November 14, 2026
জাগো নিউজ২৪
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আগামী ১৬ নভেম্বর তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের ১১ নভেম্বর জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সোমবার বেলা ১১টায় ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সভাটি হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আফতাব সুবহানী। কিন্তু, বোর্ডের সভাকক্ষে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত কার্যালয়ের পরিবর্তে ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে (শ্রম ভবন, লেভেল-১৯) সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
https://www.jagonews24.com/economy/news/1178630
দৈনিক আমাদের সময়
বিশ্ববাজারে তুলার সংকট বাড়তে পারে দাম
তুলার উৎপাদনের তুলনায় বিশ্ববাজারে ব্যবহার বাড়তে থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে তুলার চাহিদা উৎপাদনের চেয়ে প্রায় ৫৩ লাখ বেল বেশি হতে পারে। একই সময়ে বৈশ্বিক তুলার মজুদ গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এতে আগামী কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে নতুন করে ব্যয় বৃদ্ধির ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প। এরই মধ্যে গ্যাস সংকটে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশের স্পিনিং মিলগুলো। নীতিগত সহায়তা থাকলেও জ্বালানির অভাবে উৎপাদন বাড়াতে না পারায় বৈশ্বিক তুলাবাজারের সম্ভাব্য সংকট বাংলাদেশের শিল্পের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে।
https://www.dainikamadershomoy.com/details/01a1d7f3dc5f1
আমার দেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার সকালে রাস্তা অবরোধের পর বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত গাড়ি আটকে পড়ে হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই এলাকার কয়েকটি শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
https://www.dailyamardesh.com/bangladesh/dhaka/amdxh4jus66t0
দৈনিক আমাদের সময়
৬ শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের মাঝে চাল বিক্রি শুরু : ৩০ টাকা দরে ১ জন মাসে কিনতে পারছে ১০ কেজি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষের খাদ্য ব্যয় কমাতে খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
https://www.dainikamadershomoy.com/details/01a1d7f3e12a8
The Financial Express
Unions urge workers to return to work to avert job risks
Trade unionists urged workers to return to work to avert garment-factory shutdown and job risks and demanded withdrawal of cases against wage protesters, as the export industry reels from unrest. At a press conference Friday the labour leaders also demanded immediate release of the union activists and workers arrested or harassed over labour demonstrations on wage-hike demand. Medical treatment for those injured during the demonstrations was also demanded. They urged workers to return to their workplaces and maintain production as the government-appointed minimum wage board continues its work to determine a new pay structure for the readymade-garment (RMG) sector. The joint press conference was held on the prevailing labour situation in the garment industry, at Dhaka Reporters' Unity (DRU) in the capital. Leaders of five labour alliances and several other workers' organisations attended the event.
https://today.thefinancialexpress.com.bd/first-page/unions-urge-workers-to-return-to-work-to-avert-job-risks-1794593784
জাগো নিউজ২৪
চট্টগ্রামে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি চাল বিক্রি শুরু
চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমের আওতায় পরিচয়পত্র প্রদর্শন ও তথ্য নথিভুক্তির মাধ্যমে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নগরের উত্তর কাট্টলী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
https://www.jagonews24.com/economy/news/1179092
The Daily Star
More export items vital to post-LDC growth: experts
Bangladesh needs to diversify its exports to remain competitive after graduating from the least developed country (LDC) category, said Mohammad Hasan Arif, vice-chairman and chief executive of the Export Promotion Bureau (EPB), yesterday. The country has recorded export growth in recent times but LDC graduation will bring significant challenges for the sector, he said at the launch of the “Trade for Resilient, Inclusive and Sustainable Economic Growth (TRISEG)” project. The Dhaka Chamber of Commerce & Industry (DCCI) launched the initiative with the Trade Facilitation Office (TFO) Canada, according to a press release.
https://www.thedailystar.net/business/economy/news/more-export-items-vital-post-ldc-growth-experts-4322386
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 14, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
আগামীর সময়
বৈদেশিক মুদ্রা ও টাকা হিসাব সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা ও টাকা হিসাব সহজ করার লক্ষ্যে বিধিবিধান একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশি ব্যাংকের শাখা ও প্রতিনিধিদের নন-রেসিডেন্ট টাকা হিসাব (ভসট্রো), ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা হিসাব, অনিবাসী ও নিবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাব, অন্যান্য বৈদেশিক মুদ্রা হিসাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা আগের চেয়ে গতিশীল হবে। গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারির দিন থেকে এক বছর পর্যন্ত এর নির্দেশনাগুলো কার্যকর থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সমন্বিত সার্কুলার জারি করেছে।
https://www.agamirsomoy.com/economics/bank/dlqx4omgegtb