক খাত দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতে ঝুঁকি বাড়ছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে বিকল্প জ্বালানির খরচ। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা কম দামে পণ্য নেওয়ার চাপ দিচ্ছেন। অন্যদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানও বলেছেন, কিছু আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড সরবরাহ ঝুঁকি কমাতে বিভিন্ন দেশ থেকে পণ্য সংগ্রহ করছে। এর ফলে বাংলাদেশের কিছু অর্ডার অন্য দেশে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশের সব পোশাকের অর্ডার ব্যাপকভাবে অন্য দেশে চলে যাচ্ছে। বরং ক্রেতারা এখন সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্য তৈরি করছেন এবং বিকল্প দেশগুলোর সক্ষমতা যাচাই করছেন। এই প্রবণতাই বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/10/08/1749804?utm_source=chatgpt.com

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_11.03.06_AM__1791441788.jpeg

আগামীর সময়
রপ্তানি বহুমুখীকরণে বাধা সরকারি নীতি রপ্তানি বাড়ানো ও পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে চার দশক ধরে অন্তত ৪৩টি উদীয়মান খাতকে নগদ সহায়তা, শুল্ক ছাড়সহ নানা ধরনের সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে। কিন্তু এত প্রণোদনার পরও তৈরি পোশাকের বাইরে চামড়া, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাদ্য কিংবা হালকা প্রকৌশলের মতো সম্ভাবনাময় কোনো খাত বড় রপ্তানি শিল্প হিসেবে দাঁড়াতে পারেনি। অর্থনীতিবিদদের মতে, এর অন্যতম কারণ দেশের ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’ বা রপ্তানিবিরোধী নীতি-কাঠামো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-কাঠামো বিশ্লেষণে দেখা যায়, কাঁচামাল আমদানিতে শুল্ক যেখানে ৫ শতাংশ, সেখানে তৈরি পণ্য আমদানিতে মূল শুল্ক ২৫ শতাংশের সঙ্গে সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক যোগ হয়ে মোট শুল্কভার ৪৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত দাঁড়ায়। ফলে দেশীয় উৎপাদকরা আন্তর্জাতিক দামের সঙ্গে প্রতিযোগিতা না করেই ‘ট্যারিফ রেন্ট’-এর সুবিধা পান। https://www.agamirsomoy.com/economics/igpf2rqhfjov

uploads/trade_daily/digest_photo_tbs_indone__1791441788.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-548876

uploads/trade_daily/digest_photo_fe_expo__1791441788.jpg

The Financial Express
Country's apparel export to US rebounds in Aug According to data released by the Office of Textiles and Apparel (OTEXA), Bangladesh exported $734.6 million worth of apparel to the US in August 2026, compared with $660.9 million in August 2025. When asked, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Mahmud Hasan Khan said uncertainty over tariffs leads US buyers to move away from India while the same is observed for Bangladesh to the EU market. For the shifting, Bangladesh is receiving orders from the US, he noted, attributing for the rise in August performance. https://today.thefinancialexpress.com.bd/metro-news/countrys-apparel-export-to-us-rebounds-in-aug-1791396329

uploads/trade_daily/digest_photo_juganto__1791441788.jpg

যুগান্তর
দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ শুরু : পাটে শুল্ক, সুতায় বিধিনিষেধসহ বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই বৈঠকে আলোচনা হবে। বাণিজ্য ঘাটতি কমানো, আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পথ খুঁজে বের করাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। https://www.jugantor.com/tp-city/1165711#google_vignette

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_11.14.58_AM__1791441788.jpeg

UNB
BGMEA urges WB to scale up funding, scope for RMG water management The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Wednesday called upon World Bank to significantly expand the funding and scope of its sustainable water management programme to accelerate the green transformation of the country's ready-made garment (RMG) sector. The call was made during a high-level bilateral meeting held at the BGMEA Complex in Uttara, Dhaka, between BGMEA President Mahmud Hasan Khan and a World Bank delegation, led by Regional Director for Sustainable Development for the South Asia Region Mara K Warwick. BGMEA Director Dr Md Hasib Uddin, World Bank Lead Water Specialist David Melcom Lord, Senior Water Supply and Sanitation Specialist Rokeya Ahmed, Water Specialist Md Mahadi Hasan, and Environmental Specialist Bushra Nishat were also present at the meeting. https://unb.com.bd/category/Business/bgmea-urges-wb-to-scale-up-funding-scope-for-rmg-water-management/197279

uploads/trade_daily/digest_photo_samakal___1791441932.jpg

সমকাল
বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণে এফসি হিসাব খোলা যাবে: বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের জন্য যোগ্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলা ও পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত পরিশোধের কার্যক্রম সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী ইনভেস্ট বাংলাদেশ অথরিটি (আইবিএ)-এর ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট-সংক্রান্ত স্ক্রুটিনি কমিটি, বাংলাদেশ ব্যাংক এবং/অথবা স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোন-এর অনুমোদন প্রযোজ্য হবে। https://samakal.com/economics/article/376699/%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%8B%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87:-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95

uploads/trade_daily/digest_photo_fe_epz__1791441932.jpg

The Financial Express
Bring EPZ workers under Labour Act : Global labour bodies urge govt A high-level international delegation representing global trade unions and employers has urged the government to abolish separate legal frameworks for export processing zones (EPZs) and bring their workers under the Labour Act. The joint delegation from the International Trade Union Confederation (ITUC) and the International Organisation of Employers (IOE) made the call during a courtesy meeting with Labour and Employment Minister Ariful Haque Choudhury at the ministry in the capital on Wednesday. https://today.thefinancialexpress.com.bd/trade-market/bring-epz-workers-under-labour-act-1791390557

uploads/trade_daily/digest_photo_pro_bd__1791442384.jpg

প্রতিদিনের বাংলাদেশ
সৌরবিদ্যুৎতে ঝুঁকছে গ্রাহক রুফটপ সোলারের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ প্রণোদনা চালু করেছে। ১ সেপ্টেম্বর ২০২৬ জারি করা বিশেষ প্রণোদনা সংক্রান্ত প্রজ্ঞাপনে এক বছরের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট রুফটপ সোলার সক্ষমতা যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অধীনেই এ প্রণোদনা কাঠামো চালু হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাটারিসহ রুফটপ সোলার ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের জন্য ১০ টাকা ৫০ পয়সা প্রতি ইউনিট হারে মূল্য নির্ধারণ করা হয়েছে। ৮ টাকার উৎপাদন ব্যয়ের সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে ১০ টাকা ৫০ পয়সার মূল্য নির্ধারণ করা হয়েছে। https://protidinerbangladesh.com/business/183848

uploads/trade_daily/digest_photo_tbs_expo__1791442384.jpg

The Business Standard
Bangladesh weathers US apparel import downturn better than peers US apparel imports fell 7.42% year-on-year to $49.08 billion in the first eight months of 2026, while imports from Bangladesh declined 4.43% to $5.39 billion, according to the US Department of Commerce's Office of Textiles and Apparel (Otexa). Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), attributed Bangladesh's relatively resilient performance partly to its favourable tariff position compared with major competitors such as China. Shovon Islam, managing director of Sparrow Group, said Bangladesh's tariff structure and diversified product range were helping it compete with India and Pakistan, while lead times and raw material availability remained key weaknesses. https://www.tbsnews.net/economy/bangladesh-outperforms-rivals-us-apparel-imports-fall-scope-gains-remains-1565601

uploads/trade_daily/digest_photo_p_alo___1791442384.jpg

প্রথম আলো
দুই বছর পর পায়রা বন্দরে ভিড়েছে পণ্যবাহী জাহাজ দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’। বুধবার সকাল ১০টায় বন্দরের জন্য কেনা ৫টি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করেছে। https://www.prothomalo.com/business/economics/p4xmlyek33

uploads/trade_daily/digest_photo_kk_bex__1791442384.jpg

কালের কন্ঠ
২৩ মিলিয়ন ডলার বিনিয়োগে বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর পরিকল্পনা ব্রিটিশ ও চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগে বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা নতুন করে চালুর পরিকল্পনা করছে বেক্সিমকো গ্রুপ। লিজিং বা ইজারা পদ্ধতিতে কারখানা চালুর জন্য সরকারের অনুমোদন চেয়েছে দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী। https://www.kalerkantho.com/online/business/2026/10/08/1749859?utm_source=chatgpt.com

uploads/trade_daily/digest_photo_sun__1791442384.jpg

The Daily Sun
Bangladesh showcases capabilities beyond apparel in Germany Businesspeople, investors and policymakers have stressed the need to move Bangladesh-Germany economic ties beyond one-way exports towards a partnership based on two-way trade, technology transfer, joint ventures and investment. They made the remarks at a business and investment seminar titled “Beyond Textiles: Business Opportunities in Bangladesh” held at the Hamburg Chamber of Commerce in Germany to showcase Bangladesh’s growing capabilities beyond the ready-made garment (RMG) sector. https://www.daily-sun.com/business/901917/bangladesh-showcases-capabilities-beyond-apparel-in-germany

uploads/trade_daily/digest_photo_d_post__1791442384.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 08, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-08_at_12.02.52_PM__1791442384.jpeg

দেশ রুপান্তর
বর্জ্য ব্যবস্থাপনায় ঋণ দিতে চায় ৪ সংস্থা জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগীদের সক্ষম করে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই অবকাঠামো নির্মাণে প্রয়োজন দেড় হাজার হাজার কোটি টাকা। এই অর্থ ঋণ দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক ঋণ বিতরণকারী সংস্থা জাইকা, এডিবি, বিশ্বব্যাংক এবং চায়নার একটি ব্যাংক। তবে এটি ঋণের টাকায়, না সরকারি অর্থায়নে নির্মাণ করা হবে সে বিষয়টি এখনো পর্যালোচনা চলছে বলে জানা গেছে। https://www.deshrupantor.com/725772/%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AA-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_bonik__1791442384.jpg

বণিক বার্তা
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা শুরু বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা বাড়ানো এবং ব্যবসায় উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার উৎসাহিত করতে দুদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় আজ বুধবার (৭ অক্টোবর) শুরু হওয়া এ মেলা চলবে কাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর’। https://bonikbarta.com/economy/SiTbfcTJGO2K8nxD