BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 12, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-12_at_1.21.42_PM__1794469730.jpeg
আমার দেশ
নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংঘাতের মতো আন্তর্জাতিক সংকটের অভিঘাতের সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল রাজস্ব আয়, ব্যাংক খাতের সংকট, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি ঘাটতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি। এতে একদিকে উৎপাদন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়ে প্রবৃদ্ধি কমছে, অন্যদিকে সরবরাহ সংকট ও বাড়তি ব্যয়ের কারণে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষেও প্রবৃদ্ধি দুর্বল এবং মূল্যস্ফীতি উচ্চ থাকার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। https://www.dailyamardesh.com/amar-desh-special/special-report/amd34zymyxttj
uploads/trade_daily/digest_photo_p_alo_oms__1794469730.jpg

জাগো নিউজ২৪
৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। https://www.prothomalo.com/business/industry/83vp2d4tpg

uploads/trade_daily/digest_photo_samaka_cotto__1794469730.jpg

সমকাল
সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা ইস্যুতে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সরকারের এ অবস্থান জানানো হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। বৈঠকে উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন বিটিএমএ সভাপতি শামীম ইসলাম, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমানসহ তিন সংগঠনের নেতারা। https://samakal.com/economics/article/382691/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_b_tri__1794470182.jpg

বাংলা ট্রিবিউন
পোশাক খাতে অস্থিরতা, অর্থনীতির কতটা ক্ষতি? এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এখনও দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন চলছে। এবারের আন্দোলনে স্থায়ীভাবে কোনো কারখানা বন্ধ না হলেও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ১১ দিন ধরে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি কারখানা বন্ধ থাকছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর। বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক বার্তা যাচ্ছে, কমছে নতুন অর্ডার। অনেক ক্রেতা বিকল্প দেশ থেকে পণ্য নেওয়ার দিকে ঝুঁকছেন।’’ পাশাপাশি উৎপাদন ব্যয়ও বাড়ছে। এ পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব কর্মসংস্থানের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘গত ১৫ দিনের শ্রম অসন্তোষ ও কারখানার অস্থিরতা দেশের পোশাকশিল্পের জন্য উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতিতে শুধু উৎপাদন ব্যাহত হয় না, আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও বাংলাদেশের সরবরাহ সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।’’ https://www.banglatribune.com/business/news/980354/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%C2%A0

uploads/trade_daily/digest_photo_j_news_export__1794470182.jpg

জাগো নিউজ২৪
অর্থবছরের প্রথম চার মাসে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে ২.৭৯ শতাংশ বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জাগো নিউজকে বলেন, ইউরোপে চলমান অর্থনৈতিক সংকট এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক। ‘যদিও এই প্রবৃদ্ধির হার দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় কিছুটা কম, তবুও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে পোশাক খাতের এই ইতিবাচক ধারা খাতটির সক্ষমতা ও স্থিতিস্থাপকতারই প্রতিফলন।’ তিনি বলেন, দেশে বারবার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটলে এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি আরও ভালো হতে পারতো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উৎপাদন সক্ষমতা বজায় রাখা, সময়মতো পণ্য জাহাজীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। https://www.jagonews24.com/economy/news/1178330

uploads/trade_daily/digest_photo_inqu__1794470182.jpg

ইনকিলাব
শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক (আরএমজি) উৎপাদনকেন্দ্র হিসেবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশের অর্থনীতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে তৈরি পোশাক খাত প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তবে এই খাতের টেকসই প্রবৃদ্ধি কেবল বিপুল উৎপাদন সক্ষমতা কিংবা সাশ্রয়ী ব্যয়ের ওপর নির্ভর করে না; এর পেছনে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করছে দেশীয় কারখানা ও আন্তর্জাতিক বায়ারদের সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক আস্থা। https://dailyinqilab.com/economy/news/961406

uploads/trade_daily/digest_photo_d_bang__1794470182.jpg

দৈনিক বাংলা
বিশ্ববাজারে বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম, অর্থনীতিতে চাপের শঙ্কা : বিশ্ববাজারে পণ্যমূল্য ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে সামগ্রিক পণ্যমূল্য ২৩ শতাংশ বাড়তে পারে। এর প্রধান কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি সরবরাহে বিঘ্ন, শস্য পরিবহনে বাধা এবং এল নিনো-সংশ্লিষ্ট আবহাওয়াগত ঝুঁকি। তবে ২০২৭ সালে সামগ্রিক পণ্যমূল্য ৭ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। https://www.dainikbangla.com.bd/business/89278

uploads/trade_daily/digest_photo_bd_news__1794470182.jpg

বিডিনিউজ২৪
সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর জন্য ১০-৩০ কাউন্টের কটন বা তুলার সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সচিবালয়ে বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ দাবি রাখা হয় বলে বিটিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা অত্যন্ত জরুরি। https://bangla.bdnews24.com/business/vlr7b28jee

uploads/trade_daily/digest_photo_sun__1794470182.jpg

The Daily Sun
RMG industry leaders call for tailored solutions to boost renewable energy use in Ctg Bangladesh’s garment and textile industry needs stronger policy implementation, affordable green financing and shared responsibility across the supply chain to accelerate its transition to renewable energy, industry leaders have said. They made the remarks at a multistakeholder dialogue organised by the Ethical Trading Initiative (ETI) Bangladesh at Hotel Agrabad in Chattogram on 4 November. https://www.daily-sun.com/business/908552/rmg-industry-leaders-call-for-tailored-solutions-to-boost-renewable-energy-use-in-ctg

uploads/trade_daily/digest_photo_d_posy__1794470182.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 12, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_itte_jal__1794470182.jpg

দৈনিক ইত্তেফাক
জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দেওয়া এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলোকে কীভাবে ও কতটুকু অর্থ সহায়তা দেওয়া হবে, তার নতুন পরিকল্পনা এখনো জানায়নি বেশ কয়েকটি ধনী দেশ। অর্থের এই নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগী দেশগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে পারছে না, পাশাপাশি বেসরকারি বিনিয়োগ টানতেও হিমশিম খাচ্ছে। https://www.ittefaq.com.bd/820339/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

uploads/trade_daily/digest_photo_tbs_export__1794470182.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই এসেছে স্পেন থেকে অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, যার মূল চালিকাশক্তি ছিল স্পেন। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি প্রায় অপরিবর্তিত এবং ফ্রান্সে কমেছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েস কর্তৃক সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলার। ইউরোপীয় এই জোটের মোট রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেন থেকে, যা এই খাতের পুনরুদ্ধারের সীমিত ভিত্তিকেই স্পষ্ট করে তুলেছে। https://www.tbsnews.net/bangla/Economy/news-details-564491

uploads/trade_daily/digest_photo_bonik_ldc__1794470182.jpg

বণিক বার্তা
রফতানি বাড়াতে হলে এলডিসি উত্তরণের আগে উৎপাদন বৃদ্ধিতে জোর দিতে হবে : আবু তাহের খান: অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি; সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয় পণ্যের উৎপাদন না বাড়িয়ে দেশে দেশে পণ্যের বাজার খুঁজে বেড়ানো শ্রম, সময় ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। রফতানি যদি বাড়াতেই হয় তাহলে একই সঙ্গে তিনটি কাজ করতে হবে: এক. রফতানির জন্য নতুনতর পণ্য চিহ্নিত করা; দুই. চিহ্নিত পণ্যের উৎপাদন বাড়ানো এবং তিন. রফতানির জন্য নতুন গন্তব্য খুঁজে বের করা। তবে প্রথম দুটি কাজ করেই কেবল তৃতীয় কাজে হাতে দেয়া যেতে পারে, তার আগে নয়। কিন্তু রাষ্ট্রের নীতিনির্ধারকরা বরাবরই প্রথম দুটি কাজ অনিষ্পন্ন রেখে তৃতীয় কাজটি নিয়ে বেশি দৌড়ঝাঁপ করছেন, যা একটি খুবই ভ্রান্তিপূর্ণ কৌশল। তবে প্রচার ও স্বার্থের মোহে কখনো কখনো এ কৌশল ইচ্ছাকৃত ভ্রান্তি কিনা, সে প্রশ্নও রয়েছে। সে যাই হোক, ২০২৯ সালের ২৫ নভেম্বর উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়া-পূর্ব মধ্যবর্তী এ তিন বছরে সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তারা মিলে বাংলাদেশের রফতানি সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে কিছু দৃষ্টান্তমূলক কাজের নমুনা গড়ে তুলবেন, এটিই প্রত্যাশা। https://bonikbarta.com/editorial/SxoZmvQ820ONcQS4

uploads/trade_daily/digest_photo_fe_buet__1794470182.jpg

The Financial Express
BUET to hold 14th grand reunion marking 150 years The Bangladesh University of Engineering and Technology (BUET) Alumni Association is set to organise its 14th grand reunion to mark 150 years of the institution's journey, with a week-long programme scheduled from January 6 to 13, 2027. The reunion will bring together former and current students, teachers and alumni to celebrate the university's legacy, share memories and reflect on its contributions to the country's development. The details of the reunion were announced at a press conference held at the seminar room of BUET's Counselling Building on Wednesday. https://today.thefinancialexpress.com.bd/metro-news/buet-to-hold-14th-grand-reunion-marking-150-years-1794422245

uploads/trade_daily/digest_photo_ds_bang__1794470182.jpg

দ্য ডেইলি স্টার (বাংলা)
জুলাই-অক্টোবরে ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৩ শতাংশ চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৩ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল স্পেন। দেশটিতে রপ্তানি হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারের পোশাক, যা ইইউতে মোট রপ্তানির ২২ দশমিক ৫১ শতাংশ। https://bangla.thedailystar.net/business/news-3980081

uploads/trade_daily/digest_photo_d_mail__1794470182.jpg

ঢাকা মেইল
বিনিয়োগ উন্নয়নে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের সেবা সহজীকরণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা (ইনভেস্ট বাংলাদেশ)। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। https://dhakamail.com/economy/342475