BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 19, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-19_at_1.59.56_PM__1792396831.jpeg
প্রথম আলো
বন্ধ কলকারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক গঠিত প্রণোদনা তহবিল থেকে মাত্র ৫৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ খাতে আরও ৯২৯ কোটি ৫০ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। এই খাতে বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা। পাঁচ মাসে বরাদ্দের ৩ শতাংশের কম পেয়েছেন শিল্প উদ্যোক্তারা। সার্বিকভাবে অর্থনীতি চাঙা করতে প্রায় পাঁচ মাস আগে ৬০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। পরে তা ৬২ হাজার কোটি টাকা করা হয়। এই পাঁচ মাসে ওই প্রণোদনা তহবিলের পাঁচ ভাগের এক ভাগ বা ২০ শতাংশও ছাড় করা সম্ভব হয়নি। ১৫ অক্টোবর পর্যন্ত ছাড় হয় প্রায় ১১ হাজার ৯৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। https://www.prothomalo.com/business/bank/kq8iv9vn4k
uploads/trade_daily/digest_photo_bonik__1792397231.jpg

বণিক বার্তাবণিক বার্তা
ইউরোপের অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে বাংলাদেশের রফতানি জানতে চাইলে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পর্যটকরা সেখানে গুরুত্বপূর্ণ ক্রেতা। অস্থিরতার কারণে পর্যটন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে পণ্য বিক্রিতে প্রভাব পড়তে পারে। ফলে বাংলাদেশের রফতানিকারকদের জন্যও চ্যালেঞ্জ তৈরি হবে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে।’ দেশের রফতানিকারকদের মতে, এ পরিবর্তনের পেছনে বৈশ্বিক চাহিদায় মন্থরতা ও ক্রেতাদের ব্যয় সাশ্রয়ের উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের উৎপাদন ব্যয় ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তাও ভূমিকা রাখছে। ভারতসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোয় তুলনামূলক কম দামে পণ্য উৎপাদন এবং ভবিষ্যতে বাণিজ্য সুবিধা বাড়ার সম্ভাবনাও ক্রয়াদেশ বণ্টনে প্রভাব ফেলছে। এর সঙ্গে এখন ইউরোপে অস্থিরতা ক্রেতাদের ক্রয়প্রবণতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন শিল্পোদ্যোক্তারা। https://www.bonikbarta.com/bangladesh/ql8L8U2gOTY5cNe8

uploads/trade_daily/digest_photo_tbs_bgm__1792397231.jpg

The Business Standard
Tk560cr disbursed under factory revival scheme, but BGMEA units still await funds According to the central bank's latest data, banks have submitted loan applications worth Tk1,490 crore under the scheme, of which Tk560 crore has been disbursed and another Tk929 crore is being processed for disbursement. The scheme had received applications worth Tk800 crore by 30 September, against which Tk110 crore had been disbursed to eight businesses, indicating a pickup in financing over the following 18 days. However, the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) says none of the nearly 200 garment factories it certified as meeting the scheme's requirements has received funding. "We understand that not a single factory has received funds under this scheme so far," said BGMEA Vice-President Md Shihab Uddoja Chowdhury. https://www.tbsnews.net/economy/banking/bangladesh-banks-tk20000cr-scheme-loans-closed-factories-rise-tk450cr-18-days

uploads/trade_daily/digest_photo_jugator__1792397231.jpg

যুগান্তর
লানি অনিশ্চয়তা ও ঋণের উচ্চ সুদসহ নানা কারণ : বিনিয়োগের ইঞ্জিন থমকে আছে এ কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের রিপোর্টে বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসবে। এদিকে বিনিয়োগে বাংলাদেশের চেয়ে প্রতিযোগী দেশগুলো অনেক এগিয়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই দুরবস্থার পেছনে সুনির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে। এগুলো হলো-জ্বালানি অনিশ্চয়তা, অর্থনীতিতে দুর্বল চাহিদা, ঋণের উচ্চ সুদ, ব্যাংক খাতের দুর্বলতা এবং নীতিগত অনিশ্চয়তা। এই অবস্থায় উদ্যোক্তাদের আস্থা বাড়ানো বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের মতে, জ্বালানি সমস্যা না কাটলে বিনিয়োগ বাড়বে না। https://www.jugantor.com/tp-firstpage/1170987

uploads/trade_daily/digest_photo_n_age__1792397231.jpg

The New Age
Industries reel from energy crunch, cost rise Bangladesh Chamber of Industries president Anwar-ul-Alam Chowdhury Parvez says uncertainty over the law and order and the prospect of renewed unrest are making international buyers apprehensive of sourcing from Bangladesh, despite garment factories receiving inquiries and orders. Bangladesh Garment Manufacturers and Exporters Association president Mahmud Hasan Khan has recently said that 31 factories have closed since the current BNP-led government took office, resulting in some 14,000 job losses. The BGMEA, however, says none of the closures was caused by the energy crisis. During the same period, 53 factories have opened, reopened or obtained BGMEA membership, creating employment for about 24,000 workers, according to the association. https://www.newagebd.net/post/country/318586/industries-reel-from-energy-crunch-cost-rise

uploads/trade_daily/digest_photo_proti_bd__1792397231.jpg

প্রতিদিনের বাংলাদেশ
ঋণ ও বিনিয়োগে নতুন বার্তা, আশায় বাংলাদেশ যুদ্ধের অভিঘাত, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি, ঊর্ধ্বমুখী ঋণের ব্যয় এবং দুর্বল প্রবৃদ্ধির চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে শেষ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলন। সম্মেলনের সমাপনী বার্তায় আর্থিক স্থিতিশীলতা রক্ষা, ঋণঝুঁকি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে আইএমএফের প্রায় ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তা এবং বিশ্বব্যাংকের বাড়তি অর্থায়ন পাওয়ার পথ তৈরি হয়েছে। https://protidinerbangladesh.com/special-news/185110

uploads/trade_daily/digest_photo_fe_poli__1792397231.jpg

The Financial Express
Policy uncertainty may push buyers away from BD : Major EU fashion brand warns Inditex, one of the largest European Union (EU) buyers of Bangladeshi garments, has expressed concern over frequent policy changes, including the withdrawal of bonded warehouse facilities for certain counts of cotton yarn, restrictions on yarn imports through land ports and the cancellation of the transshipment facility for Bangladeshi exports. These changes have raised production costs and lengthened delivery times, making sourcing from Bangladesh more difficult, top officials of the fashion group told the government. They warned that such difficulties could prompt global buyers to shift orders to competing sourcing destinations, including Pakistan and Cambodia. The concerns were raised at a meeting between Inditex officials and Commerce Minister Khandaker Abdul Muktadir at his Secretariat office in Dhaka on Sunday, according to meeting sources. https://thefinancialexpress.com.bd/trade/policy-uncertainty-may-push-buyers-away-from-bangladesh

uploads/trade_daily/digest_photo_jugan__1792397231.jpg

যুগান্তর
সুতায় ব্যাংক গ্যারান্টি বৈধ বাণিজ্য ব্যাহত করবে না: বিটিএমএ বন্ড সুবিধা প্রত্যাহার করে ১০৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে আমদানির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈধ আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত করবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বরং এ সিদ্ধান্তের ফলে বন্ধ ও আংশিক বন্ধ থাকা স্পিনিং ও উইভিং মিল পুনরায় চালু করা সম্ভব হবে। পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থান সুরক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে। এ ব্যবস্থায় আমদানিকারকদের ওয়ার্কিং ক্যাপিটাল সংকুচিত হওয়ারও আশঙ্কা নেই। রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিটিএমএ। https://www.jugantor.com/economics/1170977

uploads/trade_daily/digest_photo_bdnews__1792397231.jpg

বিডিনিউজ২৪
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? ইউরোপের বাজারে চীনের রপ্তানি বাড়ার বিষয়টিকে উদ্বেগের বলছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তারা মনে করেন, ইইউ জোটে আগামীতে চীনের রপ্তানি আরও বাড়তে পারে, বিপরীতে কমতে পারে বাংলাদেশের রপ্তানি। পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত পোশাকের দাম কমার কারণেই ইউরোপের বাজারে আমাদের রপ্তানি কমেছে। অর্থাৎ, বাংলাদেশ আগের তুলনায় কিছুটা কম পোশাক রপ্তানি করছে, পাশাপাশি প্রতি কেজি পোশাকের বিপরীতে আয়ও উল্লেখযোগ্য হারে কমছে।” ‘তবে সাম্প্রতিক মাসগুলোতে এই পতনের গতি কিছুটা কমেছে’ তথ্য দিয়ে তিনি বলেন, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৪৩ শতাংশ কমেছিল। সাত মাসে অর্থাৎ জানুয়ারি-জুলাই সময়ে কমেছিল ১৩ দশমিক ৬৫ শতাংশ কম। জানুয়ারি-অগাস্টে কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। https://bangla.bdnews24.com/business/45q6lhd6k5

uploads/trade_daily/digest_photo_kalbela__1792397231.jpg

কালবেলা
অর্থনীতি সচল রাখতে কঠিন শর্তেও ঋণ নিচ্ছে বাংলাদেশ গতকাল শেষ হওয়া বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভায় জ্বালানি সংকট দূর করতে বিশ্বব্যাংকের কাছে তিন বছরে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/340400

uploads/trade_daily/digest_photo_s_alo__1792397516.jpg

সময়ের আলো
বাংলাদেশে নতুন বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে তিনি এ ঘোষণা দেন বলে রোববার এক বার্তায় জানিয়েছে ঢাকার কানাডীয় দূতাবাস। https://www.shomoyeralo.com/news/390548

uploads/trade_daily/digest_photo_desh_ructg__1792397516.jpg

দেশ রুপান্তর
ট্টগ্রাম বন্দরে আমদানি থেকে খালাসে যত জটিলতা পণ্য খালাসের কাজ দ্রুত ও আধুনিক করতে বিদেশি অপারেটরের পরিচালনায় যাচ্ছে চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো। ইতিমধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার জন্য সৌদি আরবের আরএসজেটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য। চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য আরএসজিটিকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছে নৌ মন্ত্রণালয়। এদিকে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ৫৯ হাজার একক কনটেইনার রাখার জায়গা থাকলেও গতকাল কনটেইনার ছিল ৪১ হাজার ১৬৬টি। বন্দরের ইয়ার্ডে অবস্থান করা কনটেইনারের সংখ্যা যত কম হবে বন্দরের কাজের গতি তত বাড়বে। এজন্যই দ্রুত পণ্য খালাস করে নিয়ে যাওয়ার কথা বলা হয়। https://www.deshrupantor.com/728539/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_d_star_busi__1792397516.jpg

The Daily Star
Businesses no longer need prior approval for boiler imports Businesses will no longer need prior approval from the chief boiler inspector to import boilers. The industries ministry shared the information through a letter on October 7 to the central bank, and the banking regulator today asked all authorised dealer banks involved in foreign exchange transactions to take necessary action accordingly. According to the ministry’s letter, the decision was taken at a board meeting as part of efforts to simplify the boiler import process. https://www.thedailystar.net/business/news/businesses-no-longer-need-prior-approval-boiler-imports-4301841

uploads/trade_daily/digest_photo_desh_ru_wb__1792397516.jpg

দেশ রুপান্তর
১৫ বছরে চাকরি সংকটে পড়বে বিশ্বের ৮০ কোটি তরুণ বিশ্বজুড়ে ১২০ কোটি তরুণ আগামী ১০ থেকে ১৫ বছরে কর্মজীবনে প্রবেশ করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। কিন্তু এই সময়ে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মাত্র ৪০ কোটি। ফলে প্রায় ৮০ কোটি তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগের ঘাটতি তৈরি হতে পারে। বৈশ্বিক কর্মসংস্থানের এই সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বার্ষিক সভায় মূল বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা তুলে ধরেন। গতকাল রবিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। https://www.deshrupantor.com/728525/%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AE%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3

uploads/trade_daily/digest_photo_d_post__1792397516.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 19, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_inqui__1792397516.jpg

ইনকিলাব
আইনশৃঙ্খলা অবনতি ‘বিনিয়োগে বাধা’ দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিদেশি বিনিয়োগ অপরিহার্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দিতে নানা চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। প্রতিশ্রুতিও পাচ্ছেন। কিন্তু একটি দেশে দেশি-বিদেশি বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। অপরাধ বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর ও মাঠ প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের মধ্যে সমন্বয়হীনতাই দেশে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না। https://dailyinqilab.com/national/news/952723