October 18, 2026
আজকের পত্রিকা
চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, টানা অর্থনৈতিক উন্নতির ওপর ভর করে বাংলাদেশের আগামী মাসের শেষ দিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে। এলডিসি সুবিধা উঠে গেলে উন্নত দেশগুলোতে পণ্য রপ্তানির ক্ষেত্রে আগের মতো আর শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে না। তবে জাপানের সঙ্গে এই অর্থনৈতিক চুক্তি কার্যকর হলে, এলডিসি উত্তরণের পর যেসব নতুন শুল্ক আরোপ হবে, সেগুলোর নেতিবাচক প্রভাব অনেকটাই সামলে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে জাপানে রপ্তানি হওয়া পোশাক ও টেক্সটাইল পণ্যের ওপর থেকেও সব শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে এলডিসি উত্তরণের পরও জাপানের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। ভবিষ্যতে বাংলাদেশ যেন অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করতে গিয়ে কোনো ধরনের ক্ষতিকর বা অসুবিধাজনক শর্তে জড়িয়ে না পড়ে, সেই ঝুঁকি কমানোর কথা মাথায় রেখেই জাপান সরকার বাংলাদেশকে এই চুক্তির খসড়া তৈরিতে সাহায্য করেছে।https://www.ajkerpatrika.com/business/world-trade/ajpiyufpy0io2
The Daily Star
RMG exports to Poland rise amid Russia war
Mahmud Hasan Khan, president of BGMEA, said a significant volume of garment items was being re-exported from Poland to Russia. Before the Russia-Ukraine war, Turkish traders also imported Bangladeshi garments for re-export to Russia, he said. Exports to Turkey declined after the country imposed a 17 percent duty on Bangladeshi garment items in 2011, according to him. After the war began, Polish importers started re-exporting garments to Russia, contributing to the growth in Bangladesh’s exports to Poland, said Mahmud. The war has also disrupted payments involving buyers linked to Russia. 28 Bangladeshi garment exporters have been struggling to recover $5.2 million from a Polish buyer for nearly two years, said Mijanur Rahman, managing director of Fabrica Knit Composite Ltd and a vice-president of the BGMEA. Mijanur, who has been coordinating efforts to resolve the payment issue, said the buyer’s business had been disrupted by the war.
https://www.thedailystar.net/business/economy/news/rmg-exports-poland-rise-amid-russia-war-4301176
দেশ রুপান্তর
ব্যবসার সব সেবা এক পোর্টালে
গতকাল শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের সময় ও ব্যয় সাশ্রয়ে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান এবং একাধিক সংস্থার সমন্বয়ে যৌথ পরিদর্শন ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেছেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে হবে। ‘ন্যাশনাল টাস্ক ফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’এর প্রথম সভায় মন্ত্রী এসব কথা বলেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
https://www.deshrupantor.com/728270/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87
The Financial Express
RMG exports to EU fall 11.7pc as Vietnam gains ground : Industry leaders cite logistics and MMF disadvantages
Industry insiders attributed the slowdown in European demand to geopolitical uncertainty, the Middle East crisis and subdued consumer spending. They said Bangladesh was also losing ground because of logistical disadvantages, domestic constraints and its limited capacity to respond quickly to orders for manmade fibre (MMF)-based garments. Inamul Haq Khan, senior vice president of BGMEA, said China and India had faced difficulties in the US market because of tariffs in recent months and were aggressively offering lower prices to expand their presence in Europe. Mijanur Rahman, managing director of Fabrica Knit Composite Ltd, said that amid the Middle East crisis, overall demand in the EU declined as consumers cut spending and prioritised essential purchases.
https://today.thefinancialexpress.com.bd/first-page/rmg-exports-to-eu-fall-117pc-as-vietnam-gains-ground-1792259551
বাংলাদেশ প্রতিদিন
অর্থনীতির গতি ফেরাতে সংস্কারের তাগিদ: ব্যাংকিং সংকট, বিনিয়োগে স্থবিরতা ও জ্বালানি ঘাটতিতে চাপ, বলছে আইএমএফ
অর্থনীতির গতি কমছে, বাড়ছে জীবনযাত্রার ব্যয়। বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব আদায়ে ঘাটতি এবং শিল্পে গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা একসঙ্গে চাপে ফেলেছে দেশের অর্থনীতিকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে। একই সময়ে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাংক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। অর্থনীতির এই মন্থরতা কাটাতে ব্যাংকিং খাত, রাজস্ব, বিনিয়োগ, জ্বালানি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় জরুরি সংস্কারের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
https://www.bd-pratidin.com/first-page/2026/10/18/1313924
The Daily Observer
Bangladesh Loses $1.85b in EU Apparel Exports as Prices Slide
Eurostat data compiled by Bangladesh Apparel Voice (BAV) showed that Bangladesh’s apparel exports to the EU fell to 11.93 billion euro from 13.50 billion euro a year earlier, equivalent to approximately $13.9 billion and $15.7 billion respectively. BGMEA President Mahmud Hasan Khan has attributed Bangladesh’s export weakness to global uncertainty, subdued demand, high bank interest rates, poor port operations and uncertainty over the country’s graduation from the least developed country (LDC) category. “Tariffs, wars and geopolitics have eaten up global demand, causing a decline in work orders,” he said in remarks reported in June, identifying competitiveness in a shrinking global market as a major challenge. BGMEA Vice-President Sheheb Udduza Chowdhury has also highlighted Bangladesh’s difficulty in capitalising on shifts in global sourcing, particularly in man-made fibre apparel, where Vietnam, Indonesia and Cambodia have stronger capabilities.
https://observerbd.com/news/600178
প্রথম আলো
ইইউতে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশের, বেড়েছে চীনের
তৈরি পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর সেখানে চীনের পোশাক রপ্তানিতে শুল্ক বেড়ে যায়। তাতে চীনারা ইইউর বাজারে আগ্রাসী বিপণন শুরু করে। পোশাকের কম দাম অফার করে। এ জন্য বাজারটিতে বাংলাদেশি রপ্তানিকারকেরা তীব্র প্রতিযোগিতায় পড়েন। তা ছাড়া ইইউর অর্থনীতি কিছুটা শ্লথ হয়ে যাওয়ায় বছরের শুরুর মাসগুলোতে অধিকাংশ দেশের পোশাক রপ্তানি কমে যায়। জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল প্রথম আলোকে বলেন, ‘জুন, জুলাই ও আগস্ট মাসে ইইউর ক্রেতা প্রতিষ্ঠান তৈরি পোশাক আমদানি বাড়িয়েছে। ফলে আমাদেরও পোশাক রপ্তানি কিছুটা ইতিবাচক হয়েছে। তবে চীন যেহেতু আগে থেকেই আগ্রাসী বিপণন করছিল, সেহেতু ইইউর বাজার পুনরুদ্ধার হওয়ার সময় চীনের ব্যবসা বেশি বেড়েছে। তবে বাংলাদেশও ব্যবধান কমিয়ে আনছে।’
https://www.prothomalo.com/business/industry/8yjetygdfz
বাংলা নিউজ২৪
বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার খরচ বেড়ে চলেছে: বেপজার নির্বাহী চেয়ারম্যান
বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেছেন, আমরা এমন এক কঠিন সময়ে একত্র হয়েছি যখন বৈশ্বিক ভূ-রাজনীতি জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে, যার ফলে বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার খরচ বেড়ে চলেছে। বেপজা সর্বদা বিনিয়োগকারীদের মূল্যবান অংশীদার হিসেবে বিবেচনা করে। শনিবার (১৭ অক্টোবর) একটি হোটেলে ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বেপজাধীন চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-০২ এর শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এতে অংশ নেন।
https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/1687347.details
The Daily Star
Apparel exports to EU show signs of recovery
Talking to BSS, former Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) director Mohiuddin Rubel said Europe had faced various economic pressures that had reduced its overall imports from the previous year, but recent trends suggested a gradual recovery. “Bangladesh has performed better in the European market over the last three months than in the first five months of this year. European imports have also increased gradually,” he said. If the trend continues, Bangladesh could see stronger export growth towards the end of this year and into 2027, he added. Rubel highlighted the importance of the European market to Bangladesh’s garment industry, saying it accounts for nearly 50 percent of the country’s apparel exports.
https://www.thedailystar.net/business/economy/news/apparel-exports-eu-show-signs-recovery-4301246
আমার দেশ
সেমিনারে বক্তারা : অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে
দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা এবং রাজনীতি ও শাসনব্যবস্থার দুর্বলতা—এই তিন কাঠামোগত ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি। একদিকে আয় বাড়ছে না, অন্যদিকে বাড়ছে পরিবারের ব্যয় ও ঋণের বোঝা। একই সঙ্গে কমছে বিনিয়োগের গতি, নিম্নমুখী হচ্ছে প্রবৃদ্ধি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘স্টেট অব দ্য রিয়াল ইকোনমি’ শীর্ষক প্রকাশনায় এসব চিত্র উঠে এসেছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
https://www.dailyamardesh.com/business/economy/amd7m0tnjbo4w
সমকাল
পূজার ছুটিতে চালু থাকবে আমদানি ও রপ্তানি কার্যক্রম
দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টম হাউস ও স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্দেশনায় সংশ্লিষ্ট কাস্টম হাউস ও স্টেশনের কমিশনারদের পাশাপাশি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
https://samakal.com/economics/article/378491/%E0%A6%AA%E0%A7%82%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE
জাগো নিউজ২৪
ইইউর বাজারে পোশাক রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো পণ্যের গড় বিক্রয়মূল্য ক্রমাগত কমে যাওয়া। রপ্তানির পরিমাণ বাড়লেও পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় রপ্তানি আয় ও মুনাফা প্রত্যাশিত হারে বাড়ছে না।’ এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশকে কম দামের পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে উচ্চমূল্য সংযোজিত ও বৈচিত্র্যময় পোশাক উৎপাদনে গুরুত্ব দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষির সক্ষমতা বাড়িয়ে পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে হবে। শুধু বেশি পরিমাণে রপ্তানি নয়, বরং বেশি মূল্য ও মুনাফা নিশ্চিত করাই এখন বাংলাদেশের পোশাকশিল্পের জন্য গুরুত্বপূর্ণ।’
https://www.jagonews24.com/economy/news/1169423
কালের কন্ঠ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হিসাবে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
https://www.kalerkantho.com/online/business/2026/10/18/1754468
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 18, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
আগামীর সময়
এসঅ্যান্ডপির তালিকা : বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
বিশ্বের সবচেয়ে বড় ১০টি ব্যাংকের পাঁচটিই চীনের। মোট সম্পদের ভিত্তিতে শীর্ষ চারটি স্থানও দেশটির ব্যাংকগুলোর দখলে। তালিকার শীর্ষে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), যার সম্পদের পরিমাণ ৭ লাখ ৬৫ হাজার কোটি ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ রয়েছে বিশ্ব তালিকার পঞ্চম স্থানে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৬ সালের এপ্রিলের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে ব্যাংকের ঋণ, বিনিয়োগ ও নগদ অর্থসহ মোট সম্পদ বিবেচনায় নেওয়া হয়েছে।
https://www.agamirsomoy.com/economics/6jmzhaqwydrg