BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 09, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-09_at_12.55.36_PM__1794207469.jpeg
দৈনিক আমাদের সময়
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও উৎপাদন বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে কাজে ফিরতে শুরু করেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। কারখানাগুলো খুলেছে, উৎপাদন সচল করার উদ্যোগও নিয়েছেন মালিকরা। তবে শ্রমিকরা কাজে ফিরলেও মালিকদের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি; বরং উৎপাদন স্বাভাবিক করা, শিপমেন্ট ও সময়মতো ক্রয়াদেশের পণ্য সরবরাহ, বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং আন্দোলনে সৃষ্ট আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অন্যদিকে শ্রমিকরা কাজে যোগ দিলেও স্বস্তি পুরোপুরি ফেরেনি। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, নিহত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, মামলা প্রত্যাহার এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন তারা। ফলে আপাতত কারখানায় কাজ শুরু হলেও পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে, তা নির্ভর করছে মালিক ও শ্রমিক-উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ওপর। https://www.dainikamadershomoy.com/details/01a1bc591de78
uploads/trade_daily/digest_photo_inquil__1794207469.jpg

ইনকিলাব
প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ : পোশাক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন শ্রমিকদের জন্য সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশ এবং তা দ্রুত বাস্তবায়নের আশ্বাসে মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক শিল্পের শ্রমিকরা কাজে ফিরে গেছেন। উভয় পক্ষের সম্মতিতে ডিসেম্বর মাস থেকে তৈরী পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানুয়ারি মাসে বর্ধিত বেতন প্রাপ্তির নিশ্চয়তা দেয়ায় টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও অনাকাক্সিক্ষত অচলাবস্থার পর দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে অবশেষে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরেছে। ছুটি ও সাময়িক স্থগিতাদেশ শেষে গতকাল সকাল থেকেই নিজ নিজ কারখানায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। https://dailyinqilab.com/national/news/960521

uploads/trade_daily/digest_photo_pro__1794207469.jpg

প্রতিদিনের বাংলাদেশ
শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ ও শিল্পস্বার্থ প্রশ্ন হচ্ছে, শ্রমিকের মজুরি বাড়ালে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে কি না? নাকি পরিকল্পিত ও উৎপাদনশীলতাভিত্তিক মজুরি পুনর্নির্ধারণের মাধ্যমে শ্রমিকের জীবনমান উন্নয়নের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও ধরে রাখা সম্ভব? বিষয়টি আবেগ দিয়ে নয়, বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাধান করতে হবে। সরকারের উচিত এমন একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো নির্ধারণ করা, যাতে শ্রমিকের ন্যূনতম জীবনমান নিশ্চিত হয়, মালিকের ব্যবসা পরিচালনার সক্ষমতা বজায় থাকে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং সরকার, মালিক, শ্রমিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক ক্রেতাদের সমন্বিত উদ্যোগই পারে এই সংকটের টেকসই সমাধান দিতে। https://protidinerbangladesh.com/mohona/187470

uploads/trade_daily/digest_photo_bonik_platun__1794207794.jpg

বণিক বার্তা
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দায়িত্ব পালন করছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। https://bonikbarta.com/bangladesh/o8pLplqfLgQWB5cB

uploads/trade_daily/digest_photo_bd_pra__1794207794.jpg

বাংলাদেশ প্রতিদিন
পোশাকশ্রমিক ও মালিকপক্ষের বৈঠক : ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আজ শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আনুষ্ঠানিক দরকষাকষি শুরু হচ্ছে। নতুন গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা প্রাথমিক মজুরি প্রস্তাব উপস্থাপন করতে পারেন। https://www.bd-pratidin.com/first-page/2026/11/09/1323426

uploads/trade_daily/digest_photo_bonik__1794207794.jpg

বণিক বার্তা
দেশের পোশাক শিল্প : প্রযুক্তি ও মজুরির টানে বাড়ছে পুরুষ, কমেছে নারী শ্রমিক নারী শ্রমিকের অংশগ্রহণ কমে যাওয়ার প্রভাব কর্মসংস্থানের গণ্ডি ছাড়িয়ে তার আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের ওপরও পড়তে পারে। পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ হ্রাসকে এক্ষেত্রে অশনিসংকেত হিসেবে দেখছেন সাবেক বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। বণিক বার্তাকে তিনি বলেন, ‘একই পরিবারের পুরুষ সদস্য পোশাক শিল্পে কাজ শুরু করলে অনেক ক্ষেত্রে নারী সদস্যকে এ খাতে কাজের বিষয়ে নিরুৎসাহিত করা হয়। এতে পরিবারের কর্মসংস্থানের সিদ্ধান্তে পুরুষের অগ্রাধিকার তৈরি হচ্ছে। তবে নারীর আয় পরিবারের কল্যাণে ব্যয়ের প্রবণতা বেশি হওয়ায় তাদের কর্মসংস্থান কমে গেলে পরিবারের আর্থিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণেও নারীর ভূমিকা সংকুচিত হতে পারে।’ এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘পোশাক খাতে নারী শ্রমিকের অংশ কমে যাওয়ার পেছনে আংশিকভাবে অটোমেশনের প্রভাব রয়েছে। পাশাপাশি এ খাতে মূল মজুরির সঙ্গে ২-৩ ঘণ্টা অতিরিক্ত কাজ, হাজিরা বোনাসসহ অন্যান্য সুবিধা মিলিয়ে শ্রমিকদের আয়ের পরিমাণ বাড়ছে। এতে পুরুষ শ্রমিকদের কাছে পোশাক শিল্পের কর্মসংস্থান আগের তুলনায় বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্য খাত থেকেও পুরুষ শ্রমিকরা এ শিল্পে আসছেন। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও তারা তুলনামূলকভাবে বেশি দক্ষতা দেখাতে পারছেন।’ https://bonikbarta.com/bangladesh/rrH9wJjuAZOVXU8T

uploads/trade_daily/digest_photo_bnews__1794207794.jpg

বাংলা নিউজ২৪
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের মজুদের উদ্যোগ শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ানোর কাজ করছে সরকার। রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ কথা জানান। জ্বালানি বিশেষজ্ঞরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন। https://www.banglanews24.com/power-fuel/news/bd/1692141.details

uploads/trade_daily/digest_photo_d_star___1794207794.jpg

The Daily Star
Don’t waste the LDC graduation extension Faisal Samad, director of BGMEA, said neither the government nor the private sector can manage LDC graduation alone. Coordinated efforts are needed to protect export competitiveness, he said, and the extension must be used to implement long-overdue reforms. Faisal said Bangladesh is losing ground to competitors such as India. The neighbouring country has secured free trade agreements with many countries and trading blocs, and it is strengthening its textile and apparel industry through policy support, including subsidies for workers in some states. He said opportunities from the “China Plus One” sourcing strategy, under which buyers add suppliers outside China, are increasingly going to India when Bangladesh could have attracted them. International buyers make sourcing decisions years in advance and position their supply chains accordingly. https://www.thedailystar.net/business/economy/news/dont-waste-the-ldc-graduation-extension-4318611

uploads/trade_daily/digest_photo_n_digan__1794207794.jpg

নয়াদিগন্ত
কারখানায় ফিরেছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিক অসন্তোষ ও সাপ্তাহিক ছুটির পর নারায়ণগঞ্জ ও সাভার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। রোববার সকালে ফতুল্লা, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও আশুলিয়ার কয়েকটি এলাকায় ৩০টি কারখানা বন্ধ ছিল। নতুন করে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। https://dailynayadiganta.com/post/other/1067779

uploads/trade_daily/digest_photo_k_kagoj__1794207794.jpg

খবরের কাগজ
রিজার্ভ বাড়লেও বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে এক দ্বিমুখী চিত্র বিরাজ করছে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ে (রেমিট্যান্স) কিছুটা স্বস্তি ফিরলেও, অন্যদিকে নতুন বিনিয়োগে স্থবিরতা, রপ্তানি আয় হ্রাস এবং লাগাতার মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাসও সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। https://www.khaborerkagoj.com/economics-business/946676

uploads/trade_daily/digest_photo_d_bangl__1794207794.jpg

দৈনিক বাংলা
কর্মসংস্থান বাড়াতে সংস্কার ও বিনিয়োগে জোর বিশ্বব্যাংকের বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতায় কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য আরও বেশি এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থায়নে গুরুত্ব দেবে সংস্থাটি। ২০২৭ থেকে ২০৩৩ অর্থবছর পর্যন্ত সম্ভাব্য মেয়াদে বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) প্রণয়নের কাজ চলছে। https://www.dainikbangla.com.bd/national/89104

uploads/trade_daily/digest_photo_tbs_forty__1794208143.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
কর্মস্থলে গিয়েও কাজ না করায় ৪০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ কর্মস্থলে গিয়েও কাজে করতে অস্বীকৃতি জানানোয় আজ রোববার প্রায় ৪০টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানায়, যেসব কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, সেগুলোর বেশিরভাগই সাভারে অবস্থিত। তবে ঢাকা মহানগরীর মিরপুরসহ অন্যান্য এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সামগ্রিকভাবে পরিস্থিতি বেশিরভাগ জায়গায় শান্ত ছিল। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-562951

uploads/trade_daily/digest_photo_d_tri__1794208143.jpg

বাংলা ট্রিবিউন
বদলে যাচ্ছে বাংলাদেশের পোশাকের বাজার, কোথায় কেমন ইপিবি তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন বাংলাদেশের পোশাক রফতানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি ইতিবাচক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি এবং অপ্রচলিত বাজারে ৯ দশমিক ৩০ শতাংশ রফতানি বৃদ্ধি আশাব্যঞ্জক। দীর্ঘদিন ধরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর আমাদের অতিরিক্ত নির্ভরতা রয়েছে। সে জায়গা থেকে অপ্রচলিত বাজারে রফতানি বাড়া বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। https://www.banglatribune.com/business/money-and-investment/979655/%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_amarde__1794208143.jpg

আমার দেশ
যুক্তরাষ্ট্র ও তুরস্কে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি, ধীরগতি ইইউতে চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে মোট রপ্তানি দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলার। সে হিসাবে এই সময়ে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে অপ্রচলিত বাজারেও রপ্তানি বাড়ছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর। তবে এই সময়ের মধ্যে ইইউতে বাংলাদেশের শীর্ষবাজারের অবস্থান ধরে রেখেছে স্পেন। https://www.dailyamardesh.com/business/import-export/amdafhca3wj4k

uploads/trade_daily/digest_photo_jjdin__1794208143.jpg

যায় যায় দিন
বিশ্বব্যাংক : বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার এক দশকের ব্যবধানে বাংলাদেশের বিদেশি ঋণের বোঝা প্রায় তিন গুণ হয়েছে। ২০১৫ সালে দেশের মোট বিদেশি ঋণের স্থিতি ছিল তিন হাজার ৮৭৭ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে। ডলারের বিনিময়মূল্য ১২৫ টাকা হিসাবে টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু হিসাবে প্রায় ৬৪৬ ডলারের সমপরিমাণ। এর মাধ্যমে আগের বছরের তুলনায় মোট বকেয়া ঋণের পরিমাণ ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। https://www.jaijaidin.new s/news/365850

uploads/trade_daily/digest_photo_d_tri_eng__1794208143.jpg

The Dhaka Tribune
More than orders: How trust helps Bangladesh’s RMG industry grow Bangladesh has grown into one of the world’s leading apparel manufacturing hubs. The RMG sector plays a key role in the country’s economy, creating millions of jobs and supporting thousands of local businesses. In this environment, growth depends not only on production capacity or costs, but also on strong business relationships. The experiences of suppliers working with LPP, today the eighth-largest sourcing partner in Bangladesh’s RMG sector, show how long-term cooperation can support business growth, investment, and workforce development. https://www.dhakatribune.com/business/424028/how-trust-helps-bd-rmg-industry-grow

uploads/trade_daily/digest_photo_ajker__1794208143.jpg

আজকের পত্রিকা
আমদানির চাপে অস্থির ডলার দীর্ঘদিন ধরে ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়েছে প্রায় ১ টাকা। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৩৫ পয়সা। আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে কোথাও কোথাও দাম উঠেছে ১২৪ টাকা ৯০ পয়সার বেশি। খোলাবাজারে প্রতি ডলার কিনতে গুনতে হচ্ছে ১২৮ টাকারও বেশি। জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য পণ্য আমদানির দায় মেটাতে বাড়তি ডলারের প্রয়োজন হওয়ায় বাজারে এই চাপ তৈরি হয়েছে। এর বিপরীতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ডলারের জোগান চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। https://www.ajkerpatrika.com/business/ajpmmfzqp8h1i

uploads/trade_daily/digest_photo_d_post__1794208143.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 09, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_s_alo__1794208143.jpg

সময়ের আলো
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে ১০.১৬ শতাংশ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। জুলাই থেকে অক্টোবর সময়ে দেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলার, যা আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ১ হাজার ২৯৯ কোটি ৪ লাখ ডলারের তুলনায় ৫ দশমিক ৮২ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। https://www.shomoyeralo.com/news/394385

uploads/trade_daily/digest_photo_itte__1794208143.jpg

দৈনিক ইত্তেফাক
অক্টোবরে গড়ে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গড়ে ৪.৩৯ শতাংশ। ১৫টি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে গড়ে ৪ দশমিক ৩৯ ভাগ। এ সময়ে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সাত ধরনের পণ্যের দাম ছিল স্থিতিশীল এবং দুটি পণ্যের দাম কমেছে। কনজুমারস ফোরামের (সিএফ) পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। রোববার (৮ নভেম্বর) সিএফের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। https://www.ittefaq.com.bd/819720/%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AA.%E0%A7%A9%E0%A7%AF-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6

uploads/trade_daily/digest_photo_bonik_dollar__1794208143.jpg

বণিক বার্তা
আমদানি-রফতানি পণ্যের কনটেইনার পরিবহন : ডলারের বিনিময় হারে মাশুল আদায় করবে রেলওয়ে আমদানি-রফতানির কনটেইনার পরিবহনে ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির হিসাবে, টাকার অঙ্কে ভাড়া বাড়লেও ডলারের হিসাবে তা ১৯৯২ সালের চেয়েও কম। এ পরিস্থিতিতে ভবিষ্যতে কনটেইনার পরিবহনের ভাড়া হালনাগাদের সময় ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরতে চায় রেলওয়ে। পাশাপাশি কনটেইনার পরিবহনের ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রত্যাহার ও এক্সট্রা ডিসট্যান্স অব পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে কনটেইনার ভাড়া ডলারে যুগোপযোগী করতে চায় রেলওয়ে। সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য এ-সংক্রান্ত প্রস্তাব রেল ভবনে পাঠানো হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এ ব্যবস্থা কার্যকর হলে বিনিময় হারের পরিবর্তনের সঙ্গে ভাড়া সমন্বয় করা যাবে। এতে কনটেইনার পরিবহন থেকে রাজস্ব বাড়বে এবং পরিচালন আয় ও ব্যয়ের ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। https://bonikbarta.com/bangladesh/jY54eIIvNAB3Wg6b