November 08, 2026
দৈনিক আমাদের সময়
সরকারের কার্যকর উদ্যোগে ফিরছে স্থিতিশীলতা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ার মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা দ্রুত, সময়োপযোগী ও বহুমাত্রিক উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বর্তমান সরকার। এতে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পে। ফলে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করছেন এবং উৎপাদন প্রক্রিয়া পুরোদমে সচল হতে শুরু করছে। মূলত সরকার প্রধানের সার্বক্ষণিক মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা পায় বলে মনে করছেন সরকারের ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
https://www.dainikamadershomoy.com/details/01a1ad0c42645
বাংলাদেশ প্রতিদিন
খুলেছে পোশাক কারখানা কাজে ফিরছেন শ্রমিকরা : মজুরি বোর্ডের সভা সোমবার, আলোচনায় দুই গুরুত্বপূর্ণ বিষয়
সাভার ও আশুলিয়ার বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা জানান, কয়েক দিনের উদ্ভূত পরিস্থিতি কাটাতে মালিক, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে দফায় দফায় বৈঠক হয়। শ্রমিকদের যুক্তিযুক্ত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া এবং কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করায় অসন্তোষ কেটে গেছে। কারখানায় ফিরে এক নারী শ্রমিক জানান, দাবিদাওয়া নিয়ে কিছু জটিলতা ছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। তিনি বলেন, আমাদের রুটিরুজির জায়গা ঠিক রাখতে এবং কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা সবাই কাজে যোগ দিয়েছি। তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকায় উৎপাদন ঘাটতি দ্রুত পুষিয়ে নেওয়া সম্ভব হবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানি বজায় রাখা যাবে।
https://www.bd-pratidin.com/first-page/2026/11/07/1322570
নয়াদিগন্ত
৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজ শতভাগ বাস্তবায়ন করতে হবে : গভর্নর
দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তারা যেন দ্রুত পান, তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান এফসিএমএ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলন কক্ষে অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
https://dailynayadiganta.com/post/other/1067175
যুগান্তর
পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি : বৃদ্ধির দাবি যৌক্তিক, প্রশ্ন পরিমাণে
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বেসরকারি খাতের সামগ্রিক বেতন কাঠামো, অর্থনৈতিক বাস্তবতা, অন্যান্য পেশার আয় এবং শিল্পের বর্তমান সক্ষমতা বিবেচনায় এই দাবি পুরোপুরি বাস্তবসম্মত নয়। কারণ এমবিবিএস পাশ করার পর বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসকের শুরুর বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। বেসরকারি ব্যাংকে সহকারী কর্মকর্তা পদে বেতন ২৮ থেকে ৩২ হাজার টাকা। প্রকৌশল ফার্মে নতুন প্রকৌশলীরা ৩০ থেকে ৪০ হাজার টাকায় চাকরি শুরু করেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক জরিপ প্রতিবেদনে বলা হয়, অনেকে স্নাতক পাশ করে চাকরির শুরুতে ২৫ হাজার টাকার কম বেতন পান। বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবতায় গার্মেন্টে অপারেটরের সহকারী (হেলপার) কত টাকা দিয়ে চাকরি শুরু করবেন তা বিবেচনার দাবি রাখে।
https://www.jugantor.com/tp-firstpage/1180675
বাংলাদেশ প্রতিদিন
তিন দিনে বন্ধ ছিল ১,৩০০ কারখানা
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ক্রিসমাস উপলক্ষে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সময়মতো চালান পাঠাতে না পারলে ক্রেতারা পণ্য নিতে অস্বীকৃতি জানাতে পারেন অথবা মূল্যছাড় দাবি করতে পারেন। এতে রপ্তানিকারকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার কারণে শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, প্রতিটি ক্রয়াদেশের বিপরীতে উৎপাদন ও সরবরাহের নির্দিষ্ট সময়সূচি থাকে। সেই সময়ের মধ্যে পণ্য পাঠাতে ব্যর্থ হলে কারখানাকে মূল্যছাড় দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ক্রেতা পণ্য গ্রহণেও অনীহা দেখাতে পারেন। ফলে কয়েক দিনের অস্থিরতার প্রভাব দীর্ঘ সময় ধরে শিল্পকে বহন করতে হতে পারে।
https://www.bd-pratidin.com/industrial-trade/2026/11/08/1323066
দৈনিক ইত্তেফাক
পোশাক শিল্পে কয়েক দিনের অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
পোশাক শিল্পে কয়েক দিনের অস্থিরতায় বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে মালিকপক্ষ, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে কয়েক দিনের অস্থিরতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি নির্ধারণ করবে।
https://www.ittefaq.com.bd/819573/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC
দৈনিক আমাদের সময়
পোশাক খাতে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই
খাত সংশ্লিষ্টরা বলছেন, এই ক্ষতির প্রভাব শুধু কারখানার মালিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে জড়িয়ে আছে শ্রমিকদের কর্মসংস্থান, ব্যাংকঋণ, বীমা, পরিবহন, সুতা ও কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, অ্যাকসেসরিজ কারখানা এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে কারখানার নির্ধারিত রপ্তানিসূচি ব্যাহত হবে। ক্রেতারা সময়মতো পণ্য না পেলে ভবিষ্যতের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন। বিজিএমইএর সহসভাপতি মো. মিজানুর রহমান বলেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৪ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার অর্থ পুরো অর্থটাই সরাসরি লোকসান নয়। ভাঙচুর ও অগ্নিসংযোগে কারখানার সম্পদের ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা বলেন, পোশাকশিল্পের মতো গুরুত্বপূর্ণ একটি শিল্পে অস্থিরতা চলতে থাকলে শুধু মালিক বা শ্রমিক নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও বিভিন্ন সহযোগী ব্যবসাপ্রতিষ্ঠান জড়িত। তাই শিল্পের স্বার্থরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
https://www.dainikamadershomoy.com/details/01a1ad0c40e33
The Financial Express
Jan-Sep apparel exports to US fall 4.3pc on domestic woes
Talking to the FE, ABM Shamsuddin, managing director of Hannan Fashons Ltd, says China's exports to the US have been declining over the years but Bangladesh cannot fully grab the opportunity for many reasons, mostly domestic. There are many buyers who nominate yarn to source from India, like many major European Union (EU) buyers, he says. He explains that the restriction on yarn imports through land ports and the latest de-bonding facility for 10-30 count yarn imports have also affected the situation negatively. Shamsuddin, also a director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, says the ongoing "undue unrest" has also resulted in a shift of a certain portion of work orders from Bangladesh as buyers always prefer timely and safe delivery. "Now is the prime season for getting the next orders, but hundreds of factories could not operate due to the unrest," he notes.
https://today.thefinancialexpress.com.bd/last-page/jan-sep-apparel-exports-to-us-fall-43pc-on-domestic-woes-1793903707
কালের কন্ঠ
বন্ধ শিল্পের ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিল নীতিমালা পরিবর্তন
বন্ধ শিল্প ও সেবা খাত চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিমের অর্থ ছাড়ের প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই স্কিমের আওতায় গ্রাহককে আগে নিজেদের তহবিল থেকে ঋণ দেবে ব্যাংকগুলো। পরে ঋণ বিতরণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে পুনরর্থায়নের আবেদন করতে হবে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে গ্রাহককে ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল। এ জন্য ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নাম পরিবর্তন করে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনরর্থায়ন স্কিম’ করা হয়েছে। একই সঙ্গে ঋণ বিতরণ ও পুনরর্থায়নের আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/06/1763545
বাংলাদেশ প্রতিদিন
শ্রমিক আন্দোলনে শঙ্কিত পোশাক শিল্পোদ্যোক্তা : উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে। নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নির্ধারিত সফরও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পমালিকরা। শিল্পমালিকদের মতে, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতাকে আরও দুর্বল করতে পারে।
https://www.bd-pratidin.com/last-page/2026/11/08/1323032
কালবেলা
মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে হোঁচট: চাহিদা কমার প্রভাব
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী কালবেলাকে বলেন, বৈশ্বিক নানা সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বাজারেই চাহিদা কমে গেছে। তার প্রভাবে পোশাকের সামগ্রিক আমদানিও কমেছে। এ ছাড়া আমাদের পরিবহন খরচ, লিড টাইম, কস্ট অব ডুয়িং বিজনেস বেড়ে গেছে। এসব কারণে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের কস্ট অব ডুয়িং বিজনেস অনেক বেশি। ফলে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ছি। আবার আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেশি পড়ছে। কিন্তু ক্রেতারা সেভাবে দাম দিতে চাইছে না। উচ্চমূল্য সংযোজনকারী পণ্যে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের আমদানি কমার প্রভাব বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের রপ্তানিতেও পড়েছে। তবে, বাংলাদেশের কমার হার কম।
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/347439
দৈনিক আমাদের সময়
চীন-ভারতের বড় পতন, ভালো অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল আমাদের সময়কে বলেন, যুক্তরাষ্ট্রের সামগ্রিক বাজারের তুলনায় বাংলাদেশের পোশাক আমদানি কমার হার কম হওয়া অবশ্যই ইতিবাচক। তবে পণ্যের গড় ইউনিট মূল্য কমে যাওয়া উদ্বেগের বিষয়। কম দামে পণ্য রপ্তানি করে বাজার ধরে রাখার চেষ্টা দীর্ঘ মেয়াদে টেকসই হবে না। কারণ উৎপাদন ব্যয়, শ্রমিকের মজুরি, জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয়ের সঙ্গে সমন্বয় করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চমূল্যের ও বেশি মূল্য সংযোজিত পোশাক উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রুত পণ্য সরবরাহ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার সক্ষমতাও বাড়াতে হবে।
https://www.dainikamadershomoy.com/details/01a1b222e1d54
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে স্পষ্ট ধারণা চান রপ্তানিকারকেরা
ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি নতুন বাজারের সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে এই চুক্তির কারণে বাড়তি কমপ্লায়েন্স বা বিধিবিধান পরিপালন এবং সরবরাহব্যবস্থায় নতুন শর্ত পূরণের চাপ তৈরি হতে পারে। তাই চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে আরও স্পষ্ট ধারণা চান তারা। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে আয়োজিত তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর শেষ দিন আজ শনিবার 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ' শীর্ষক এক সেমিনারে তারা এসব কথা বলেন।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-562616
সমকাল
বিশ্বব্যাংকের রিপোর্ট : বাংলাদেশের বিদেশি ঋণ ১০ বছরে তিন গুণ
গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ জ্যামিতিক হারে বেড়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যকার ১০ বছরে দেশের মোট বৈদেশিক ঋণস্থিতি প্রায় তিন গুণ হয়ে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। গত বৃহস্পতিবার রাতে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট-২০২৬-এ বাংলাদেশসহ সদস্য দেশগুলোর ২০২৫ সাল পর্যন্ত বিদেশি ঋণের পরিসংখ্যান রয়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের চাপ বেড়ে যাওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঋণ বাড়ার পাশাপাশি আসল ও সুদ পরিশোধের ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে করে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
https://samakal.com/economics/article/381971/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বিমানবন্দরের চার্জ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা বেবিচকের, আরও বাড়তে পারে বিমান ভাড়া
এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিমান ভাড়া আগে থেকেই বেশি। এর মধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বেশ কিছু অ্যারোনটিক্যাল চার্জ (বিমান চলাচল-সংক্রান্ত চার্জ) ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে। ফলে দেশে বিমান ভাড়া আরও এক দফা বাড়তে পারে। খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এ প্রস্তাব অনুমোদিত ও কার্যকর হলে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাবে। এতে প্রতিষ্ঠানগুলোর জন্য বিমান ভাড়া প্রতিযোগিতামূলক পর্যায়ে ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-562206
দৈনিক বাংলা
২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাবে রূপান্তর হবে চট্টগ্রাম বন্দর
দেশের সমুদ্রপথে পরিচালিত বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশের নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দরকে ২০৩০ সালের মধ্যে একটি প্রতিযোগিতামূলক আঞ্চলিক শিপিং হাবে উন্নীত করার লক্ষ্য নিয়ে ব্যাপক সংস্কার ও রূপান্তর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পরিচালন দক্ষতা বৃদ্ধি, ভৌত অবকাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের অংশ হিসেবে বৈশ্বিক খ্যাতিসম্পন্ন বন্দর পরিচালনাকারী সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হচ্ছে। দীর্ঘদিনের পরিচালনাগত দুর্বলতা কাটিয়ে জাহাজের গড় অবস্থানকাল (টার্নঅ্যারাউন্ড টাইম) এবং কনটেইনারের পড়ে থাকার মেয়াদ (ডুয়েল টাইম) আন্তর্জাতিক মানে নামিয়ে আনাই এই বহুমুখী উদ্যোগের মূল উদ্দেশ্য।
https://www.dainikbangla.com.bd/business/88900
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 08, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
নয়াদিগন্ত
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ : ইউরোপের ৭ দেশে ২০-২২ নভেম্বর সমন্বিত বিক্ষোভের ডাক
ইউরোপজুড়ে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, আবাসন সঙ্কট, বাড়িভাড়া বৃদ্ধি, খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বড় ধরনের গণ-আন্দোলনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ইউরোপের সাতটি দেশের শ্রমিক সংগঠন, নাগরিক অধিকারকর্মী ও আবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর একযোগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগাল, গ্রিস ও বেলজিয়ামের সংগঠনগুলো এই আন্দোলনে অংশ নিচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই সমন্বিত কর্মসূচিতে ইউরোপের বিভিন্ন শহরের রাজপথে কয়েক মিলিয়ন মানুষ সমবেত হবেন। ফরাসি গণমাধ্যম ‘ল্য মোঁদ’-এর তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর প্যারিসে সাত দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
https://dailynayadiganta.com/post/other/1067185
ইনকিলাব
অ্যামচ্যাম-এর ৩০তম ইউএস ট্রেড শোতে বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরল অ্যাভেরি ডেনিসন
বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বৈশ্বিক ম্যাটেরিয়াল সায়েন্স ও ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত ৩০তম ইউএস ট্রেড শোতে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরেছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ৩০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।
https://dailyinqilab.com/economy/news/960007