November 10, 2026
দ্য ডেইলি স্টার (বাংলা)
শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এখানে শুধুমাত্র শ্রমিকেরা সেবা পাবেন।
https://bangla.thedailystar.net/news/bangladesh/news-3979251
সমকাল
মজুরি বোর্ডের বৈঠক : ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিক পক্ষের, সময় চেয়েছে মালিকপক্ষ
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় আজ সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ। বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’
https://samakal.com/economics/article/382225/%E0%A7%A9%E0%A7%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7
প্রথম আলো
ফাহমিদা খাতুনের কলাম : এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি
শুধু রপ্তানিকারকদের ওপর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, বন্দর, শুল্কপ্রক্রিয়া ও অর্থায়নের খরচ বেশি থাকলে ব্যবসায়ীরা একা উৎপাদন ব্যয় কমাতে পারবেন না। সরকারকে এসব সেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি সহজ অর্থায়ন, কারিগরি পরামর্শ, শ্রমিকদের প্রশিক্ষণ এবং পণ্যের মান যাচাই ও সনদ পাওয়ার ব্যবস্থা সহজ করতে হবে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, জ্বালানি সাশ্রয়, অপচয় কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ পাবে। নতুন পণ্য উৎপাদন করে আরও বেশি বাজারে প্রবেশ করতে পারবে।
https://www.prothomalo.com/amp/story/opinion/column/jf52kwmgjh
আমার দেশ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
https://www.dailyamardesh.com/national/amd1iflg4llzz
ইনকিলাব
তৈরী পোশাক খাত : ক্রেতাদের শর্তে বাড়তি খরচের পরও মিলছে না দাম
অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবসার খরচ কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মূল্যষ্ফীতিতে চাহিদা কমায় ক্রয়াদেশ কমেছে। তবে অভ্যন্তরীণ প্রতিযোগিতার কারনে কমদামে ক্রেতাদের পণ্য দিতে বাধ্য হচ্ছেন পোশাক মালিকেরা। তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, ভিয়েতনাম উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে, বাংলাদেশ কমমূল্যের পণ্য রপ্তানি করে। সুতরাং হাইপার মার্কেটের প্রাইসটা একরকম হবে, আর যারা মিডিয়াম, আপার মিডিয়াম ও টপ-তাদের প্রাইস রেঞ্জ আলাদা। বাংলাদেশ সব প্রোডাক্ট করতে পারে না, ভিয়েতনাম সব প্রোডাক্ট করতে পারে।
https://dailyinqilab.com/national/news/960913
জাগো নিউজ২৪
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রতিনিধিদের প্রস্তাবে যা আছে
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের চারটি গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের চারটি গ্রেডে মাসিক মজুরি ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে পৃথকভাবে শ্রমিক ও কর্মচারীদের মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে।
https://www.jagonews24.com/economy/news/1177426
ইনকিলাব
এলডিসি উত্তরণে স্বস্তি, সামনে সক্ষমতা অর্জনের কঠিন পরীক্ষা
অবশেষে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ আরও তিন বছর সময় পেয়েছে। কিন্তু এই বাড়তি সময়ের মধ্যে আমাদের অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। বরং ২০২৯ সালের ২৪ নভেম্বরের মধ্যে রপ্তানি খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে তোলাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। কারণ এতদিন বিশেষ শুল্কসুবিধা, কম উৎপাদন ব্যয় ও তৈরি পোশাকের ওপর নির্ভর করে যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে, আগামী দিনে শুধু তা দিয়ে বৈশ্বিক বাজারে অবস্থান ধরে রাখা কঠিন হবে।
https://dailyinqilab.com/economy/news/960784
যুগান্তর
মোংলা বন্দর : অর্থনৈতিক রূপান্তরের নতুন দ্বার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মোংলা বন্দর পরিদর্শন ও বন্দরটিকে আধুনিক সমুদ্রবন্দর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার আওতায় দুটি কনটেইনার জেটি এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে, নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে কতটা দক্ষতার সঙ্গে বন্দরটিকে জাতীয় অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত করা যায় তার ওপর।
https://www.jugantor.com/tp-ub-editorial/1181750
দৈনিক আমাদের সময়
পোশাক রপ্তানি বাড়ছে
নানা সংকটের মধ্যেও দেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল আমাদের সময়কে বলেন, সামগ্রিকভাবে প্রথম চার মাসের রপ্তানিচিত্রে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ক্রেতাদের চাহিদা এবং মূল্যসংক্রান্ত চাপ মোকাবিলা করে এ প্রবৃদ্ধি ধরে রাখাই এখন তৈরি পোশাক খাতের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
https://www.dainikamadershomoy.com/details/01a1c1614b171
কালের কন্ঠ
ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
কম্পানির নিবন্ধনপ্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে যৌথ মূলধন কম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/10/1765264
The Daily Star
Raise garment wages, but don’t gamble with jobs
For the past fortnight, garment workers have blocked roads in Mirpur, Gazipur and Savar, demanding a minimum wage of Tk 30,000. On November 1, the government formed a new wage board. The current minimum of Tk 12,500 was set in late 2023, while inflation has outpaced wage growth for years. A worker on the minimum today is poorer than when the last board sat. The question is not whether wages should rise, but by how much and how the increase is structured. The board should weigh evidence, not opening positions. Studies from the United States, Britain and Germany find moderate minimum-wage increases raise pay with small effects on employment. Germany’s first national minimum wage, introduced in 2015, was predicted to cost up to 900,000 jobs. Instead, it raised low wages without reducing employment. US studies that find job losses show them concentrated among the least skilled.
https://www.thedailystar.net/business/economy/news/raise-garment-wages-dont-gamble-jobs-4319501
দৈনিক ইত্তেফাক
ঋণের চাপে দেউলিয়ার পথে অনন্ত জলিল
ব্যাংকঋণের বোঝায় সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা চালু রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া—কাউকেই পাননি অনন্ত জলিল। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন এম এ জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন।
https://www.ittefaq.com.bd/819941/%E0%A6%8B%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%89%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2
বিডিনিউজ২৪
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭% : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছিল
এক মাস পর মূল্যস্ফীতির পারদ কিছুটা নেমে অক্টোবরে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছির ৮ দশমিক ৩৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতির মানে হচ্ছে–২০২৫ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এখন কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৭ পয়সা। দেশে ২০২৫ সালের অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ১৭ শতাংশ হারে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছিল। পরের মাস অক্টোবরেই তা নিম্মমুখী হওয়ার তথ্য দিল বিবিএস।
https://bangla.bdnews24.com/economy/qi192l893q?utm_source=chatgpt.com
সংবাদ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গতি: চালু হচ্ছে বে টার্মিনালের প্রথম টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে দ্রুত এগিয়ে চলেছে মেগা প্রকল্প ‘বে টার্মিনাল’। তিনটি টার্মিনাল নিয়ে পরিকল্পিত এই প্রকল্পের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেতে সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিএসএ’ (PSA)-এর সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ২০৩০ সালের মধ্যে প্রথম টার্মিনালটি চালু করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
https://sangbad.net/news/22902/
সময়ের আলো
পিএমআই সূচকে ইতিবাচক ইঙ্গিত : ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি
টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে আবারও সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এ মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের চেয়ে ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা— চারটি প্রধান খাতেই সূচক ৫০-এর ওপরে ওঠায় অর্থনীতিতে পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের গতি এখনও দুর্বল। সোমবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
https://www.shomoyeralo.com/news/394591
আমার দেশ
বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের দর সামান্য কমেছে
শক্তিশালী মার্কিন কর্মসংস্থানের তথ্যের কারণে উচ্চ সুদের হারের সম্ভাবনা বেড়ে যায়। এতে গত শুক্রবার ছয় মাসের মধ্যে মার্কিন ডলারের দামে সবচেয়ে বড় উত্থান হয়। সামগ্রিক বাজার পরিস্থিতির উন্নতির কারণে গতকাল সোমবার মার্কিন ডলারের মান সামান্য কমেছে। খবর রয়টার্সের।
https://www.dailyamardesh.com/business/amdzin0nkm47i
সমকাল
ভালো ব্যাংকে রেকর্ড মুনাফা মন্দগুলো আরও লোকসানে : বছরের প্রথম ৯ মাস
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ২৩টি ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাসে সম্মিলিতভাবে ৯ হাজার ৬৫৭ কোটি টাকা নিট মুনাফা করার তথ্য দিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। অন্যদিকে এ সময়ে ৮টি ব্যাংকের লোকসান হয়েছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা। মন্দ আট ব্যাংকের লোকসানই পুরো ব্যাংক খাতের চিত্র বদলে দিয়েছে। ফলে সম্মিলিতভাবে ব্যাংক খাতের লোকসান পৌনে চার হাজার কোটি টাকা। লোকসানি ব্যাংকগুলোর প্রায় সবগুলোই অলিগার্কদের হাতে পড়ে আর্থিক অবস্থা খারাপ হয়েছে। ব্যাংকগুলোর ব্যাংকিং আইন ও প্রচলিত রীতিনীতি মেনে না চলায় খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে অনেক ব্যাংকের মালিকরা বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন, যা এখন কাগজে-কলমে খেলাপি হিসেবে দেখানো হচ্ছে।
https://samakal.com/economics/article/382331/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87
বণিক বার্তা
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন : বিদেশে চিকিৎসায় পূর্বানুমতি ছাড়াই ৩০ হাজার ডলার ব্যয় করা যাবে
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা খরচের জন্য কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই ১৫ হাজার মার্কিন ডলারের পরিবর্তে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠানো যাবে। বিদেশে উন্নত চিকিৎসা খরচের ব্যয় মেটানোর জন্য কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই ৩০ হাজার ডলার পর্যন্ত খরচ করা যাবে। আগে এ সীমা ১৫ হাজার ডলারে নির্ধারিত ছিল। এছাড়া উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচের জন্যও ব্যাংকের মাধ্যমে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
https://bonikbarta.com/bangladesh/TeeO0hdDBLOZihHh
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 10, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
দেশ রুপান্তর
ব্রাজিলে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’
ব্রাজিলের সাও পাওলোতে আগামী বছরের ২২-২৫ মার্চ দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
https://www.deshrupantor.com/733900/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E2%80%98%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6