October 11, 2026
The Financial Express
Emerging markets fuel RMG growth amid sluggish West
Apparel shipments to emerging destinations continue to increase, providing Bangladeshi exporters with a vital cushion against sluggish demand in the traditional Western markets. Bangladesh's readymade garment (RMG) exports to non-traditional markets grew by 9.40 per cent year-on-year to $1.81 billion in the July-September period of the fiscal year 2026-27, outpacing the 6.10 per cent growth in overall apparel exports, according to official data. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan said tariff uncertainties led US buyers to move away from India, while the same was observed for Bangladeshi exports to the EU market. Bangladesh was receiving orders from the US because of the shift, he noted.
https://today.thefinancialexpress.com.bd/first-page/emerging-markets-fuel-rmg-growth-amid-sluggish-west-1791654277
খবরের কাগজ
আইএমএফের ঋণ কর্মসূচি ও অর্থনীতির গতিপথ
আইএমএফের কঠিন ও অপ্রাসঙ্গিক শর্ত অস্বীকার করে সংস্থাটির সঙ্গে চলমান ঋণ কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক পুঁজিবাজার এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করে নিজস্ব অর্থায়নে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক লক্ষ্য ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশি দাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর অর্থায়নের এই নীতিগত সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অঙ্গনে এক নতুন এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
https://www.khaborerkagoj.com/economics-business/941850
প্রথম আলো
ট্রাম্পের গায়ের স্যুটটি কি বাংলাদেশের
বাংলাদেশি প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ জহির গত শুক্রবার প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে তাঁদের গ্রুপের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ম্যানসওয়্যারের কারখানায় এই স্যুট তৈরি হয়েছে। কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।’ ইউনিভার্সাল ম্যানসওয়্যারের কারখানায় তৈরি একই ধরনের আরও কিছু স্যুটের সঙ্গে মিলিয়ে তিনি এ বিষয়ে আরও নিশ্চিত হন। শরীফ জহির আরও জানান, ইউনিভার্সাল ম্যানসওয়্যার জোস এ ব্যাংক ব্র্যান্ডের জন্য ছয়–সাত বছর ধরে স্যুট তৈরি করে। প্রতি মাসে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির কাছে ১০–১৫ হাজার পিস স্যুট রপ্তানি করে ইউনিভার্সাল ম্যানসওয়্যার।
https://www.prothomalo.com/business/industry/as9cl72c42
বিডিনিউজ২৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন
ব্যাপক লুটপাট হওয়া ব্যাংক খাত পুনরুদ্ধারে আগামী ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
https://www.banglanews24.com/economics-business/news/bd/1685858.details
জাগো নিউজ২৪
জ্বালানির বাজারে নতুন সমীকরণ: যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানি করবে রাশিয়া
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহের অনুমতি দিতে অবিলম্বে একটি অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তাঁর ‘অত্যন্ত সফল আলোচনা’ হয়েছে। তিনি লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এইমাত্র আমার অত্যন্ত সফল আলোচনা শেষ হয়েছে। রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে বলে তারা সম্মত হয়েছে। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর অব্যবহিত পরেই ১০ লাখ টন সরবরাহ করা হবে।’
https://www.jagonews24.com/economy/news/1166587
সময়ের আলো
ঋণ পেতে ব্যাংককে হবে দরকষাকষি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পুরোনো ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে নতুন কর্মসূচিতে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংস্থাটির কাছ থেকে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলার নতুন ঋণ পাওয়ার বিষয়ে ব্যাংককে অনুষ্ঠেয় বার্ষিক সভায় আলোচনা করবে বাংলাদেশ। তবে নতুন ঋণ পেতে রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার, ভর্তুকি কমানো ও বিনিময় হার বাজারভিত্তিক করার মতো বিষয়ে আইএমএফের শর্ত পূরণের চাপ রয়েছে। আলোচনা সফল হলে আইএমএফের নতুন ঋণের পাশাপাশি বিশ্বব্যাংকের ১৫০ কোটি ডলারের বাজেট সহায়তা এবং জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার পথও সুগম হতে পারে।
https://www.shomoyeralo.com/news/389118
The Business Standard
LDC exit: Dhaka pushes strategic FTAs with EU, Korea, and UAE
Bangladesh is aggressively pursuing Free Trade Agreements (FTAs) and Comprehensive Economic Partnership Agreements (CEPAs) with 10 nations and economic blocs to safeguard its export competitiveness ahead of its scheduled graduation from the Least Developed Country (LDC) status. Alongside bilateral negotiations, Dhaka is seeking entry into the 19-member Regional Comprehensive Economic Partnership (RCEP). Simultaneously, the government has requested a three-year extension to its graduation timeline, currently set for 24 November 2026, citing global economic headwinds and the imperative for domestic structural reforms.
https://www.tbsnews.net/economy/ldc-exit-dhaka-pushes-strategic-ftas-eu-korea-and-uae-1568731
বাংলাদেশ প্রতিদিন
চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করল বেপজা
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের সেবা আরও উন্নত করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য পৃথক তিনটি বিশেষায়িত ডেস্ক চালু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার (১০ অক্টোবর) ঢাকায় আয়োজিত 'মিট দ্য ইনভেস্টরস' অনুষ্ঠানে দেশভিত্তিক এই তিনটি ডেস্কের উদ্বোধন করা হয়।
https://www.bd-pratidin.com/national/2026/10/11/1311406
আগামীর সময়
ব্যাংকিং ও বন্দর জটিলতা নিরসনে পদক্ষেপ জরুরি
রপ্তানি খাতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে জ্বালানি সংকট, ব্যাংকিং জটিলতা ও একক পণ্যের অতিনির্ভরশীলতার চ্যালেঞ্জ । এসব নিয়েই আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর মিজান চৌধুরী
https://www.agamirsomoy.com/economics/juytbxtmjv1m
দেশ রুপান্তর
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল এর চেয়ে কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যের ভিত্তিতে তৈরি পোশাকশিল্পবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।
https://www.deshrupantor.com/726490/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AC.%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6
কালের কন্ঠ
রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি : ২৯ শতাংশ বেড়েছে বাণিজ্য ঘাটতি
আমদানি ব্যয় বাড়লেও সে অনুযায়ী বাড়ছে না রপ্তানি আয়। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে আর্থিক হিসাব ও সামগ্রিক লেনদেনেও ঘাটতি বেড়েছে। তবে প্রবাস আয় বাড়ায় চলতি হিসাবে উদ্বৃত্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে জুলাই-আগস্টের বৈদেশিক লেনদেনের এই চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২.১ শতাংশ বেড়ে এক হাজার ২২০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
https://www.kalerkantho.com/feature/profit-loss/2026/10/11/1751042
The Business Standard
Bangladesh’s garment exports need a toxic-chemical strategy
Bangladesh's garment industry faces a challenge that extends beyond production costs, labour standards and access to international markets: the environmental and public health risks associated with hazardous industrial chemicals. Recent findings from textile-producing communities in Ashulia and Savar suggest that chemical pollution deserves greater attention in Bangladesh's industrial development strategy. The issue concerns the long-term sustainability of industrial production, the protection of workers and communities, and the credibility of responsible supply chains.
https://www.tbsnews.net/thoughts/bangladeshs-garment-exports-need-toxic-chemical-strategy-1568306
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 11, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
কালের কন্ঠ
চট্টগ্রামে বিমানবন্দর ঘিরে অমিত সম্ভাবনা
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের সরাসরি আকাশ যোগাযোগ পুনঃস্থাপনে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে দেড় বছর মেয়াদের একটি ফাস্টট্র্যাক মেগাপ্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আনুমানিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক রাজধানীর জন্য প্রাচ্যের সংযোগস্থল হিসেবে নতুন দিগন্ত উন্মোচিত হবে
https://www.kalerkantho.com/print-edition/2nd-rajdhani/2026/10/11/1751106