October 24, 2026
বাংলাদেশ প্রতিদিন
ইউরোপে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে চাপে পোশাক রপ্তানি
ইউরোপের বিভিন্ন দেশে মূল্যস্ফীতিজনিত বিক্ষোভ, বৈশ্বিক জ্বালানি সংকট এবং প্রতিদ্বন্দ্বী উৎপাদক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা বাড়ছে। এতে রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ইউরোপের অনেক দেশে পর্যটকরা পণ্যের গুরুত্বপূর্ণ ক্রেতা। অস্থিরতার কারণে পর্যটন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে পণ্য বিক্রি কমতে পারে। এতে বাংলাদেশের রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। মাহমুদ হাসান খান বলেন, দেশের পোশাক উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি, অপর্যাপ্ত সরবরাহ এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং কার্যক্রমের দক্ষতা মারাত্মকভাবে ব্যাহত করছে। আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়সীমার মধ্যে পণ্য সরবরাহ করতে হয় পোশাক প্রস্তুতকারকদের। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে প্রায়ই তা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।
https://www.bd-pratidin.com/economy/2026/10/24/1316510
আমার দেশ
তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড : তিন মাসেই আয় ছাড়াল ১০ বিলিয়ন ডলার
এ খাতের উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বায়ারদের সঙ্গে দরকষাকষির মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে চান তারা। এজন্য সরকারের কিছু নীতিগত সহায়তার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগের কোনো বিকল্প নেই। বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী জানান, রপ্তানিমুখী দেশগুলোয় বড় মৌসুম শুরু হয়েছে। এর বাইরে দেশের ভেতরেও রাজনৈতিক স্থিতিশীলতা আছে। এতে উদ্যোক্তারা যেমন নির্বিঘ্নে কাজ করতে পারছে, অন্যদিকে বায়াররাও আস্থা ফিরে পেয়েছেন। গ্যাস-বিদ্যুতের সংকট থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায়ও বিকল্প রুট ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছেন বায়াররা। বড় বড় শিল্প গ্রুপ যেমন সরাসরি বায়ারদের কাছ থেকে অর্ডার নিয়ে দেশের রপ্তানি আয়ে ভূমিকা রাখছে, তেমনি আয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই সাব-কন্ট্রাকে কাজ করা ছোট গার্মেন্ট প্রতিষ্ঠানগুলোও। এক্ষেত্রে নীতিমালার মাধ্যমে এসব গার্মেন্ট কারখানাগুলোকে নীতি সহায়তা দেওয়া হলে উৎপাদন ও রপ্তানি আরো বাড়বে বলে মনে করেন বিজিএমইর পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
https://www.dailyamardesh.com/bangladesh/chattogram/amdef6cbyi5tw
বাংলা নিউজ২৪
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী : বন্ধ শিল্পকারখানায় উৎপাদন-কর্মসংস্থান বাড়াতে চায় সরকার
বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শনকালে তিনি শিল্পপ্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের দীর্ঘ ঐতিহ্য ও বিপুল সম্ভাবনা রয়েছে।
https://www.banglanews24.com/national/news/bd/1688336.details
যুগান্তর
এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে : ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ দেশের অর্থনীতির জন্য একদিকে অগ্রগতির স্বীকৃতি, অন্যদিকে বড় পরীক্ষা। এতে রপ্তানিতে ৬৩৮ কোটি ডলারের ঝুঁকি রয়েছে। এতদিন উন্নত ও উন্নয়নশীল বিভিন্ন দেশের বাজারে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য রপ্তানির যে সুবিধা পাওয়া গেছে, উত্তরণের পর তার একটি অংশ হারানোর ঝুঁকি রয়েছে। এতে রপ্তানি পণ্যের দাম বাড়তে পারে। কমতে পারে প্রতিযোগিতা সক্ষমতা। চাপ পড়তে পারে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে। একই সঙ্গে ওষুধের মেধাস্বত্ব, রপ্তানি প্রণোদনা ও আন্তর্জাতিক সহায়তার কিছু ক্ষেত্রেও পরিবর্তন আসবে। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
https://www.jugantor.com/tp-firstpage/1173326
The Financial Express
BKMEA warns members to tread carefully with over a dozen buyers, agents
Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) has urged its member-factories to exercise extreme caution when dealing with more than a dozen foreign buyers, buying houses and freight forwarders. The trade body issued the warning in a circular on October 12 after a string of complaints over unpaid bills and undelivered goods. BKMEA said it had reviewed complaints from more than half a dozen members alleging that some foreign buyers had failed to take delivery of goods within the stipulated time, even after production and shipment arrangements were complete. Other complaints included shipment delays, contractual violations and non-payment. According to the circular, such incidents have raised concerns over possible irregularities, fraudulent practices and business uncertainty in export transactions.
https://today.thefinancialexpress.com.bd/last-page/bkmea-warns-members-to-tread-carefully-with-over-a-dozen-buyers-agents-1792691770
ইনকিলাব
মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে দেশ : ব্যবসা মন্দার প্রভাব কর্মসংস্থানে
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। অশান্ত হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বোঝাই জাহাজ চলাচলেও অনিশ্চয়তা। এর ফলশ্রƒতিতে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। উচ্চ মূল্যস্ফীতির আঁচ লেগেছে সারাবিশ্বে। খরচে কাটছাঁট করছেন তারা। ফলে হোঁচট খেয়েছে দেশের সবচেয়ে বড় রফতানি বাজার তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমএই’র সাবেক সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান ইনকিলাবকে বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে। তৈরি পোশাকের চাহিদাও কমেছে। অর্ডার কমে যাওয়ায় আমাদের খরচও বেড়েছে। এছাড়া দেশে জিনিসপত্রের দাম, কাঁচামালের খরচ, তেল-বিদ্যুতের দাম বেড়েছে। বাজার ধরে রাখতে কমদামে অর্ডার নিতে হচ্ছে। সবমিলিয়ে বাজারে প্রতিযোগিতা করা কঠিন হচ্ছে।
https://dailyinqilab.com/national/news/954456
মানবজমিন
ইউরোপ জুড়ে সংঘাত : উদ্বেগে দেশের পোশাক খাত
ফ্রান্স, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও তীব্র সামাজিক সহিংসতায় গভীর দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানিকারকরা। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশের মোট রপ্তানির প্রায় ৫০ শতাংশই যায় এ অঞ্চলে। চলমান সংঘাত অব্যাহত থাকলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি পোশাকের চাহিদাও কমে যেতে পারে। তাই নতুন কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়া এবং রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল জানান, উৎপাদন ব্যয় বাড়লেও ইউরোপীয় ক্রেতারা পোশাকের বাড়তি দাম দিতে রাজি নন; বরং তারা আরও কম দামে পোশাক সরবরাহের চাপ দিচ্ছেন। এতে রপ্তানিকারকদের ব্যবসায়িক চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
https://www.mzamin.com/article/52901
জাগো নিউজ২৪
২০২৭ সালেও জ্বালানি সংকট থাকবে: আইইএ প্রধান
২০২৭ সালেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। বিকল্প জ্বালানির উৎস খোঁজা এবং সরবরাহের নিরাপত্তা জোরদারে বিভিন্ন দেশের সরকার উদ্যোগ নিলেও আগামী বছরেও এই সংকটের পরিণতি বিশ্বকে মোকাবিলা করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ফাতিহ বিরোল। শুক্রবার (২৩ অক্টোবর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট টুওয়ার্ডস কপ-৩১’ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিরোল বলেন, বিশ্বজুড়ে চলমান পরিস্থিতি এবং বিভিন্ন দেশের জ্বালানিনীতি পর্যালোচনা করে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করার মতো তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
https://www.jagonews24.com/economy/news/1171171
Textile Focus
BGMEA Cup 2026 Kicks Off
The BGMEA Cup 2026 was officially inaugurated on 22 October 2026 at Uttara Sector-4 Kallyan Samiti Field. BGMEA Senior Vice President Inamul Haque Khan inaugurated the tournament. The opening ceremony was also attended by BGMEA Vice President (Finance) Mijanur Rahman; BGMEA Director and Director-in-Charge of the Sports Committee Shah Rayeed Chowdhury; Director Nafis Ud Doula, Sports Committee Chairman Shajjad Ali Khan; Adviser Fakir Kamruzzaman Nahid; Co-Chairs Akbor Haider Munna and Kazi Nazmul Hasan; BGMEA Cup 2026 Organizer Ahmad Borno; as well as the owners of participating teams and players.
https://textilefocus.com/bgmea-cup-2026-kicks-off/
সমকাল
সমঝোতা স্মারক সই : পরিবেশবান্ধব নির্মাণে বাংলাদেশকে অনুদান দেবে জার্মানি ও ইইউ
পরিবেশবান্ধব ও জলবায়ুবান্ধব নির্মাণশিল্প গড়ে তুলতে বাংলাদেশকে দুই কোটি ইউরো অনুদান দেবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭৭ কোটি টাকা। দেশের সরকারি ও বেসরকারি নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং নির্মাণপদ্ধতি জনপ্রিয় করতে এ অর্থ ব্যয় করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
https://samakal.com/economics/article/379260/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%87%E0%A6%87%E0%A6%89
বণিক বার্তা
তথ্য চুরির শঙ্কায় বিশ্বজুড়ে আর্থিক খাতে কড়াকড়ি, দেশেও বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলা ও তথ্য চুরির আশঙ্কায় বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষা ব্যবস্থা জোরদার করছে। কোথাও অনলাইন ব্যাংকিং, অ্যাপ ও ওয়েবসাইটের কিছু সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে, কোথাও ঝুঁকিপূর্ণ সিস্টেম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা হালনাগাদ করা হচ্ছে। বাংলাদেশেও কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি-বেসরকারি অন্তত ১০টি ব্যাংক তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছে। এখন পর্যন্ত বড় ধরনের সাইবার হামলা, তথ্য চুরি বা আর্থিক ক্ষতির তথ্য না মিললেও বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ব্যাংকগুলোর জরুরি নিরাপত্তা অডিট, নিয়মিত পেনিট্রেশন টেস্ট এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানো জরুরি।
https://bonikbarta.com/bangladesh/tD4xmdPkxMkuh6so
দৈনিক ইত্তেফাক
আট মাসে রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ : ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) এ চিত্র তুলে ধরেছে। জানতে চাইলে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল ইত্তেফাককে বলেন, ‘ক্রেতাদের কম দামে পোশাক কেনার চাপ সব রপ্তানিকারক দেশের ওপরই রয়েছে। ভিয়েতনাম ও কম্বোডিয়া ছাড়া অধিকাংশ দেশের পোশাকের ইউনিট প্রাইস কমেছে। চীনের আগ্রাসী বিপণন কৌশলের কারণে দেশটি বাজার পুনরুদ্ধারের সুযোগ বেশি কাজে লাগাচ্ছে। সামনে বাংলাদেশের রপ্তানিমূল্য ও প্রতিযোগিতা সক্ষমতা অনেকটাই জ্বালানির দামের ওপর নির্ভর করবে।’
https://www.ittefaq.com.bd/816899/%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%C2%A0%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
Textile Today
Denim sector shifts focus to high value and resource efficiency
Bangladesh has built a strong denim manufacturing base over the past two decades. However, rising production costs, changing market conditions, and stricter buyer expectations are creating new challenges. Future growth will depend not only on producing higher volumes of garments, but also on creating greater value from every meter of denim fabric.
https://textiletoday.com.bd/denim-sector-shifts-focus-to-high-value-and-resource-efficiency
বাংলাদেশ প্রতিদিন
গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল
গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্প। মেগা প্রকল্পটির প্রস্তাবিত তিনটি টার্মিনালের একটি নির্মাণ ও পরিচালনায় শিগগিরই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। বর্তমানে চলছে থ্রি-ডি সিমুলেশনের (ডিজিটাল মডেল) কাজ। সিমুলেশন শেষ হলে শুরু হবে প্রথম ধাপ অর্থাৎ, ছয় কিলোমিটার দীর্ঘ এলাকায় ব্রেক ওয়াটার, অ্যাক্সেস নেভিগেশন চ্যানেল ও মূল অবকাঠামো নির্মাণপ্রক্রিয়া।
https://www.bd-pratidin.com/economy/2026/10/23/1316320
প্রথম আলো
বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার এই প্রতিবেদনে দেখানো হয়েছে, সরকারগুলো কীভাবে ঋণ নেয়, শীর্ষ ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সের অবস্থান কোথায় এবং ঋণের সুদ পরিশোধে সরকারগুলোকে কত ট্রিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।
https://www.prothomalo.com/business/economics/c79ua96f5j
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 24, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
The Daily Star
Ctg port clearance slows as post-declaration delays double
Clearing containerised imports through Chattogram port now takes an average of 13.2 days, up nearly 17 percent in four years, according to the latest study by the National Board of Revenue (NBR). The increase comes as the four stages following customs declaration, from assessment to cargo delivery, now take nearly twice as long as they did in 2022, according to the Time Release Study (TRS), conducted in April this year.
https://www.thedailystar.net/business/economy/news/ctg-port-clearance-slows-post-declaration-delays-double-4305231
ইনকিলাব
‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’ স্পেনে ইপিবি ও দূতাবাসের মতবিনিময় সভা
ইউরোপের অন্যতম বৃহৎ ও স্পেনের সবচেয়ে বড় তৈরি পোশাক প্রদর্শনী ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদল এবং স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতাদের নিয়ে এক জমকালো নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ অংশগ্রহণ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ নিয়ে এই সভার আয়োজিত হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বার্সেলোনার স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
https://dailyinqilab.com/economy/news/954173
নয়াদিগন্ত
প্রবৃদ্ধির পুনরুদ্ধার, কিন্তু অর্থনীতির কাঠামোগত দুর্বলতা কাটেনি
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় হিসাবের খাতভিত্তিক চিত্রে বড় বার্তা হলো- অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু সেই পুনরুদ্ধার এখনো সমানভাবে বিস্তৃত নয়। অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি শক্তিশালীভাবে ফিরে এলেও কৃষির গতি কমেছে, সেবা খাতে প্রবৃদ্ধি মাঝারি পর্যায়ে রয়েছে এবং আর্থিক খাতের প্রবৃদ্ধি শেষ প্রান্তিকে ঋণাত্মক হয়েছে। একই সাথে জাতীয় উৎপাদনে সেবা খাতের বড় অংশীদারত্ব বজায় থাকলেও শিল্পের অভ্যন্তরে উৎপাদন, নির্মাণ, জ্বালানি ও খনিজ উপখাতের গতিপথে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে।
https://dailynayadiganta.com/post/other/1063679