October 14, 2026
আজকের পত্রিকা
প্রণোদনার ঋণে প্রাণ ফেরেনি
ঋণ বিতরণে ধীরগতির জন্য ব্যবসায়ী ও ব্যাংকাররা পরস্পরকে দুষছেন। এই পরিস্থিতিতে ঋণের শর্ত শিথিল এবং সুদের হার কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বন্ধ কারখানায় ঋণ দিয়ে ব্যাংকগুলো ঝুঁকি নিতে চায় না। ঋণের জন্য গেলে জামানত চাওয়া হচ্ছে। অথচ জামানত দেওয়ার সক্ষমতা থাকলে উদ্যোক্তারা এককালীন ঋণ নিষ্পত্তির সুবিধা নিতে পারতেন। বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা এবং চলতি মূলধনের সংকটে ভোগা প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নতুন কারখানা তৈরি করতে কয়েক বছর সময় লাগে। তুলনামূলক কম সময়ে বন্ধ কারখানা চালু করা সম্ভব। তাই প্রণোদনার ঋণ বিতরণ বাড়াতে কিছু শর্ত শিথিল করা প্রয়োজন।
https://www.ajkerpatrika.com/business/ajpyofnqm4hyr
নয়াদিগন্ত
বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু নয়া দিগন্তকে বলেন, বাংলাদেশের পোশাক রফতানির প্রতিযোগিতা এখন শুধু উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করছে না; বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, ক্রেতাদের ক্রয়াদেশের প্রবণতা, অর্থায়নের ব্যয় এবং পণ্য সরবরাহের দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা দুর্বল হলে এবং ক্রেতারা নতুন অর্ডার দিতে সতর্ক থাকলে রফতানিকারকদের ওপর চাপ তৈরি হয়। একই সাথে উচ্চ সুদে ঋণ নেয়া ও জ্বালানির অনিশ্চয়তা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়। এ পরিস্থিতিতে বিদ্যমান ক্রেতাদের ধরে রাখার পাশাপাশি নতুন বাজার ও ক্রেতা খুঁজে বের করা এবং পণ্যে মূল্য সংযোজন বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন।
https://dailynayadiganta.com/post/other/1061137
যুগান্তর
২৪ নভেম্বরের আগেই জাতিসংঘের সিদ্ধান্ত : এলডিসি উত্তরণে পাঁচ স্তম্ভের জাতীয় রোডম্যাপ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময় আর দেড় মাসের মতো বাকি। ২৪ নভেম্বর বাংলাদেশের উত্তরণ ঘটার কথা থাকলেও প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করার আবেদন করেছে সরকার। জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি-সিডিপি প্রস্তাবটির পক্ষে ইতিবাচক অবস্থান জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি। এর মধ্যেই এলডিসি উত্তরণে সরকার ২০২৬-২০২৯ মেয়াদের জাতীয় রোডম্যাপ চূড়ান্ত করেছে। পাঁচটি রূপান্তরমূলক স্তম্ভের ওপর দাঁড়ানো এই পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে-অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য রূপান্তর, রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বাড়ানো ও সুশাসনে।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকের ‘এলডিসি গ্র্যাজুয়েশন ও মার্কেট অ্যাকসেস’বিষয়ক নথিতে এসব তথ্য পাওয়া গেছে।
https://www.jugantor.com/tp-city/1168608
প্রথম আলো
আইএমএফের পূর্বাভাস: প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে, আরও চাপে পড়বে মানুষ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতির গতি সবচেয়ে মন্থর হতে পারে; আর মূল্যস্ফীতির চাপও থাকবে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে। বার্ষিক গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ৯ শতাংশ।
https://www.prothomalo.com/business/economics/fdyup2fyhq
সমকাল
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ধরে রাখা, রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
https://samakal.com/economics/article/377723/%E0%A6%87%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
খবরের কাগজ
ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।’ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
https://www.khaborerkagoj.com/national/942310
The Daily Sun
Non-cotton RMG exports hit $9.17b in 9 months
Speaking to the Daily Sun, BAV founder and CEO Mohiuddin Rubel said cotton continued to dominate Bangladesh’s apparel exports, but non-cotton products were steadily gaining market share. “Cotton is still the foundation of Bangladesh’s apparel industry, but the data shows non-cotton products are gaining ground steadily,” he said. Mohammad Masud Kabir, managing director of Motex Fashion, said global demand for MMF products had increased because of their variety, durability, recyclability and cost-effectiveness. “Our biggest challenge is our heavy dependence on imported raw materials for non-cotton garments. We need to strengthen our local supply industry to tap into this market’s potential,” he said.
https://www.daily-sun.com/index.php/printversion/903366
আমার দেশ
আইএমএফের পূর্বাভাস : মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে মূল্যস্ফীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবর ২০২৬-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬–২৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে উঠতে পারে। ফলে অর্থনীতির পুনরুদ্ধার, মানুষের ক্রয়ক্ষমতা ও বিনিয়োগের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।
চলমান বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ বার্ষিক সভায় মঙ্গলবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
https://www.dailyamardesh.com/business/economy/amdghks5seaxv
বিডিনিউজ২৪
উদ্বেগ জাগাচ্ছে অর্থনীতির তিন সূচক
ডলারপ্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি থাকলেও দেশের বিনিয়োগ পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টো শিল্পকারখানার যন্ত্রপাতি আমদানি কমছে, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে আটকে আছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতিও নেমেছে তলানিতে। অর্থনীতির এই তিনটি গুরুত্বপূর্ণ সূচকই বলছে, নতুন বিনিয়োগের গতি দুর্বল। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতে, উচ্চ সুদহার, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং বিনিয়োগের বিপরীতে মুনাফার নিশ্চয়তা না থাকায় নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ কম।
https://bangla.bdnews24.com/economy/vrh0u22s9v
প্রতিদিনের বাংলাদেশ
আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণে
ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণে প্রত্যাশিত গতি নেই। চলতি বছরের আগস্টে ব্যাংক খাতে আমানত বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৩১ হাজার কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। বিপরীতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৭৫ শতাংশে নেমেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
https://protidinerbangladesh.com/special-news/184469
বাংলাদেশ প্রতিদিন
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।
https://www.bd-pratidin.com/international-news/2026/10/14/1312474
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 14, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
আগামীর সময়
সানেমের সংলাপ : জ্বালানি রূপান্তরে অর্থায়ন কাঠামোর উন্নয়ন জরুরি
জ্বালানির অভাবে দেশের অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতিতে সবুজ প্রবৃদ্ধি (গ্রিন গ্রোথ) অর্জন ও জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে অর্থায়ন কাঠামোর উন্নয়ন, কার্যকর প্রণোদনা এবং সরকারের শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক নীতি সংলাপে তিনি এসব কথা বললেন।
https://www.agamirsomoy.com/economics/v1tudyagidry
দৈনিক আমাদের সময়
বহুমুখী সংকটে বাংলাদেশ
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বহুমুখী সংকটের ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ। জ্বালানি সরবরাহ ও আমদানি ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে উৎপাদন, রপ্তানি ও বিনিয়োগে বাড়তি চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স নিয়ে। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসা এবং গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে ওঠার আশঙ্কা অর্থনীতির চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলেছে। সংঘাত দীর্ঘায়িত হলে এসব চাপ আরও তীব্র হয়ে সামগ্রিক অর্থনীতিকে গভীর সংকটের মুখে ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন।
https://www.dainikamadershomoy.com/details/01a13691f3b16
বণিক বার্তা
জার্মানিতে মূল্যস্ফীতি বেড়ে ২১ মাসের সর্বোচ্চে
জার্মানিতে মূল্যস্ফীতি বেড়ে ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৩ শতাংশে। ২০২৩ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। গতকাল প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। গত জুলাইয়ে ছিল ২ দশমিক ৮ শতাংশ।
https://bonikbarta.com/economy/OSCvP3qJYeiuruH0