October 27, 2026
বাংলাদেশ প্রতিদিন
এলডিসি উত্তরণে রপ্তানিতে বড় ধাক্কার ঝুঁকি : শুল্কসুবিধা হারালে ছয় বাজারে রপ্তানি কমতে পারে ৬.৩৮ বিলিয়ন ডলার; প্রতিযোগিতার চাপে পোশাকশিল্প
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) তথ্যে সম্ভাব্য এ ঝুঁকির চিত্র তুলে ধরা হয়েছে। হিসাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি ৫২৮ কোটি ডলার বা ২৬ দশমিক ২৮ শতাংশ, কানাডায় ৫৩ কোটি ৬০ লাখ ডলার বা ৪২ দশমিক ০৫ শতাংশ এবং জাপানে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বা ৩০ দশমিক ৫৩ শতাংশ কমতে পারে। দক্ষিণ কোরিয়া, চীন ও নিউজিল্যান্ডের বাজারেও রপ্তানি হ্রাসের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের এলডিসি উত্তরণের নির্ধারিত তারিখ চলতি বছরের ২৪ নভেম্বর। তবে সরকার উত্তরণ তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নেওয়ার আবেদন করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। গত ১৯ অক্টোবর বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। উত্তরণ পিছিয়ে গেলেও দীর্ঘমেয়াদে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদনশীলতা ও বাজার সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
https://www.bd-pratidin.com/industrial-trade/2026/10/27/1317733
নয়াদিগন্ত
ব্যাংকগুলোর ডলার রাখার সীমা বাড়ছে : বড় এলসি দায় পরিশোধে সক্ষমতার পাশাপাশি বাড়বে ঝুঁকির মাত্রা
ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে ধরে রাখার সীমা (নেট ওপেন পজিশন-এনওপি) বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। বড় অঙ্কের পণ্য আমদানির দায় পরিশোধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে, এতে ঝুঁকির মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগাম ডলার কিনে রাখার ফলে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা বিনিময় ঝুঁকিও বাড়তে পারে। পাশাপাশি ডলার মজুদও বেড়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রায় স্থিতিশীলতা থেকে অস্থিতিশীল হতে পারে। সম্ভাব্য এ পরিস্থিতি এড়ানোর জন্য বৈদেশিক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি বাড়ানোর সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।
https://dailynayadiganta.com/post/other/1064402
জাগো নিউজ২৪
নীতিসহায়তার অভাবে রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: ফারুক হাসান
সরকারের নীতিসহায়তার অভাবে আন্তর্জাতিক পোশাক রপ্তানির বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান।তিনি বলেন, একসময় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও এখন তৃতীয় স্থানে নেমে গেছে। এ অবস্থায় রপ্তানি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ব্যবসাবান্ধব নীতিসহায়তা প্রয়োজন।সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
https://www.jagonews24.com/economy/news/1172255
কালের কন্ঠ
প্রস্তুতি নেওয়ার আহবান আইইএ প্রধানের : ২০২৭ সালেও জ্বালানির বাজার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না
জ্বালানি পণ্যের বাজার ২০২৭ সালেও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। সোমবার সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এনার্জি উইক সম্মেলনে তিনি বলেন, আগামী বছর জ্বালানির বাজার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আমাদের সবার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্য খাতের উচিত, জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটাও নির্ধারণ করতে হবে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হয়।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/27/1758579
আজকের পত্রিকা
বিশ্বজুড়ে ডিজেলের সংকটের দ্রুত সমাধান নেই
বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনকে ঘিরে দুটি বড় যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত থাকলেও তা থেকে ডিজেল উৎপাদন ও সরবরাহের সক্ষমতা সীমিত হওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। নতুন শোধনাগার নির্মাণে কয়েক বছর সময় লাগতে পারে। তাই দ্রুত সংকট মোকাবিলায় জ্বালানির চাহিদা কমানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
https://www.ajkerpatrika.com/business/world-trade/ajpzc20u776v2
খবরের কাগজ
জাপান হতে পারে তৈরি পোশাকের বড় বাজার
ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে। যুক্তরাষ্ট্রে দেশের পোশাক খাত চীন ও ভিয়েতনামের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় আছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটে দেশের পোশাক খাতে উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনের অনেক পুরোনো ক্রেতা এখন বাংলাদেশে অর্ডার কমিয়েছে দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ীরা নতুন বাজারের খোঁজে মরিয়া হয়ে উঠেছেন। তারা জাপানকে মনে করছেন দেশের পোশাক খাতের জন্য সম্ভাবনাময় নতুন বাজার। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, ‘জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। দেশটির বড় আমদানি বাজার এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রপ্তানিতে জাপানের অংশ বৃদ্ধি এ সম্ভাবনাকে আরও স্পষ্ট করেছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বাজারবৈচিত্র্য বাড়বে এবং প্রচলিত বাজারগুলোর ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।’
https://www.khaborerkagoj.com/economics-business/944540
ঢাকা মেইল
বিনিয়োগ প্রক্রিয়া সহজ করে বিদেশি পুঁজি টানতে চায় বাংলাদেশ
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক পুঁজি আনতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, জ্বালানি খাতের রূপান্তর ত্বরান্বিত করতে বিনিয়োগ সহায়ক অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চাহিদার সঙ্গে দেশের জ্বালানি খাতের অগ্রাধিকারের সামঞ্জস্য রেখে কাজ করছে বাংলাদেশ।
https://dhakamail.com/economy/338717
বাংলাদেশ প্রতিদিন
মূল্যস্ফীতির চাপ খুচরা বাজারে
সম্প্রতি বিশ্বব্যাংক জানিয়েছে, গত চার বছরে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এ ছাড়া, দেশে প্রায় সোয়া ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। অর্থনীতির দুর্বলতার চাপ সরাসরি পড়ছে মানুষের জীবনযাত্রায়। দুর্বল ব্যাংক খাত, জ্বালানিসংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও রাজস্ব আদায়ে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে অর্থনীতির পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ বাড়ছে। শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) তুলনামূলক কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
https://www.bd-pratidin.com/last-page/2026/10/27/1317692
The Financial Express
Greater Japanese investment: It's time to remove bottlenecks
Japanese investors will ultimately judge Bangladesh by what happens after the meetings end: whether permits arrive on time, whether factories receive dependable power, whether customs procedures work efficiently and whether profits can be transferred under clear and reliable rules. The test of this visit will therefore be measured less by the warmth of official statements than by the reforms that follow. If Bangladesh removes the bottlenecks that have long constrained investment, Japanese capital could help diversify its economy, create better jobs and strengthen its industrial capabilities. If it does not, the promise of greater Japanese investment will remain elusive. The message is straightforward: Bangladesh must make itself ready for investment before expecting investment to transform Bangladesh.
https://today.thefinancialexpress.com.bd/editorial/greater-japanese-investment-its-time-to-remove-bottlenecks-1793030792
The Daily Observer
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রাকৃতিক গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহ সংকট ও শীতকালীন জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার লেনদেনের শুরুতে ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে যায়। এ দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম বেড়ে প্রায় ১০৮ দশমিক ৮ ডলারে পৌঁছায়।
https://bn.observerbd.com/news/148360#
ইনকিলাব
দেশীয় উৎস থেকে আসছে ৮৭ দশমিক ৪ শতাংশ বিদ্যুৎ : আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার
নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়িয়ে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের প্রচেষ্টায় গুরুত্ব দিচ্ছে সরকার। একদিকে দেশীয় গ্যাস, কয়লা ও সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন অব্যাহত রাখা, অন্যদিকে জ্বালানি সরবরাহব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের হিসাবে দেশের জাতীয় গ্রিডে মোট ১৫ হাজার ৩২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাস, কয়লা, তরল জ্বালানি, পানি ও সৌরবিদ্যুৎ থেকে এসেছে ১৩ হাজার ৩৯১ মেগাওয়াট। অর্থাৎ মোট সরবরাহের প্রায় ৮৭ দশমিক ৪ শতাংশ এসেছে দেশের অভ্যন্তরীণ উৎপাদন উৎস থেকে। বিপরীতে ভারত ও নেপাল থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ৯৩৫ মেগাওয়াট, যা মোট সরবরাহের প্রায় ১২ দশমিক ৬ শতাংশ।
https://dailyinqilab.com/national/article/955440
আমার দেশ
অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে অর্থ পেয়েছে, তার দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে আগের নেওয়া বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে। একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহায়তার অর্থছাড় কমেছে ৪২.৩ শতাংশ। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
https://www.dailyamardesh.com/business/economy/amd0ir3ef0u0k
নয়াদিগন্ত
ইউরোপে চাপে পোশাক রফতানি
ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি কমার পেছনে বিক্ষোভের প্রভাব কতটা, তা এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। তবে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া, ক্রেতাদের ব্যয় সঙ্কোচনের প্রবণতা, পণ্যের দাম নিয়ে চাপ এবং প্রতিযোগী দেশগুলোর রফতানি পরিস্থিতি- সব মিলিয়ে বাংলাদেশের পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ক্রেতারা যখন কম দামে পণ্য চাইছেন, তখন দেশের অভ্যন্তরে কাঁচামাল, জ্বালানি ও শ্রমের ব্যয় বৃদ্ধি রফতানিকারকদের মুনাফায় চাপ তৈরি করছে। রফতানিকারকদের বক্তব্য, আমদানি করা সুতার তুলনায় দেশীয় সুতার দাম বেশি হলে উৎপাদন ব্যয় বাড়তে পারে। ফকির ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদের দেয়া তথ্য অনুযায়ী, আমদানি করা প্রতি কেজি ৩০ কাউন্টের কম্বড সুতার দাম ৩ দশমিক ১৫ ডলার। একই ধরনের সুতার দেশীয় বাজারমূল্য প্রতি কেজি ৩ দশমিক ৭৫ ডলার। অর্থাৎ, তার দেয়া হিসাব অনুযায়ী প্রতি কেজিতে দামের ব্যবধান ৬০ সেন্ট।
https://dailynayadiganta.com/post/other/1064398
যুগান্তর
আইএমএফ’র পূর্বাভাস : মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালেও মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ৩ হাজার ২১৯ ডলার, ভারতের ৩ হাজার ৩৬ ডলার। ২০২৮ সালেও সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে ২০২৯ সালে ভারত বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে। ওই বছর ভারতের মাথাপিছু জিডিপি ৩ হাজার ৬৬১ ডলার এবং বাংলাদেশের ৩ হাজার ৩৩৪ ডলার হতে পারে। অর্থাৎ মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকার পূর্বাভাস বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেও সেই অগ্রগতির সুফল মানুষের জীবনযাত্রায় কতটা প্রতিফলিত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন ও রপ্তানির বহুমুখীকরণ এবং জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করাই এখন বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ।
https://www.jugantor.com/tp-firstpage/1174874
সমকাল
ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম : বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ
দোহায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের এক অধিবেশনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং অবকাঠামো ও উৎপাদন খাতের বিভিন্ন প্রকল্প তুলে ধরেছে ইনভেস্ট বাংলাদেশ। গতকাল বাংলাদেশ বিষয়ে অধিবেশনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আন্তর্জাতিক অর্থায়নকারী ও বিভিন্ন দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অংশ নেন। ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফোরামের সেন্টার স্টেজে ‘বাংলাদেশে বিনিয়োগ: সবার চোখের আড়ালে থাকা বিলিয়ন ডলারের সম্ভাবনা’ শীর্ষক অধিবেশনটি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
https://samakal.com/economics/article/379912/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
বাংলা ট্রিবিউন
জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে জাপান। গত চার বছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানিতে জাপানের হিস্যা প্রায় ৩ শতাংশে সীমাবদ্ধ থাকলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে ৩ দশমিক ২৫ শতাংশে পৌঁছেছে। এ সময়ে দেশটিতে ৩৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। গত চার বছরের মধ্যে মোট পোশাক রফতানিতে জাপানের এটাই সর্বোচ্চ হিস্যা।বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির প্রবণতা এবং দেশটির সামগ্রিক আমদানির চিত্র খাতটির জন্য গুরুত্বপূর্ণ। তবে এ বাজারে দীর্ঘমেয়াদি অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রে রফতানির পরিমাণ ও বাজার হিস্যা—দুটিই বিবেচনায় নিতে হবে।
https://www.banglatribune.com/business/money-and-investment/976797/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE
দৈনিক ইত্তেফাক
অর্থবছরের প্রথম প্রান্তিক : বিদেশি ঋণের অর্থ ছাড়ের তুলনায় দ্বিগুণের বেশি পরিশোধ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাওয়া বৈদেশিক সহায়তার দ্বিগুণেরও বেশি অর্থ ঋণ পরিশোধে ব্যয় করেছে বাংলাদেশ। সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রতিবেদনে বৈদেশিক ঋণের চাপ বাড়ার এ তথ্য উঠে এসেছে। ইআরডির তথ্য অনুযায়ী, এ সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। অন্যদিকে, বৈদেশিক সহায়তার ছাড় কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে। ফলে এ সময়ে বৈদেশিক ঋণ পাওয়ার চেয়ে দ্বিগুণের বেশি পরিশোধ করতে হয়েছে।
https://www.ittefaq.com.bd/817508/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%8B%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF
The Business Standard
Renewable Energy Fest begins at Buet with call for just transition
The second edition of the three-day Renewable Energy Fest 2026 began today at the Bangladesh University of Engineering and Technology (Buet) Central Playground in the capital. It aims to build a sustainable, resilient, and just energy system grounded in indigenous resources. ActionAid Bangladesh, Buet, Just Energy Transition Network Bangladesh and the university's Institute of Energy and Sustainable Development are jointly organising the festival under the theme "A Just, Inclusive and Green Energy Transition," according to a press release..
https://www.tbsnews.net/economy/corporates/renewable-energy-fest-begins-buet-call-just-transition-1583716
এনটিভি
দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন (তিন হাজার ৬৪১ কোটি ১৮ লাখ) ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬০ বিলিয়ন (তিন হাজার ১৬০ কোটি চার লাখ) ডলারে। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
https://www.ntvbd.com/economy/news-1825629?amp
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 27, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
দেশ রুপান্তর
ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা, অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স
দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড। আন্তর্জাতিক মানের আয়োজন, নতুন কনটেন্ট তৈরি এবং বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে গত ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
https://www.deshrupantor.com/730405/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87