BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 10, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_12.29.43_PM__1791614229.jpeg
প্রথম আলো
প্রণোদনা ঘোষণার চার মাস পরও তহবিল বিতরণের কাঙ্ক্ষিত গতি না থাকায় শর্ত শিথিলসহ সুদ কমিয়ে ঋণ বিতরণ বাড়ানোর নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক। আর উপায় খুঁজে বের করতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক ব্যাংকারদের সঙ্গে পরামর্শ করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিতে গতি ফেরাতে ১৮০ দিনের নতুন পথনকশা ঘোষণার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। https://www.prothomalo.com/amp/story/business/bank/cj0ciz7v7m
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_10.50.33_AM__1791614229.jpeg

The Daily Star
Govt eases rule on yarn release from port The government has allowed the release of 10- to 30-count yarn without bank guarantees from the port, which was imported through letters of credit (LCs) opened before September 7. But yarn imported through LCs opened after that date will require bank guarantees, the National Board of Revenue (NBR) said in a circular yesterday. The customs department started releasing yarn yesterday that was imported through LCs opened before September 7, said Mahmud Hasan Khan, president of Bangladesh Garment Manufacturers and Exporters Association. https://www.thedailystar.net/business/economy/news/govt-eases-rule-yarn-release-port-4293941

uploads/trade_daily/digest_photo_jugantor__1791614229.jpg

যুগান্তর
ঢাকা-দিল্লি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু: আলোচনায় স্থলবন্দরের জট খোলা সুতা আমদানির বিধিনিষেধ, পাটের শুল্ক ও রেলপথে পণ্য পরিবহণ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) প্রথম দিনের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ-ভারত। নয়াদিল্লিতে বৃহস্পতিবার শুরু হওয়া দুদিনের ১৬তম বৈঠকে ঢাকার প্রধান লক্ষ্য ছিল-ভারতীয় বাজারে পণ্য প্রবেশে বাধা কমানো, স্থলবন্দরের জট খুলে দেওয়া এবং পাটপণ্যে নতুন আরোপিত অ্যান্টিডাম্পিং শুল্ক পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। এছাড়া দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও আলোচনায় তুলেছে বাংলাদেশ। এছাড়া বৈঠকে রেলপথে পণ্য পরিবহণ ও সীমান্ত দিয়ে পণ্যের স্বাভাবিক চলাচলের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে এ তথ্য। https://www.jugantor.com/tp-city/1166186

uploads/trade_daily/digest_photo_desh_rupan__1791615015.jpg

দেশ রুপান্তর
সিএমএসএমই ঋণের ৫ হাজার কোটি টাকা বিতরণের নির্দেশ ক্ষুদ্র, কুটির ও অতিক্ষুদ্র (সিএমএসএমই) ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স) তহবিল দ্রুত বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী নভেম্বরের মধ্যে এ তহবিলের অর্থ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের উপস্থিতিতে সিএমএসএমই খাতের জন্য চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠক অনুষ্ঠিত হয়। https://www.deshrupantor.com/726014/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%87-%E0%A6%8B%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

uploads/trade_daily/digest_photo_ds_ldc__1791615015.jpg

The Daily Star
Bangladesh seeks continued preferential market access to India after LDC graduation Bangladesh has sought the continuation of preferential market access to India after its graduation from Least Developed Country (LDC) status. The request was made on the opening day of the 16th meeting of the Bangladesh-India Joint Working Group on Trade in New Delhi, the commerce ministry said in a statement on Friday. Bangladesh also strongly pressed for the removal of land port restrictions and non-tariff barriers affecting its exports to India. It also urged India to consider withdrawing anti-dumping duties imposed on Bangladeshi jute products and PET film, according to the commerce ministry statement. https://www.thedailystar.net/business/news/bangladesh-seeks-continued-preferential-market-access-india-after-ldc-graduation-4294571

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_12.12.57_PM__1791615015.jpeg

দৈনিক ইত্তেফাক
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে: বাণিজ্যমন্ত্রী শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রমে সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে।’ সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউজ বাস্তবায়নের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। https://www.ittefaq.com.bd/814103/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_kk__1791615015.jpg

কালের কণ্ঠ
শিল্প খাতে পতন, গতিহারা অর্থনীতি দেশের বেসরকারি খাতে একের পর এক সংকোচনের চিত্র ফুটে উঠছে। গত ৩৩ বছরের মধ্যে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। অন্যদিকে গত দুই মাসে ব্যাবসায়িক কর্মকাণ্ডের সূচক সর্বাধিক সংকুচিত হয়েছে। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে উৎপাদন শিল্পে। উৎপাদন, কাঁচামাল আমদানি সবই কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস-বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার, খেলাপি ঋণের চাপ ও ব্যাবসায়িক অনিশ্চয়তা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা সতর্ক করছেন, দ্রুত উন্নতি না হলে উৎপাদন ও কর্মসংস্থানে চাপ আরো বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও কঠিন করে তুলতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অংশ দাঁড়িয়েছে ২১.৫৩ শতাংশ, যা ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/10/10/1750670

uploads/trade_daily/digest_photo_agamir_s__1791615015.jpg

আগামীর সময়
অর্থমন্ত্রীর ডাকে সাড়া নেই ব্যবসায়ীদের বকেয়া রাজস্ব আদায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে আশানুরূপ সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। বকেয়া কর পরিশোধে ছাড়, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। কর্মকর্তাদের ছাড় দেওয়ার অনীহা, আইনি জটিলতা, ব্যবসায়ীদের কর পরিশোধে দীর্ঘসূত্রতা এবং দুর্বল ব্যবসায়িক পরিস্থিতিকে এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বকেয়া রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। https://www.agamirsomoy.com/economics/ichikb3urqwn

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_11.43.50_AM__1791615015.jpeg

সমকাল
ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। নয়াদিল্লিতে চলমান বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় এসব বিষয় বাংলাদেশের আলোচ্যসূচিতে গুরুত্ব পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। https://samakal.com/economics/article/377075/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6#google_vignette

uploads/trade_daily/digest_photo_fe_ovt__1791615015.jpg

The Financial Express
Govt releases Tk 5.0b cash incentives for exporters The government has released Tk 5 billion for Bangladesh Bank to provide cash incentives and financial assistance to major export-oriented sectors in the current fiscal year (FY27), according to an official document. The Office of the Controller General of Accounts (CGA) issued a debit authority on September 30, authorizing transfer of the funds under the Finance Division's subsidies and incentives budget. The allocation will cover cash incentives for fish, frozen shrimp and other seafood exports, leather goods, local textiles and other approved export categories. The funds will also support the special 1.0 per cent cash assistance scheme for ready-made garment (RMG) exports. https://thefinancialexpress.com.bd/trade/govt-releases-tk-50b-cash-incentives-for-exporters

uploads/trade_daily/digest_photo_b_tri__1791615015.jpg

বাংলা ট্রিবিউন
অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি দেশের অর্থনীতিতে গতি ফেরার প্রত্যাশার মধ্যেই গত সেপ্টেম্বরে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও মন্থর হয়েছে। শিল্প উৎপাদনে নতুন ক্রয়াদেশ ও উৎপাদন কমেছে, নির্মাণ খাত আবার সংকোচনের ধারায় ফিরেছে এবং সেবা খাতও টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনে রয়েছে। বিপরীতে কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সেখানেও প্রবৃদ্ধির গতি কমেছে। ফলে অর্থনীতির প্রধান চারটি খাতের মধ্যে তিনটির দুর্বলতায় সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি হারানোর চিত্র উঠে এসেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ মূল্যায়নে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত সেপ্টেম্বর মাসের পিএমআই প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। https://www.banglatribune.com/business/money-and-investment/973305/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%8B

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_11.13.13_AM__1791615015.jpeg

আমার দেশ
৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। গত আগস্ট শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৬৫.২৫ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ৬৩.৩৮ শতাংশ। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১,২৯৫ কোটি টাকা। https://www.dailyamardesh.com/business/bank-financial-institutions/amdhf15ijc5au

uploads/trade_daily/digest_photo_bonik_globa__1791615015.jpg

বণিক বার্তা
বৈশ্বিক পণ্য বাণিজ্যে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩.৯ শতাংশ করেছে ডব্লিউটিও বিশ্বজুড়ে চলতি বছর পণ্য বাণিজ্যে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩ দশমিক ৯ শতাংশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসংক্রান্ত চাহিদা বৃদ্ধি, রেকর্ড বিনিয়োগ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এ প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এর আগে গত মার্চে সংস্থাটি ২০২৬ সালে বিশ্ব পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও পরিবহন খাতে বিঘ্ন ঘটলেও প্রযুক্তিপণ্যের চাহিদা এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিচ্ছে। খবর আনাদোলু এজেন্সি। https://bonikbarta.com/economy/ZzH4MlUPsftoF0vX

uploads/trade_daily/digest_photo_kalbela__1791615015.jpg

কালবেলা
বিদেশে ভ্রমণকারীদের ডলার বিক্রি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা বাংলাদেশি নাগরিকদের বিদেশে ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা নগদায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্যাশ (নোট ও কয়েন) বিক্রি করতে পারবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (FEPD-2) এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করে। পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। https://www.kalbela.com/business-news/336935

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-10_at_11.46.43_AM__1791615015.jpeg

বাংলাদেশ প্রতিদিন
জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধি, কাঁচামাল ও পরিচালন ব্যয়ের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের ঘাটতি এবং ব্যাংক ঋণ পেতে সীমাবদ্ধতায় চাপে পড়েছে দেশের ব্যবসাবাণিজ্য। এর সঙ্গে ভোক্তাদের দুর্বল ক্রয়ক্ষমতা যুক্ত হওয়ায় নতুন অর্ডার, উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে মন্থর গতি লক্ষ করা গেছে। সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডেও এর প্রভাব পড়ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, ব্যয় চাপ ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে আগামী দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) প্রকাশিত সেপ্টেম্বরের পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে ব্যবসায়ীদের এমন উদ্বেগের তথ্য উঠে এসেছে। https://www.bd-pratidin.com/first-page/2026/10/10/1310884

uploads/trade_daily/digest_photo_d_post__1791615015.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 10, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_ajker__1791615015.jpg

আজকের পত্রিকা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের শঙ্কা—তেলের দাম বাড়ল ৫ শতাংশ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩০ ডলারে উঠেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সরকারি বন্ড বিক্রি করতে শুরু করেন। https://www.ajkerpatrika.com/business/world-trade/ajpyjjg8devxl

uploads/trade_daily/digest_photo_jnews__1791615015.jpg

জাগো নিউজ২৪
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের দ্বারপ্রান্তে ইউরোপ, ঘাটতি ৩৬০ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে উৎপাদন সক্ষমতার মাত্রাতিরিক্ত বৃদ্ধি, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং শিল্পের অবক্ষয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের অর্থনৈতিক সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাণিজ্য ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো বাজারে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, বেইজিং সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ বাণিজ্যযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। https://www.jagonews24.com/economy/news/1166394

uploads/trade_daily/digest_photo_s_alo__1791615015.jpg

সময়ের আলো
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে খরচ ও বিনিয়োগ, জমার বিপরীতে ঋণ নেওয়া এবং মূল অর্থসহ অর্জিত মুনাফা বিদেশে পাঠানোর সুযোগ পাবেন প্রবাসীরা। https://www.shomoyeralo.com/news/388955

uploads/trade_daily/digest_photo_itte__1791615015.jpg

দৈনিক ইত্তেফাক
৩০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা, আঞ্চলিক এভিয়েশন হাব হবে চট্টগ্রাম বিমানবন্দর রানওয়ে ও টার্মিনালের পর্যাপ্ত সুবিধা থাকার পরেও এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাবনা। এবার সেই বিমানবন্দরকেই আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে পিডিপিপি তৈরির পাশাপাশি ১৮ মাস মেয়াদি একটি ফার্স্ট ট্রেক প্রকল্পের প্রাথমিক পরিকল্পনাও করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। https://www.ittefaq.com.bd/813925/%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%AD%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AC