BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 15, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-15_at_12.51.02_PM_(1)__1792047196.jpeg
যুগান্তর
বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীরা যখন হাহাকার করছেন, সেই সময়ে আরও কিছু নেতিবাচক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আরও কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসবে। প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি)। এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে। অন্যদিকে, অর্থনীতির সূচকগুলোর মধ্যে ভালো অবস্থায় ছিল রেমিট্যান্স (প্রবাসী আয়)। কিন্তু সৌদি আরব ও হুথিদের হামলা-পালটা হামলার কারণে সেখানেও ঝুঁকি তৈরি হয়েছে। সবমিলিয়ে বাংলাদেশের অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, অবস্থা উত্তরণ সহজ নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এখনই সাহসী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে হবে। https://www.jugantor.com/tp-firstpage/1169052
uploads/trade_daily/digest_photo_1000032330__1792047607.jpg

দৈনিক বাংলা
পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধারা, প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি বিশ্ববাজারে তৈরি পোশাকের ক্রয়াদেশ ধরে রাখার প্রতিযোগিতায় বহুমুখী চাপের মুখে পড়েছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। সার্বিক রপ্তানি পরিসংখ্যানে কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধি দৃশ্যমান হলেও প্রধান প্রধান বাজারগুলোতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় থেকে তিনে নেমে যাওয়া এবং ইউরোপের কয়েকটি বৃহৎ বাজারে রপ্তানির গতি শ্লথ হয়ে পড়া বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এর বিপরীতে স্পেন, নেদারল্যান্ডস ও কিছু অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধি খাতটিতে কিছুটা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে। সব মিলিয়ে বৈশ্বিক চাহিদা মন্দা, আন্তর্জাতিক ভূরাজনীতি এবং দেশের অভ্যন্তরে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তৈরি পোশাক খাত বর্তমানে এক জটিল ও দ্বিমুখী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। https://www.dainikbangla.com.bd/business/87267

uploads/trade_daily/digest_photo_1000032331__1792047607.webp

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর পণ্য খালাসে নিরাপত্তা জোরদার, সেবা বাড়ানো ও জালিয়াতি প্রতিরোধে অনলাইন ই-চালান ব্যবস্থায় পেমেন্ট নিশ্চিতকরণের জন্য দুটি নম্বর যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি রোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালানে বিল অব এন্ট্রির 'আর নম্বর' এবং 'সিপি নম্বর' যুক্ত করা হয়েছে। 'আর নম্বর'র মাধ্যমে শুল্ক ও কর পরিশোধের তথ্য এবং 'সিপি নম্বর'র মাধ্যমে বন্দরের ফি ও মাশুল পরিশোধের তথ্য যাচাই করা যাবে। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-552036

uploads/trade_daily/digest_photo_1000032332__1792047607.webp

আমার দেশ
রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড় প্রণোদনার অর্থ বিতরণে অর্থ বিভাগের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নগদ প্রণোদনা কর্মসূচির আওতায় তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও মাছ, চামড়াজাত পণ্য এবং পাটজাত পণ্যসহ রপ্তানিমুখী বিভিন্ন খাত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সহায়তা কর্মসূচি কার্যকর থাকবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি খাতে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রেখেছে সরকার। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য রপ্তানিতে নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) কার্যক্রমে খাতভিত্তিক কভারেজ ও প্রণোদনার হার গত অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। নির্ধারিত ৪৩টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে ০.৩০ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত হারে নগদ প্রণোদনা দেওয়া হবে। পণ্যভিত্তিক হার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রয়েছে। https://www.dailyamardesh.com/business/amdbaz3tl4rlx

uploads/trade_daily/digest_photo_1000032333__1792047607.jpg

সময়ের আলো
বৈদেশিক ব্যাংকগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন : মুনাফা কমলেও বিদেশে অর্থ প্রেরণ বেড়েছে সম্প্রতি বিদেশি ব্যাংকগুলোর বাংলাদেশে কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশি ব্যাংকগুলোর কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩২ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪ হাজার ৪৫২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে মুনাফা ও আয় বাবদ বিদেশে পাঠানো অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০ কোটি ১০ লাখ টাকা। https://www.shomoyeralo.com/news/389846

uploads/trade_daily/digest_photo_1000032334__1792047778.webp

জাগো নিউজ ২৪
ডলারের দরপতন, সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পরও ডলারের দর কমেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৮ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে পিছিয়ে এসেছে মার্কিন মুদ্রাটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সতর্ক মন্তব্য এবং সরকারি বন্ডের সুদের হার কমে যাওয়ায় চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম ধরে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ডলারের বিপরীতে ইউরোর দর ০.৩ শতাংশ বেড়ে ১ দশমিক ১১৮৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ইউরোর দর ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। একইভাবে পাউন্ডের দর বেড়েছে ০.২ শতাংশ। এতে প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৩২২৪ ডলার। এর আগে পাউন্ডের দর ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। https://www.jagonews24.com/international/news/1168445

uploads/trade_daily/digest_photo_1000032335__1792047778.jpg

বনিক বার্তা
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৬ : জ্বালানি রূপান্তরে ১২০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুতের সক্ষমতা ১ হাজার ৮১৬ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুতের হিস্যা ৮৩ শতাংশ। অর্থাৎ শুধু সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন সক্ষমতা ১ হাজার ৫২৩ মেগাওয়াট। গ্রিডে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুতের হিস্যা ৩ দশমিক ৮২ শতাংশ। নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে সৌরবিদ্যুতের বাইরে বায়ুবিদ্যুতের সেই অর্থে কোনো অংশগ্রহণ নেই। আর জলবিদ্যুৎ বলতে ২৩০ মেগাওয়াট সক্ষমতা। সেটিও অনেক আগের ও পুরনো। দেশে নবায়নযোগ্য খাতে ২০৩০ সালের মধ্যে বর্তমান সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এজন্য বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, ব্যাটারি ও প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক ১%-এ নামিয়ে এনেছে সরকার। সেই সঙ্গে এ খাতে বিনিয়োগকারীদের ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন হারে কর রেয়াত প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। https://bonikbarta.com/bangladesh/ukm5OKbVjaIsdTkB

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-15_at_11.03.02_AM__1792048309.jpeg

যুগান্তর
আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপের সভা : বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা বুধবার ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের সাধারণ সভার সাইড লাইনে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং চীনের এক্সিম ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইএমএফ থেকে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ নিয়ে দরকষাকষি করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক থেকেও ঋণ পাওয়ার চেষ্টা চলছে। এর পক্ষে দাতা সংস্থাগুলোকে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তি তুলে ধরে জানিয়েছে, বাংলাদেশ বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও চড়া দামের মাশুল গুনতে হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারের সংস্কারের পরিকল্পনা জানানো হয়েছে। তবে ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। https://www.jugantor.com/tp-lastpage/1169060

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-15_at_1.05.29_PM__1792048309.jpeg

বাংলা ট্রিবিউন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা এবং ব্যবসার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। সংস্থাটির মতে, সবুজ তৈরি পোশাক, মধ্যবিত্তের আবাসন, রং ও রঞ্জক উৎপাদন এবং ডিজিটাল আর্থিক সেবা— এই চারটি খাতে সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ নেওয়া গেলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্বব্যাংকের ২০২৫ সালের বাংলাদেশবিষয়ক বেসরকারি খাতের মূল্যায়ন প্রতিবেদনের (কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক-সিপিএসডি) তথ্য তুলে ধরে সংস্থাটির একজন বিশেষজ্ঞ বলেছেন, এসব খাতে বিনিয়োগের বাধা দূর করা গেলে নির্মাণশিল্পে বছরে ২৩ লাখ ৭০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। https://www.banglatribune.com/business/money-and-investment/974367

uploads/trade_daily/digest_photo_bnews__1792048309.jpg

বাংলা নিউজ২৪
২০২৭ সালেও ডিজেল সংকটের আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতি বিশ্ববাজারে ডিজেলের সরবরাহসংকট ২০২৭ সালের বড় একটি সময়জুড়েও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে জ্বালানিটির দাম উচ্চপর্যায়ে থাকলে শিল্প উৎপাদন, কৃষি ও পরিবহন খাতে ব্যয় বাড়বে। পাশাপাশি মূল্যস্ফীতির চাপ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, যা বাধাগ্রস্ত করতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। জ্বালানিবাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে তেল ছাড়ার পরিমাণ ও সময় নির্ধারণ নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। https://banglanews24.com/international/news/bd/1686776.details

uploads/trade_daily/digest_photo_jnews_uk__1792048309.jpg

জাগো নিউজ২৪
বাণিজ্য বাধা দূর করে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব যুক্তরাজ্যের আমদানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব শূন্য দশমিক ৪৯ শতাংশ থেকে ১ শতাংশে উন্নীত করা সম্ভব হলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে পৌঁছানো সম্ভব। এ লক্ষ্য অর্জনে পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুক্তরাজ্যের বাজারে রপ্তানি বৃদ্ধি: তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ঢাকা চেম্বার অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। https://www.jagonews24.com/economy/news/1168272

uploads/trade_daily/digest_photo_ittefaq_imf__1792048309.jpg

দৈনিক ইত্তেফাক
ল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ আইএমএফের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলা মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট নয়। এজন্য আর্থিক খাতের সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলে মনে করছে সংস্থাটি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র। https://www.ittefaq.com.bd/815274/%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF

uploads/trade_daily/digest_photo_bonik_japan__1792048309.jpg

বণিক বার্তা
২০২৭ সাল নিয়ে আইএমএফের পূর্বাভাস : বিশ্ব অর্থনীতিতে জাপানকে ছাড়িয়ে যাবে ভারত ও যুক্তরাজ্য বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ২০২৭ সালে জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসতে পারে ভারত। একই বছর পূর্ব এশিয়ার দেশটিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যেরও। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাসে এ চিত্র উঠে এসেছে। খবর জাপান টাইমস। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে চতুর্থ স্থানে থাকবে জাপান। তবে ২০২৭ সালে দেশটির জিডিপির আকার যুক্তরাজ্য ও ভারতের তুলনায় কমে যাবে। https://bonikbarta.com/economy/OvkP912uhyxZbR4e

uploads/trade_daily/digest_photo_desh_rup__1792048309.jpg

দেশ রুপান্তর
উন্নয়নশীল বিশ্বে ৮০ কোটি তরুণের কর্মসংস্থান অনিশ্চিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কোনো কর্মসংস্থান খুঁজে পাবে না। দেশগুলো এখনই নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে এই বিশাল তরুণ জনগোষ্ঠী চাকরিহীন ভবিষ্যতের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ইউএনডিপি। https://www.deshrupantor.com/727588/%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%AE%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_kk_sonal__1792048309.jpg

কালের কন্ঠ
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব লেনদেন বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী, কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংককে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে ব্যাংকটির অনলাইন কার্যক্রম, এটিএম বুথ সেবা, ডিজিটাল ব্যাংকিং ও কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা সৃষ্টি না হলে, শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক শাখা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে। উল্লেখ্য, সম্প্রতি জারিকৃত অন্য এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ দরকারে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ রয়েছে। https://www.kalerkantho.com/online/business/2026/10/14/1752845

uploads/trade_daily/digest_photo_samakal__1792048309.jpg

সমকাল
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন : ৫৮৩ শ্রমিক ও পরিবার পেল ৫ কোটি টাকার অনুদান শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের শিক্ষা সহায়তা এবং মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য ৫৮৩ শ্রমিক ও তাদের পরিবার মোট পাঁচ কোটি টাকা পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক ও তাদের প্রতিনিধিদের হাতে পৃথক চেকের মাধ্যমে এই অর্থ তুলে দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। https://samakal.com/economics/article/377992/%E0%A7%AB%E0%A7%AE%E0%A7%A9-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A7%AB-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_p_alo_n_b__1792048309.jpg

প্রথম আলো
ন্যাশনাল ব্যাংক আজ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেবে ন্যাশনাল ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন ব্যাংকটির সাধারণ গ্রাহকেরা তাঁদের আমানত তুলতে পারবেন চাহিদা অনুযায়ী। আমানত ফেরত চেয়ে গত চার দিনে যেসব গ্রাহক আবেদন করেছেন, তাঁদের আজ আমানত ফেরত দেওয়া শুরু করবে ব্যাংকটি। https://www.prothomalo.com/business/bank/2sdy345b2e

uploads/trade_daily/digest_photo_s_alo_china__1792048309.jpg

সময়ের আলো
বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ : চীনা প্রতিষ্ঠানের ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কেপিএসটি বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ (বেপজা ইজেড-১) দ্বিতীয় উৎপাদন কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৭.০১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড নামের নতুন প্রকল্পটি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রতি প্রতিষ্ঠানটির অব্যাহত আস্থা এবং বেপজার বিনিয়োগবান্ধব সেবা ও সহযোগিতার প্রতিফলন। এ লক্ষ্যে বুধবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। https://www.shomoyeralo.com/news/389847

uploads/trade_daily/digest_photo_tbs_munafa__1792048492.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বছরের প্রথমার্ধে বিদেশি ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ৩৮ শতাংশ বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে বিদেশি ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ৩ হাজার ৭৩৮ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে তা ১ হাজার ৪১৭ কোটি টাকা কমেছে। অন্যদিকে, আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা কমেছে ৪৯৪ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ২ হাজার ৮১৫ কোটি টাকা। তবে মুনাফা কমলেও দেশের ৬৭টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনাকারী ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মূলধন পরিস্থিতি শক্তিশালী, পর্যাপ্ত তারল্য রয়েছে এবং সম্পদের মানও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-552546

uploads/trade_daily/digest_photo_kk_digital__1792048492.jpg

কালের কন্ঠ
ভুয়া বিনিয়োগের ফাঁদে ৭০০ কোটি ডলার দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে ডিজিটাল প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিনিয়োগের প্রস্তাব, শেয়ারের দাম বাড়ার গুজব এবং দ্রুত বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। এ কাজে ৮১টি মেসেঞ্জার গ্রুপ, ১ হাজারের বেশি পেজ এবং ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে।বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ অনুষ্ঠানের এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। https://www.kalerkantho.com/online/business/2026/10/15/1753089

uploads/trade_daily/digest_photo_samakal_china__1792048492.jpg

সমকাল
বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ চীনের গুয়াংজুতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য প্রদর্শনীতে বিভিন্ন দেশের ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও নতুন ক্রেতা খোঁজা, পণ্য সংগ্রহ, প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়া এবং দেশের পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করবে এ আয়োজন।‌ তবে চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীদের সম্ভাবনা কেবল সেখান থেকে পণ্য আমদানির মধ্যে সীমাবদ্ধ নয়। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, জুতা, হিমায়িত সামুদ্রিক খাবারসহ বাংলাদেশের বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগও রয়েছে। এ জন্য চীনা ক্রেতাদের চাহিদা, পণ্যের মান, মূল্য, প্যাকেজিং ও সরবরাহব্যবস্থা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া গুরুত্বপূর্ণ। https://samakal.com/bangladesh/article/377999/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

uploads/trade_daily/digest_photo_n_age__1792048492.jpg

The New Age
UCB hosts RMG Business Conclave 2026 United Commercial Bank PLC on Tuesday organised ‘UCB RMG Business Conclave 2026’ at The Westin Dhaka bringing together senior executives and industry representatives from readymade garment and textile sectors, said a press release. Held under the theme ‘Beyond Resilience: Building a Competitive & Sustainable RMG Industry,’ the event focused on strengthening industry competitiveness and promoting sustainable growth. UCB chief executive officer Mohammad Mamdudur Rashid attended as chief guest. Also present were additional managing director Adnan Masud and senior executive vice-president and RMG business division head Shahbaj Talat. https://www.newagebd.net/post/business-miscellany/318000/ucb-hosts-rmg-business-conclave-2026