November 11, 2026
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ
হঠাৎ এই অচলাবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন বিজিএমইএর সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী। তিনি বলেন, 'মজুরি বোর্ড গঠনের পর থেকে আলোচনা চলমান রয়েছে। ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে বলে মালিক-শ্রমিক উভয়পক্ষ একমত হয়েছে। এখন আন্দোলন, কারখানা ভাঙচুর আর কাজ না করার কী কারণ থাকতে পারে, তা আমরা বুঝতে পারছি না।' বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আগের দিনের তুলনায় অস্থিরতার মাত্রা আরও বেড়েছে। তবে বিজিএমইএ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার নতুন করে রাজপথে নামার এই ঘটনাকে বড় ভুল উল্লেখ করে বলেন, 'এই পর্যায়ে এসে রাজপথে নামা ভুল সিদ্ধান্ত। এই অস্থিরতা চলতে থাকলে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা জীবিকা হারাবেন। বিদেশি ক্রেতারা ইতোমধ্যে আমাদের অর্ডার কমানোর ব্যাপারে সতর্ক করছেন। আমি সব শ্রমিককে শান্ত থেকে মজুরি বোর্ডকে কাজ শেষ করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।'
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-563941
প্রথম আলো
সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে
প্রধানমন্ত্রীর সঙ্গে গত সোমবারের বৈঠকের পর গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে চিঠি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। চিঠিতে কালক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে সব পক্ষকে নিয়ে বৈঠক করে সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটির সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। যোগাযোগ করলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক রয়েছে বুধবার (আজ)। আশা করছি, একটা সমাধান বের হয়ে আসবে।’
https://www.prothomalo.com/business/c09c3kyjig
The Business Standard
Bomb attacks, arson fuel fresh fear for investment, businesses
Amid the ongoing unrest in the ready-made garment (RMG) sector, crude bomb attacks and torching of vehicles in Dhaka and several other areas are posing fresh threats to the country's business and investment climate, according to business leaders. Mahmud Hasan Khan Babu, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), also said these incidents will have a negative impact on business and investment. Shovon Islam, managing director of Sparrow Group, a leading garment exporter, told TBS, "We had planned to increase our investment further. However, considering the overall situation, we have temporarily shelved that decision."
https://www.tbsnews.net/economy/bomb-attacks-arson-fuel-fresh-fear-investment-businesses-1598896
কালের কন্ঠ
অর্থ উপদেষ্টা বললেন : অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে সরকারের থ্রি-আর কৌশল
প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি সমপ্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, সময়োপযোগী নীতি প্রণয়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগেই রপ্তানি খাতকে শক্তিশালী করতে সরকারের থ্রি-আর কৌশল কাজে লাগানো হচ্ছে। এই কৌশলের আওতায় অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অপ্রচলিত বাজারে দেশের পোশাক রপ্তানি বাড়ার পেছনে সরকারের নীতিগত সহায়তা কিভাবে কাজ করছে, জানতে চাইলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালের কণ্ঠকে এসব কথা বলেন।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/11/1765723
The Financial Express
152 RMG factories halt operation as unrest lingers
Talking to the FE, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Vice President Rezwan Selim said the situation had not improved fully as many factories on Tuesday could not operate. He said the turmoil originated at Rose Garment before rapidly spreading to neighbouring units. Workers entered their respective premises, clocked in their attendance, and immediately walked out, he said. After leaving their respective units, they incited others in adjacent factories to join the protest, Selim added. Confirming the widespread impact, BGMEA Director ABM Shamsuddin noted that about 152 manufacturing units halted production as workers did not work.
https://thefinancialexpress.com.bd/trade/152-rmg-factories-halt-operation-as-unrest-lingers
খবরের কাগজ
পোশাকশ্রমিকের নতুন মজুরি নিয়ে চাপে মালিকরা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সংকটে থাকা পোশাক খাতের মালিকরা কত বেতন বাড়াবেন তা নিয়ে মহাসংকটে পড়েছেন। এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মজুরি নির্ধারণের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বিজিএমইএ সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, “আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এখন খারাপ। এর মধ্যে মজুরি বৃদ্ধি আমাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’য়ের মতো। আমি আশা করি, মালিকরা যে প্রস্তাব দেবেন তা শ্রমিক ভাই ও বোনেরা মেনে নেবেন। মজুরি নির্ধারণের বিষয়টি প্রধানমন্ত্রী লক্ষ রাখছেন বলে আশা করি। শেষ পর্যন্ত উনার হস্তক্ষেপ লাগবে।” তিনি আরও বলেন, মালিকরা মজুরি ঘোষণার পর পোশাক খাতে আবারও অস্থিরতার চেষ্টা হতে পারে। এসব বিক্ষোভের পেছনে অদৃশ্য কোনো শক্তির বা তৃতীয় পক্ষের উসকানি কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে হবে। যাই হোক না কেন– সব কিছুই আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করছি।
https://www.khaborerkagoj.com/special-report/947167
প্রতিদিনের বাংলাদেশ
সরকারের হার্ডলাইনে যাওয়ার বিকল্প নাই
দেশে চলমান সহিংসতা, যানবাহনে অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিকরা। তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুতই হার্ডলাইনে যেতে হবে। নিতে হবে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ।
https://protidinerbangladesh.com/national/187712
বণিক বার্তা
অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তবু বাংলাদেশে নেই কোনো স্বীকৃত বিলিয়নেয়ার!
স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে। এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ এখন অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, বিদ্যুৎ, আবাসন ও শিল্প খাতের সম্প্রসারণে বদলে গেছে দেশের অর্থনীতির চেহারা। বেড়েছে ব্যবসার পরিধি, গড়ে উঠেছে বড় বড় শিল্পগোষ্ঠী, সম্প্রসারিত হয়েছে ব্যক্তিগত সম্পদের পরিসর। কিন্তু অর্থনীতির এ বিশাল আকারের বিপরীতে একটি প্রশ্ন ক্রমেই আলোচনায় আসছে—এত বড় অর্থনীতি, বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য ও সম্পদশালী মানুষের উপস্থিতি সত্ত্বেও বিশ্বের স্বীকৃত বিলিয়নেয়ারের তালিকায় কেন কোনো বাংলাদেশী নাগরিক নেই?
https://bonikbarta.com/bangladesh/fmLY1QXicjkIAS9k
বিএসএস
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
https://www.bssnews.net/bangla/news-flash/358445
খবরের কাগজ
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি বলেছেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ বিষয়ে বলেন, প্রচলিত বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে অপ্রচলিত বাজার সম্প্রসারণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তুরস্কের মতো বাজারে দ্রুত প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য নতুন সুযোগ তৈরি করছে। তবে একটি বা দুটি বাজারের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়।
https://www.khaborerkagoj.com/economics-business/947180
আমার দেশ
নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি
প্রচলিত গন্তব্যে বাইরে নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩০ শতাংশ বেশি। তবে এ প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে একক দেশ তুরস্ক থেকে। দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে ইতিবাচক ধারা থাকলেও ভারতের বাজারে আয় কমেছে। ফলে নতুন বাজার সম্প্রসারণে অগ্রগতি দেখা গেলেও কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা এখনো কাটেনি।
https://www.dailyamardesh.com/business/import-export/amdkvs2gdd6zh
ইনকিলাব
আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিলে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করে কয়েকটি পোশাক কারখানার কতৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, সকালে পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে আসে। এছাড়া বেশিরভাগ পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
https://dailyinqilab.com/bangladesh/news/961371
প্রথম আলো
ফাহমিদা খাতুনের লেখা : ভবিষ্যতের শ্রমবাজারে বাংলাদেশের নারীর অবস্থান কী হবে
আগামী ১০ বছর পর বাংলাদেশের শ্রমবাজারে নারীদের আমরা কোথায় দেখতে চাই? তাঁরা কি তখনো প্রধানত কৃষি, তৈরি পোশাকশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত থাকবেন? নাকি তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, আর্থিক খাত, গবেষণা, আধুনিক উৎপাদনশিল্প এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় তাঁদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে? তাঁরা কি শুধু কাজের সুযোগ পাবেন, নাকি ভালো বেতন, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও পেশাগত উন্নতির সুযোগও পাবেন? আগামী দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
https://www.prothomalo.com/bangladesh/upadxe38v2
শেয়ার বিজ
শিল্পে বিদ্যুৎ সংকট মোকাবিলা : ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ অস্ট্রেডের
শিল্প খাতে বিদ্যুৎ সংকট মোকাবিলা ও উৎপাদন ব্যয় কমাতে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিশনের (অস্ট্রেড) এক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, নতুন করে জমি অধিগ্রহণ ছাড়াই কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব। অস্ট্রেডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মারে স্পেন্স সম্প্রতি বাংলাদেশ সফরকালে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। আটটি অস্ট্রেলীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ সফর করেন।
https://www.sharebiz.net/economics/news/179884
দ্য ডেইলি স্টার (বাংলা)
মূল্যস্ফীতি কমলেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়
মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় পরিবারের ব্যয়ের চাপ আরও বেড়েছে। এতে নিম্ন আয়ের পরিবার, দৈনিক মজুরির ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ ও নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জীবনযাত্রার বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
https://bangla.thedailystar.net/economy/news-3979781
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 11, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate