November 16, 2026
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত : সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের এক নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, 'বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস' শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য ১৬/১১/২০২৬ খ্রিস্টাব্দ সোমবার পূর্বাহ্ন ১১:০০ ঘটিকায় শ্রম অধিদপ্তরে (লেভেল-১৯, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, শ্রম ভবন, ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০) অনুষ্ঠেয় মজুরী বোর্ডের ৩য় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।' শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-566101
বণিক বার্তা
পোশাক খাত : বাংলাদেশ থেকে পণ্য সরবরাহ নিয়ে ইন্ডিটেক্স-এইচঅ্যান্ডএমসহ বড় ক্রেতাদের উদ্বেগ
চলমান পরিস্থিতি নিয়ে ক্রেতাদের উদ্বিগ্ন, বিরক্ত ও হতাশ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন তৈরি পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। কেউ প্রকাশ করছে, কেউ করছে না। চেহারা দেখে তো বোঝা যায় না। একটি দেশের সরবরাহকারীরা নিয়মিত সময়মতো পণ্য দিতে ব্যর্থ হলে বিকল্প উৎসের কথা ভাবতেই পারে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠান। সরবরাহ বিঘ্ন দীর্ঘায়িত হলে কোনো ক্রেতা বিকল্প সোর্সিংয়ের বিষয়টি বিবেচনায় নিলে তা অস্বাভাবিক নয়।’
https://bonikbarta.com/bangladesh/EwoxVbayR8O6gUbx
যুগান্তর
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এক গভীর সংকটের মুখে
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প (RMG Sector) বর্তমানে এক বহুমাত্রিক অর্থনৈতিক ও শিল্পসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবি; অন্যদিকে শিল্পমালিকদের ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, আর্থিক সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদের হার, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার কঠিন বাস্তবতা—সব মিলিয়ে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
https://www.jugantor.com/viewers-opinion/1184123
বাংলাদেশ প্রতিদিন
পোশাকশিল্প বাঁচাও বেসরকারি খাত বাঁচাও
বেসরকারি খাতের অন্যতম প্রাণশক্তি হলো বাংলাদেশের পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এটি। প্রায় এক মাস ধরেই দেশের রপ্তানি আয়ের প্রধান খাতে চলছে অচলাবস্থা ও অস্থিরতা। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। পোশাকশিল্পে যদি দীর্ঘদিন ধরে অস্থিরতা চলে তাহলে তার নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। এর ফলে রপ্তানি আয় কমে যায়। বেকারত্ব বাড়ে, ব্যাংকঋণ পরিশোধে অক্ষম মালিকরা ঋণখেলাপি হয়ে যাবেন। দুর্বল হয়ে পড়ে ব্যাংকিং খাত। কিছুদিন ধরে পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা কেবল বেসরকারি খাতের জন্য নয়, গোটা অর্থনীতির জন্য অশনিসংকেত।
https://www.bd-pratidin.com/economy/2026/11/16/1326699
The Daily Star
Bring data and discipline to garment wage setting
The country needs a transparent and data-driven system to determine minimum wages for apparel workers, according to business leaders, labour experts and economists, as they say repeated reliance on bargaining and street protests is eroding trust between workers and employers. Amid protests for pay hikes disrupting production across major garment belts, they said the government should create a permanent wage commission, introduce a national minimum wage standard and set a fixed calendar for wage reviews.
https://www.thedailystar.net/business/economy/news/bring-data-and-discipline-garment-wage-setting-4324826
প্রথম আলো
এইচএসবিসির জরিপ : দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা
বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর ব্যয়ের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে এই খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে আয় কমার চ্যালেঞ্জেও পড়েছে অনেক প্রতিষ্ঠান। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।
https://www.prothomalo.com/business/bank/ta1ffo1c8w
The Financial Express
Bangladesh loses ground in EU apparel market
Talking to the FE, Inamul Haq Khan, senior vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said China and India had faced difficulties in the US market in recent months because of tariffs and were aggressively offering lower prices to expand their presence in Europe. Mijanur Rahman, managing director of Fabrica Knit Composite Ltd, said overall demand in the EU had declined amid the Middle East crisis, as consumers cut spending and prioritised essential purchases.Khan Monirul Alam, managing director of Fashion.com Ltd, said the sector had been grappling with several problems over the past couple of years, including severe gas shortages, followed by a crisis in alternative energy supplies such as diesel. Rising business costs were also eroding manufacturers' competitiveness, he added.
https://thefinancialexpress.com.bd/trade/bangladesh-loses-ground-in-eu-apparel-market
সময়ের আলো
ইইউর নতুন শর্ত পূরণে কারখানার সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান ধরে রাখতে হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবর্তিত নীতিমালা ও নতুন বাণিজ্যিক শর্ত পূরণে প্রস্তুতি নিতে হবে। এ জন্য দেশের পোশাক কারখানাগুলোকে উৎপাদন সক্ষমতার পাশাপাশি শ্রম অধিকার, কর্মপরিবেশ, পরিবেশ সুরক্ষা ও সরবরাহ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এমন তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রত্যাশা পূরণে কারখানাগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি। রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
https://www.shomoyeralo.com/news/395830
জাগো নিউজ২৪
অপ্রচলিত বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি, দ্বিগুণ হয়েছে তুরস্কে
আগের অর্থবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। পণ্যের বৈচিত্র্য আনা ও ম্যানমেড ফাইবারের তৈরি পণ্যের চাহিদা বাড়ায় তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়ার মতো বাজারে পোশাক রপ্তানি নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখন পণ্যমূল্য বাড়াবো বা বাড়াচ্ছি, তখন বায়ার আমাদের দাম কমানোর অনুরোধ করছে না। তারা অর্ডারটা অন্য দেশে দিয়ে দিচ্ছে। এতে আমরা রপ্তানির বাজার হারাচ্ছি। গত কয়েক মাসে রপ্তানিতে বিরূপতা দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি কোন ধরনের সহযোগিতা দিলে আরএমজি সেক্টরটিকে টিকিয়ে রাখা যাবে, তা নিয়ে সরকারকে চিন্তা-ভাবনা করতে হবে।’
https://www.jagonews24.com/economy/news/1179918
কালের কন্ঠ
উদ্যোগেও বাড়েনি বিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতি আমদানি ২২% কমেছে
নতুন শিল্প-কারখানা স্থাপন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান উপাদান মূলধনী যন্ত্রপাতি। অথচ দেশে এসব যন্ত্রপাতির আমদানি কমছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২২.৫ শতাংশ। এতে নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান কারখানা সম্প্রসারণের গতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ সুদহার, বিনিয়োগে অনিশ্চয়তা ও জ্বালানিসংকটকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের কাস্টমসভিত্তিক আমদানি পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ব্যয় হয়েছিল ৯৯ কোটি ২৫ লাখ ডলার।
https://www.kalerkantho.com/print-edition/last-page/2026/11/16/1768061
বিডিনিউজ২৪
নয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২%, প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে প্রতি কেজি পোশাকের গড় মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরো। “অর্থাৎ ইইউতে পোশাকের গড় আমদানি মূল্যের তুলনায় বাংলাদেশের পোশাকের দাম প্রায় ৩০ শতাংশ কম। রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি ইউনিটপ্রাইস বা একক মূল্য হ্রাসের কারণে বাংলাদেশের রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।”
https://bangla.bdnews24.com/business/e2v7m5t9ht
প্রথম আলো
ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা
কোনো ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের সদস্যপদ থাকবে না। অর্থাৎ ব্যবসা করেন না, এমন কেউ বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না। দেশের বাণিজ্য সংগঠনগুলোতে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব নিশ্চিত করতে এমন বিধান রেখেই নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।
https://www.prothomalo.com/amp/story/business/industry/z0nonm8317
প্রতিদিনের বাংলাদেশ
সংকটের খেসারত দিচ্ছে কে
একটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হলে ক্ষতি শুধু মালিকের হয় নয়; যে শ্রমিক পোশাক উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকেন, দিনশেষে তার আয়-উপার্জনও বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ে পণ্য জাহাজে পাঠাতে না পারলে বিপাকে পড়েন রপ্তানিকারক। এর প্রতিক্রিয়ায় বিদেশি ক্রেতা বিকল্প দেশ থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নিলে তার প্রভাব পড়ে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানে। অর্থাৎ একটি কারখানার অস্থিরতা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন এমনই এক পরিস্থিতির মুখোমুখি। শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় ও নিরাপত্তাজনিত উদ্বেগে কারখানা বন্ধ রাখছেন মালিকরা। এই বিরোধে প্রশ্ন উঠেছে, আন্দোলনের খেসারত শেষ পর্যন্ত কে দিচ্ছেনÑ শ্রমিক, মালিক, নাকি পুরো বাংলাদেশ?
https://protidinerbangladesh.com/special-news/188286
আজকের পত্রিকা
আমানত বাড়ছে, খরা বিনিয়োগে
বিভিন্ন ব্যাংকে জমছে টাকা, কিন্তু সেই টাকা কাজে লাগছে না উৎপাদন ও বিনিয়োগে। নতুন শিল্প স্থাপন, কারখানার সম্প্রসারণ কিংবা ব্যবসায় নতুন পুঁজি খাটাতে উদ্যোক্তাদের অনাগ্রহ দূর হয়নি। ফলে ব্যাংকে রাখা গ্রাহকের আমানত বা জমানো অর্থ ঋণ-বিনিয়োগে গড়াচ্ছে কম। গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ। অথচ বেসরকারি খাতে ঋণ বিতরণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশ। এই প্রবৃদ্ধি গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ব্যাংকে অর্থের জোগান বাড়লেও তা উৎপাদনশীল কাজে ব্যবহার করা হচ্ছে না।
https://www.ajkerpatrika.com/business/ajpaxksggdgc2
The Financial Express
FORESIGHT ON POST-LDC GRADUATION TRADING ERA : Bangladesh begins preliminary FTA negotiation with EU
Bangladesh has opened preliminary talks with the European Union (EU) on a possible free-trade agreement (FTA) to keep preferential access to its largest export market after LDC graduation. The two sides held their first pre-negotiation meeting in early November. The meeting followed the appointment of chief negotiators by Bangladesh and the European Commission to assess the scope and prospects of a deal, commerce ministry officials said. Bangladesh named an additional secretary of the commerce ministry as its chief trade negotiator about six weeks ago. The Commission's Directorate-General for Trade and Economic Security (DG Trade) has designated a director-level official to lead its side.
https://thefinancialexpress.com.bd/economy/bangladesh-begins-preliminary-fta-negotiation-with-eu
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ইইউ’র মোট পোশাক আমদানির হ্রাস যতটা, বাংলাদেশের রপ্তানি আয় কমেছে তার চেয়েও বেশি
বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) কর্তৃক সংকলিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা– ইউরোস্ট্যাট-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৯১ শতাংশ কমে ১৩.৪৮ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। বিপরীতে, একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি মাত্র ২.৪৬ শতাংশ কমে ৭০.৭২ বিলিয়ন ইউরো হয়েছে। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ইইউ'র সামগ্রিক বাজার সংকোচনের চেয়ে বাংলাদেশের রপ্তানি কমার হারের এই ক্রমবর্ধমান ব্যবধান আমাদের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হয়ে পড়ারই ইঙ্গিত দেয়। তিনি বলেন, কোথা থেকে পোশাক সংগ্রহ করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ক্রেতারা এখন বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রভাব এবং ইউরোপের কঠোর 'ডিউ-ডিলিজেন্স' যাচাই-বাছাইয়ের শর্তগুলোকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছেন।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-565976
দৈনিক বাংলা
আমদানি বাড়লেও কমছে শিল্প বিনিয়োগের উপকরণ; মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে
দেশে সামগ্রিক আমদানি ব্যয় বাড়লেও শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে উল্লেখযোগ্য হারে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এ খাতে আমদানি ব্যয় কমেছে ২২ দশমিক ৫ শতাংশ। নতুন শিল্পকারখানা স্থাপন, বিদ্যমান কারখানার সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগে স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে এ প্রবণতা। অন্যদিকে জ্বালানি, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যয় বেড়েছে। ফলে আমদানির সামগ্রিক প্রবৃদ্ধি থাকলেও তা নতুন বিনিয়োগের প্রতিফলন ঘটাচ্ছে না।
https://www.dainikbangla.com.bd/business/89532
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 16, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
ইনকিলাব
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস!
দেশে সামগ্রিক আমদানি বাড়লেও কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে সব ধরনের পণ্যের আমদানি বেড়েছে ১৫ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেনের চাপের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে। গত ৩০ জুন মোট রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। গত ১২ নভেম্বর তা নেমে এসেছে ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে এ চিত্র উঠে এসেছে।
https://dailyinqilab.com/economy/news/963120
আমার দেশ
অর্থবছরের প্রথম প্রান্তিক : শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই
শিল্পের মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি কমে গেছে। অর্থাৎ শিল্পে বিনিয়োগ কমছে। নতুন শিল্প স্থাপন বা বর্তমান কারাখানার সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভালো প্রকল্পের জন্য ঋণ প্রস্তাবও জমা পড়ছে না। নতুন বিনিয়োগে আগ্রহ তৈরি হচ্ছে না। ব্যাংকগুলোতে যেসব ঋণপত্র খোলা হচ্ছে তার বড় অংশই জ্বালানিনির্ভর। শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তীসহ নিত্যপণ্যের আধিক্যও রয়েছে। ফলে উচ্চ আমদানি ব্যয় সত্ত্বেও মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ কমার হার দাঁড়িয়েছে সাড়ে ২২ শতাংশে।
https://www.dailyamardesh.com/business/amd3tyea9cf1c