BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 19, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-19_at_12.36.56_PM__1795070389.jpeg
খবরের কাগজ
পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান খবরের কাগজকে বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দেশের পোশাক খাতে উৎপাদন খরচ বেড়েছে। জ্বালানি সংকটের কারণে আমরা চাপে আছি। এর মধ্যে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। মজুরি কাঠামোর বাস্তবায়ন আমরাও চাই। তবে রাজপথে নেমে আন্দোলন করে মজুরি কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে বর্ধিত মজুরি বাস্তবায়ন করতে হবে। ব্যবসায়ী এই নেতা বলেন, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ঘিরে রপ্তানি আয়ে নেতিবাচক ধারা ছিল। চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় বাড়লেও বড় ধরনের সুখবর নেই। চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাতের রপ্তানি কমে যেতে পারে, যা সামগ্রিক রপ্তানি আয়ে প্রভাব ফেলবে। কারণ পোশাক খাতের রপ্তানি আয়ের ওঠানামার প্রভাব পড়ে দেশের মোট রপ্তানি আয়ে। https://www.khaborerkagoj.com/special-report/948516
uploads/trade_daily/digest_photo_rupaly_bd__1795070389.jpg

রুপালী বাংলাদেশ
শ্রমিকের বেতন বনাম জীবনযাত্রার বাড়তি ব্যয় বিশেষজ্ঞদের মতে, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী আবাসন, সহজলভ্য স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। শুধু বেতন বাড়ানোর মাধ্যমে সব ধরনের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। বরং প্রয়োজনীয় সেবাগুলোর ব্যয় কমানো গেলে শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়তা হতে পারে। সব মিলিয়ে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের আর্থিক অবস্থার মূল্যায়নে শুধু ঘোষিত মজুরি নয়, বরং প্রকৃত আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে সম্পর্ক বিবেচনা করা জরুরি। একজন শ্রমিক মাসে কত টাকা আয় করছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই আয় দিয়ে তিনি নিজের ও পরিবারের মৌলিক চাহিদা কতটা পূরণ করতে পারছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর মজুরি নীতি নির্ধারণের জন্য তাই প্রকৃত আয়, পারিবারিক ব্যয় এবং ক্রয়ক্ষমতার একটি তথ্যভিত্তিক চিত্র তৈরি করা এখন সময়ের দাবি। https://www.rupalibangladesh.com/opinion/181238

uploads/trade_daily/digest_photo_p_alo_pm_lett__1795070830.jpg

প্রথম আলো
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এই সংগঠন বলেছে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এ সময় মূল্যস্ফীতি অনেকটা বেড়েছে। জ্বালানির উচ্চ মূল্যের কারণেও বাংলাদেশের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৫ নভেম্বর লেখা চিঠিতে এএএফএ এই সুপারিশ করেছে। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত চিঠিতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে। https://www.prothomalo.com/business/industry/mn5s4ob9gj

uploads/trade_daily/digest_photo_bd_p_colu__1795070830.jpg

বাংলাদেশ প্রতিদিন
চীন ও ইন্দোনেশিয়ার চেয়ে বাংলাদেশ পিছিয়ে কেন? : মজুরি বাড়ানোর আগে ব্যয়ের হিসাব করুন, বন্দর ব্যবস্থা ঠিক করুন এর উত্তর সহজ, কিন্তু প্রায়ই উপেক্ষিত একটি বাস্তবতার মধ্যে নিহিত। বাংলাদেশ সমান প্রতিযোগিতার ক্ষেত্র বা ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ প্রতিদ্বন্দ্বিতা করছে না। উৎপাদন ব্যয়ের একটি অংশ মাত্র শ্রমিকের মজুরি। মজুরি পরিশোধের আগেই বাংলাদেশের কারখানাগুলোকে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়। ন্যূনতম মজুরি বোর্ডের এ বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া জরুরি। https://www.bd-pratidin.com/industrial-trade/2026/11/19/1327967

uploads/trade_daily/digest_photo_kk_tipu__1795070830.jpg

কালের কন্ঠ
পোশাকশিল্পে বড়দিনের রপ্তানি মৌসুমে বাজার হারানোর শঙ্কা আন্তর্জাতিক বাজারে বড়দিন উপলক্ষে পোশাক সরবরাহের গুরুত্বপূর্ণ সময়ে এ অস্থিরতা দেখা দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। তাঁরা বলছেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে শীতকালীন ও উৎসবের পোশাক সরবরাহে ব্যস্ত থাকার কথা বাংলাদেশের কারখানাগুলোর। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন প্রায় চার কোটি ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমে যেতে পারে। নতুন ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমার পাশাপাশি কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও দেশের মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ প্রভাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। উৎপাদন ব্যাহত হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়বে। https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/19/1769604

uploads/trade_daily/digest_photo_bonik_m_w_bd__1795070830.jpg

বণিক বার্তা
মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই দেশের তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, অন্য খাতগুলোয় মজুরি কখন নির্ধারণ হয়, কখন বোর্ড গঠন করা হয় এবং কখন তা বাস্তবায়ন হয়, সেসব নিয়ে তেমন আলোচনা শোনা যায় না। বিভিন্ন খাতে মজুরি নির্ধারণের সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে নানা ঘাটতি রয়েছে। কিন্তু তৈরি পোশাক খাতেই মূলত মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো দুর্বলতা রয়েছে কিনা, জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘এখন তো তাই মনে হচ্ছে। আমরাও ভাবতে শুরু করেছি যে একটি ফর্মুলা দাঁড় করানো দরকার, যার মাধ্যমে বার্ষিকভাবে মজুরি রিভাইজ হবে। এবারের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে আমরা শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে ঠিক করব, প্রতি বছর মজুরি বৃদ্ধির জন্য কী ধরনের ফর্মুলা করা যায়। মূল্যস্ফীতির সঙ্গে কীভাবে মজুরি সমন্বয় করা হবে, অর্থনীতিবিদদের মতামত নিয়ে সেটিও নির্ধারণ করা যেতে পারে।’ https://bonikbarta.com/bangladesh/S98JJVfHoh4d2zq6

uploads/trade_daily/digest_photo_b_today__1795070830.jpg

The Bangldesh Today
Bangladesh Garment Factories Face Growing Cost Pressures as Global Retail Prices Rise If international buyers expect suppliers to meet increasingly demanding labour, social and environmental standards, the additional costs of compliance should be appropriately reflected in purchasing prices. Otherwise, manufacturers may face growing financial obligations without receiving adequate returns for their investments. An excessive focus on sourcing garments at the lowest possible prices could further weaken factories, particularly those operating with narrow profit margins. In the long run, this may threaten the sustainability of suppliers and disrupt https://thebangladeshtoday.com/bangladesh/2026/11/18/39561

uploads/trade_daily/digest_photo_b_tri__1795070830.jpg

বাংলা ঢাকা ট্রিবিউন
পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হকও মনে করেন, শ্রমিক অসন্তোষের প্রভাব তাৎক্ষণিকভাবে শেষ হবে না। আগামী তিন থেকে চার মাসে এর চাপ ব্যাংকগুলো অনুভব করবে। তার ভাষ্য, কারখানা বন্ধ থাকলে পণ্য রফতানি হবে না, ফলে অর্থও আসবে না। অথচ উদ্যোক্তাদের ঋণের কিস্তি ও ঋণপত্রের দায় পরিশোধ করতে হবে। ছোট ও মাঝারি কারখানাগুলো এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়বে। নিয়মিত কিস্তি দেওয়া প্রতিষ্ঠানও নগদ অর্থের সংকটে পড়ে খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘‘যেকোনো ধরনের উৎপাদন বিঘ্ন বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে। বিনিয়োগের একটি অংশ ঋণ এবং অন্য অংশ উদ্যোক্তার নিজস্ব মূলধন। নিজস্ব মূলধন ক্ষতিগ্রস্ত হলে ঋণ পরিশোধের সক্ষমতাও কমে যায়। ফলে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’’ https://www.banglatribune.com/business/news/981823/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95

uploads/trade_daily/digest_photo_p_alo_rmg_malik__1795070830.jpg

প্রথম আলো
গার্মেন্ট মালিকের ‘টাকা নেই’, শ্রমিকের পেট চলে না, সমাধান কী বাংলাদেশের কি সত্যিই দুই হাজারের বেশি পোশাক কারখানা দরকার? একীভূত হয়ে কম কিন্তু বড় কারখানা দর–কষাকষিতে শক্ত হবে, স্থায়ী খরচ বেশি উৎপাদনে ভাগ করবে, প্রযুক্তিতে বিনিয়োগ করে কৃত্রিম তন্তুর দামি পণ্যে যাবে। বিশ্বের পোশাক–বাণিজ্যের অর্ধেকই এখন কৃত্রিম তন্তুর। পিডব্লিউসির হিসাবে, আমাদের রপ্তানিতে তা ২৭ শতাংশ, ভিয়েতনামের ৫৬, চীনের ৬২। এ জন্য দরকার স্পষ্ট এক্সিট পলিসি, যাতে মালিক শ্রমিকের পাওনা মিটিয়ে কম খরচে ব্যবসা ছাড়তে পারেন। আমাদের হাজারো কারখানা টিকে আছে দক্ষ বলে নয়, বন্ধ হওয়ার সামর্থ্য নেই বলে। পোশাকশিল্প আমাদের রপ্তানির ৮০ শতাংশের বেশি, লাখো পরিবারের চুলার আগুন। এর দরকার দোষারোপ নয়, অঙ্ক। অঙ্কটা জটিলও নয়। সরকার রাস্তা আর টেবিলের চাঁদা থামাক, মালিক দক্ষ হোক, আর ক্রেতা টি-শার্টপ্রতি ওই ২৫ সেন্ট দিক। না হলে বিদেশি ক্রেতার মুচকি হাসি থামবে না। থামবে শুধু আমাদের কারখানা। https://www.prothomalo.com/opinion/column/72hnx1imd8

uploads/trade_daily/digest_photo_bd_pra__1795070830.jpg

বাংলাদেশ প্রতিদিন
ইপিজেডেও তিন স্তরের মজুরি প্রস্তাব : প্রতিযোগী দেশের চেয়ে বেশি মজুরি দিতে চায় বিজিএমইএ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) শ্রমিকদের জন্য অঞ্চলভেদে তিন স্তরের ন্যূনতম মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)। প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের মতো উচ্চ ব্যয়ের শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি হবে ১৬ হাজার ৬০৫ টাকা (প্রায় ১৩৪ মার্কিন ডলার)। মাঝারি ব্যয়ের এলাকায় ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও কম ব্যয়ের অঞ্চলে ১৩ হাজার ৫৩০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে সংগঠনটি। একই সঙ্গে বিদ্যমান ৯ শতাংশের পরিবর্তে মূল বেতনের ওপর বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর চীনা বিনিয়োগকারীদের সংগঠন ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি) একই প্রস্তাব দিয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের প্রস্তাবিত মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি।’ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কম্বোডিয়ায় মাসিক মজুরি ২১০ ডলার, ভিয়েতনামে ১৪১ ডলার, ইন্দোনেশিয়ায় ১৩৯ ডলার, পাকিস্তানে ১৩০ ডলার, ভারতে ১১৩ ডলার এবং মিয়ানমারে ৯৭ ডলার। তিনি বলেন, নতুন মজুরি কাঠামোয় ভারতের দেওয়া মজুরির চেয়ে ১০ ডলার বেশি দেওয়ার প্রস্তাব করেছে বিজিএমইএ। https://www.bd-pratidin.com/last-page/2026/11/19/1327947

uploads/trade_daily/digest_photo_ittef__1795070830.jpg

দৈনিক ইত্তেফাক
অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য দেশের অর্থনীতিতে নিম্নচাপ চলছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে একটা নিম্নচাপ আছে, এটা সত্য। উদ্যোক্তারা অসুবিধার মধ্যে আছেন, সেটাও সত্য। অর্থনীতিতে যে নিম্নচাপ চলছে, মেঘ–বৃষ্টি হচ্ছে—এটা সবাই জানেন। কিন্তু সরকারের আচরণ কিংবা সংসদের কার্যকলাপের মধ্যে এই পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় না। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। https://www.ittefaq.com.bd/821708/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%AD%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF

uploads/trade_daily/digest_photo_p_alo_parmano__1795070830.jpg

প্রথম আলো
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর দেশে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়েছে। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে। https://www.prothomalo.com/amp/story/bangladesh/xup8th9okw

uploads/trade_daily/digest_photo_bss__1795071115.jpg

বিএসএস
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ইন্ধন শিল্প উদ্যোক্তাদের মতে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি বিবেচনায় নিয়ে সরকার যখন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে এবং নতুন মজুরি কার্যকরের সময়সীমাও নির্ধারণ করেছে, তখন আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, উৎপাদন বন্ধ ও সড়ক অবরোধের কোনো যৌক্তিকতা নেই। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম বাসস-কে বলেন, মজুরি বোর্ড গঠন এবং ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্তের পরও আন্দোলন অব্যাহত থাকা অস্বাভাবিক। চলমান পরিস্থিতিকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। https://www.bssnews.net/bangla/special-report/361414

uploads/trade_daily/digest_photo_amardesh__1795071115.jpg

আমার দেশ
পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নিয়ে প্রচলিত দর-কষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাকশ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণ করা জরুরি। https://www.dailyamardesh.com/business/industry/amd2eit6h2dsu

uploads/trade_daily/digest_photo_jnews__1795071115.jpg

জাগো নিউজ২৪
চট্টগ্রাম বন্দর ও কমলাপুরে বাড়তি স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ল চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনমাস এ সুবিধা বহাল থাকবে। এতে বাড়তি স্টোররেন্টের চাপ থেকে সাময়িক স্বস্তি পাবেন আমদানিকারকেরা। বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানান সংস্থাটির সচিব সৈয়দ রেফায়েত হামিম। https://www.jagonews24.com/economy/news/1181155

uploads/trade_daily/digest_photo_bonik_bank__1795071115.jpeg

বণিক বার্তা
অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির বাংলাদেশে বিদেশী ব্যাংকের উপস্থিতি নামমাত্র : সেবা গুটিয়ে নিচ্ছে কার্যক্রম চালানো ৯টি ব্যাংকও সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে লিগ্যাল এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেয়ার একটি সংস্কৃতিও তৈরি হয়েছে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণেও বিদেশীরা এখানে আর ব্যাংকিং করতে চাইছেন না। এ কারণে একের পর এক ব্যাংক বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বলে মনে করছেন তারা। https://bonikbarta.com/bangladesh/yGnz6qYyHskh1mSl

uploads/trade_daily/digest_photo_kk_ctg__1795071115.jpg

কালের কন্ঠ
বন্দরে পণ্য খালাসে জটের শঙ্কা : কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চট্টগ্রাম কাস্টম হাউসের কায়িক পরীক্ষার নতুন আদেশকে কেন্দ্র করে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও চট্টগ্রাম বন্দরে তীব্র কনটেইনার জটের শঙ্কা দেখা দিয়েছে। কায়িক পরীক্ষণ কর্মকর্তাদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ায় আমদানি পণ্য শুল্কায়নের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টসহ ব্যবসায়ীরা। তাঁদের মতে, এ নির্দেশনা বহাল থাকলে পণ্য খালাসে সময় ও ব্যয় দুটিই বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্পের কাঁচামাল সরবরাহ, উৎপাদন ও সামগ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যে। এমন পরিস্থিতিতে বিতর্কিত অফিস আদেশটি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে একজোট হয়েছেন বন্দর ব্যবহারকারীরা। দাবি না মানা হলে বন্দর স্তব্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/19/1769595

uploads/trade_daily/digest_photo_tbs__1795071115.jpg

দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ ডলার বিনিয়োগে একটি উচ্চমানের পোশাক কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-567666

uploads/trade_daily/digest_photo_d_post__1795071115.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 19, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_d_bang__1795071115.jpg

দৈনিক বাংলা
তেলের উচ্চমূল্যে জাপানে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতিতে পড়েছে জাপান। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মাসে জাপানের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৭৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে সেপ্টেম্বরে সংশোধিত ৫৫৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েনের ঘাটতির তুলনায় অক্টোবরের ঘাটতি কিছুটা কমেছে। https://www.dainikbangla.com.bd/business/89747