October 29, 2026
নয়া দিগন্ত
বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী : বৈশ্বিক উৎপাদনকেন্দ্র গড়তে জাপানি বিনিয়োগের আহ্বান
গতকাল বুধবার টোকিওতে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে একাধিক বৈঠক, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য এবং প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে জ্বালানি সরবরাহ, অবকাঠামো, শুল্ক ও কর ব্যবস্থাপনায় পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
https://dailynayadiganta.com/post/other/1064889
The Financial Express
ESG rules reshape export race
Buyers will have to provide ESG-related reports on their supply chains to EU countries from 2029, said SHM Mustafiz, a director of BGMEA overseeing its ESG platform. International buyers, investors and regulators are increasingly demanding transparent data on carbon emissions, energy consumption, water and waste management, labour practices and responsible business conduct, he said at the recent launch of the platform. BGMEA President Mahmud Hasan Khan said the association planned to make ESG reporting mandatory for all its members soon. BGMEA Vice-President Vidiya Amrit Khan said the association had onboarded more than 300 factories on to its ESG data platform and initiated DPP pilot projects, but a significant gap remained between large factory groups and small and medium-sized enterprises (SMEs). She criticised European buyers for imposing fragmented reporting formats while leaving local factories to bear the financial burden of compliance.
https://thefinancialexpress.com.bd/trade/esg-rules-reshape-export-race
জাগো নিউজ২৪
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়। বিশেষ করে কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার), টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
https://www.jagonews24.com/national/news/1172778
কালের কন্ঠ
বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত রেয়াতি সুবিধা চায় : জাপানি ঋণে সুদ
জাপানের উন্নয়ন ঋণের সুদ কমানো এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও অন্তত ২০২৯ সাল পর্যন্ত রেয়াতি ঋণের সুবিধা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এ জন্য অগ্রাধিকারপ্রাপ্ত বড় প্রকল্পে ৪০ বছর মেয়াদি ঋণ, উপযুক্ত গ্রেস পিরিয়ড এবং অনুদানভিত্তিক কারিগরি সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার।
https://www.kalerkantho.com/print-edition/news/2026/10/29/1759662
বাংলাদেশ প্রতিদিন
ফাস্ট ফ্যাশনের মাশুল গুনছে প্রকৃতি : এক জোড়া জিনস তৈরিতে ৭ হাজার লিটার পানি ব্যয় হয়-যা একজন ব্যক্তির সাত বছরের খাবার পানির চাহিদা মেটাতে পারে
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনের কারণে পোশাকের উৎপাদন ও বর্জ্য বাড়ছে। তুলা উৎপাদন, কাপড় তৈরি, রং করা, ওয়াশিং এবং পরিবহনে প্রচুর সম্পদ প্রয়োজন হয়। বিশেষ করে ডেনিম পোশাক তৈরিতে পানির ব্যবহার উদ্বেগজনক। ২০২৪ সালে ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের একটি ডেনিম কারখানার গবেষণায় দেখা যায়, কারখানাটিতে প্রতিদিন ৭০ হাজার পোশাক তৈরি হতো। প্রতিটি পোশাকের গড় ওজন ছিল ৪০০ গ্রাম। অর্থাৎ দৈনিক উৎপাদন ছিল ২৮ হাজার কেজি ডেনিম পণ্য। প্রতি কেজি পণ্যে প্রায় ৭৩ লিটার পানি ব্যবহারের হিসাবে দৈনিক পানির প্রয়োজন হতো প্রায় ২০ লাখ ৪৪ হাজার লিটার।
https://www.bd-pratidin.com/environment-and-life/2026/10/29/1318687
BSS
Bangladesh seeks to maximise UK tariff benefits, boost non-RMG exports
Bangladesh is seeking to maximise the benefits of the United Kingdom's preferential trade scheme through targeted exporter training, stronger engagement with buying houses and improved compliance with market requirements, as the country steps up efforts to diversify exports beyond ready-made garments (RMG). The issue featured prominently at the Bangladesh Trade and Global Sourcing Dialogue, organised by the Export Promotion Bureau (EPB) at Sheraton Dhaka in Banani today, bringing together representatives of foreign missions, bilateral chambers of commerce, buyers' forums and foreign trade promotion organisations.
https://www.bssnews.net/business/439476
আমার দেশ
রপ্তানি বাণিজ্যে গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান
দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। এবারের দ্বিতীয় আয়োজনে আগের বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক ইপিবি। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, এক্সপোর উদ্বোধন করবেন।
https://www.dailyamardesh.com/business/amdai2semcrcv
খবরের কাগজ
দামি পোশাকের রপ্তানি কমেছে
তথ্য বিশ্লেষণ করে বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, প্রথম প্রান্তিকের এই উপাত্ত স্পষ্ট করে দেয় যে, বাংলাদেশ মূলত বাজারে যেসব সাধারণ বা বেসিক পণ্য আগে থেকেই বেশি বিক্রি করে আসছে, সেগুলোর ওপরই রপ্তানি বেড়ে চলেছে। সার্বিকভাবে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও পণ্যের সমীকরণ বা প্রোডাক্ট মিক্সের পাল্লা আরও বেশি বেসিক পোশাকের দিকে ঝুঁকে পড়ছে এবং আমাদের উচ্চমূল্যের পোশাকের খাতটি তার বাজারের অংশ হারাচ্ছে।
https://www.khaborerkagoj.com/economics-business/944700
দেশ রুপান্তর
ডিজিটাল ব্যাংকের চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা
ডিজিটাল ব্যাংকের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি সাইবার অপরাধ। প্রতারকরা ভুয়া ফোন, বার্তা, ওয়েবসাইট কিংবা ক্ষতিকর অ্যাপের মাধ্যমে গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। পাসওয়ার্ড বা এককালীন গোপন সংকেত চুরি করে হিসাবের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাও ঘটতে পারে। এ ছাড়া ব্যাংকের তথ্যভা-ারে হামলা হলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও লেনদেনের বিবরণ চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো ব্যাংকের সার্ভার বা নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা হলে একসঙ্গে বিপুলসংখ্যক গ্রাহক সেবা থেকে বিচ্ছিন্ন হতে পারেন। এতে ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়তে পারে। তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবার দুর্বলতাও ঝুঁকি বাড়ায়। ডিজিটাল ব্যাংক বিভিন্ন সফটওয়্যার, ক্লাউড সেবা ও অর্থ পরিশোধ ব্যবস্থার ওপর নির্ভর করবে। এসব ব্যবস্থার কোনো দুর্বলতা কাজে লাগিয়ে অপরাধীরা ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করতে পারে।
https://www.deshrupantor.com/731044/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE
ইনকিলাব
নবায়নযোগ্য জ্বালানিতে বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প অর্থনীতি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তিকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থান, বিস্তৃৃত উপকূলীয় এলাকা, তুলনামূলকভাবে উন্মুক্ত ভূমি এবং পর্যাপ্ত সূর্যালোকের সুযোগ কাজে লাগানো গেলে এ অঞ্চলে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প, কৃষি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন গতি সঞ্চার হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
https://dailyinqilab.com/national/article/956238
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 29, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বণিক বার্তা
বিআইবিএমের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনীতে বক্তারা : দেশে ২০টির মতো ব্যাংক ভালো বাকিগুলোর অধিকাংশই দুর্দশাগ্রস্ত
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে ২০টি ভালো পারফর্ম করছে, বাকিগুলোর অধিকাংশই দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। মূলত ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হওয়ায় আর্থিক খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তাড়াহুড়ো না করে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) অন্ধভাবে অনুসরণ না করে দেশীয় বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে ব্যাংক খাত পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও ব্যাংকাররা। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে গতকাল ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয় উঠে আসে।
https://bonikbarta.com/economy/1DzodT4RylOGMJyL