November 21, 2026
বণিক বার্তা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে সিপিডির প্রস্তাবের ওপর বিজিএমইএর পর্যবেক্ষণ
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবে তথ্য ও হিসাবগত একাধিক অসংগতি চিহ্নিত করেছে এ খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির মতে, শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনক্ষম সদস্য, আঞ্চলিক জীবনযাত্রার ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে সিপিডির পদ্ধতি পুনর্বিবেচনা প্রয়োজন। একই সঙ্গে মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদকে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
https://bonikbarta.com/economy/sb8iy2DaPdGDOKdE
জাতীয় অর্থনীতি
শ্রমিক অসন্তোষে গভীর সংকটে পোশাক খাত
গত বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো চিঠিতে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান শ্রমিক পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা, দারিদ্র্যসীমা, আবাসন ব্যয়, বার্ষিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য গ্রেডের মজুরি হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। সংগঠনটির মতে, এসব ক্ষেত্রে আরও বাস্তবসম্মত ও অঞ্চলভিত্তিক তথ্য বিবেচনা করা প্রয়োজন। শিল্পের আর্থিক সক্ষমতা তুলে ধরে বিজিএমইএ জানিয়েছে, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদের হার ১২ থেকে ১৬ শতাংশে উঠেছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এ সময়ে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে; আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯, ভিয়েতনামে ৫৪ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক, এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে বাণিজ্যসুবিধা হারানোর আশঙ্কা এবং প্রতিযোগী দেশগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
https://jatiyoarthoniti.com/2026/11/21/srmik-osnteashe-gveer-sngkte-peasak-khat
The Daily Star
Column by Mahfuz Anam : How we never stop hurting ourselves
It is not that our RMG competitors have no labour issues. But none faces the kind of violence and destruction we do. We must take every possible step to ensure that what we are seeing now is never repeated. We believe the BGMEA can play a constructive role in this. Once things quieten down, we urge the body to convene an all-party dialogue involving workers, employers, and the government to find a lasting solution to this problem. They can draw on global experience, particularly that of comparable countries, to understand how other countries tackle this issue and what we can learn and adopt from them. Let us make a serious commitment—and the present government must insist on it—that we will never again see a repeat of what is happening now.
https://www.thedailystar.net/opinion/views/the-third-view/news/how-we-never-stop-hurting-ourselves-4328461
কালের কন্ঠ
সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস
নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এসব কারখানার মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। ফলে শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনেও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
https://www.kalerkantho.com/online/national/2026/11/20/1770289
দৈনিক ইত্তেফাক
বিজিবিএ’র সংবাদ সম্মেলন : পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে
তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের কারণে এ পর্যন্ত ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা বলছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ প্রতিদিন আরও বাড়বে। এর প্রভাব পোশাকশিল্পের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির নেতারা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
https://www.ittefaq.com.bd/821967/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%A9%E2%80%93%E0%A7%AA-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0
বণিক বার্তা
মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই : সংঘাত নয়, আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ হোক
জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে নিয়মিত মজুরি সমন্বয়ের ব্যবস্থা থাকলে কয়েক বছর পরপর বড় ধরনের বিরোধ তৈরির আশঙ্কা কমতে পারে। তৈরি পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণের চিত্র দীর্ঘকাল ধরে একই রয়ে গেছে—শ্রমিকদের বিক্ষোভ, আন্দোলন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত, হতাহতের ঘটনা, কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এসব ঘটনার কোনোটাই কাম্য নয়, বরং যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়াটাই বাঞ্ছনীয়।
https://bonikbarta.com/editorial/6sUUiCqXvBY639t6
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে নানা অসঙ্গতি দেখছে বিজিএমইএ
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবে তথ্যগত ও পদ্ধতিগত একাধিক অসঙ্গতি রয়েছে বলে মনে করছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলছে, সিপিডির গবেষণায় শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের হিসাব, দারিদ্র্যসীমা নির্ধারণ এবং খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে আবাসন ব্যয় যুক্ত করার পদ্ধতিতে প্রশ্ন রয়েছে। পাশাপাশি, ন্যূনতম মজুরি নির্ধারণে শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার সিপিডির কাছে পাঠানো এক চিঠিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এসব পর্যবেক্ষণ তুলে ধরেছেন। গতকাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির উপস্থাপিত গবেষণা ও প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এই চিঠি দেয় সংগঠনটি।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-568436
বণিক বার্তা
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন : ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে মামলা প্রত্যাহারের শর্ত শিথিল
অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, বন্ধ শিল্প-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এসব স্কিমের সুবিধা পেতে সরকার, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের দায়ের করা মামলা বা রিট প্রত্যাহারের শর্ত দিয়েছিল সংস্থাটি। কিন্তু এ শর্তের কারণে আদালতের আশ্রয় নেয়া ঋণগ্রহীতাদের নীতিসহায়তা পাওয়ার সুযোগ সংকুচিত হয়। এমন পরিস্থিতিতে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিলে সংশ্লিষ্ট গ্রাহক ১৫টি স্কিমের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেয়া হয়েছে।
https://bonikbarta.com/bangladesh/HYWQfXocVWZE10lP
The Financial Express
RMG wage wrangles worsen with disagreements over scale hikes
Minimum wage wrangles for the garment sector get complicated following sharp pushback from both factory owners and labour bodies against the Centre for Policy Dialogue (CPD)-broached pay recommendations. While Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has questioned the methodology and cost assumptions behind CPD's proposal to negotiate new entry-level monthly minimum wage between Tk 18,578 and Tk 24,204, Garment Sramik- Karmachari Oikya Parishad (G-SCOP) has outright rejected the formula as "one-sided and tilted in favour of employers". In a letter sent on November 19 to CPD Executive Director Dr Nazneen Ahmed, BGMEA President Mahmud Hasan Khan appreciated CPD's past involvement in wage-setting processes in 2013, 2018 and 2023, but pointed to several analytical discrepancies in the new study.
https://today.thefinancialexpress.com.bd/last-page/rmg-wage-wrangles-worsen-with-disagreements-over-scale-hikes-1795199007
বিডিনিউজ২৪
ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যায় ভাগ বসাচ্ছে চীন, মিশর, ভিয়েতনাম
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মহিউদ্দিন রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমে যাওয়ায় ইইউর ডেনিম বাজারে যে বাড়তি সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না। বরং ওই দুই দেশের হারানো বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করছে মিশর ও চীন। “আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ত।” তিনি বলেন, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরের চার মাস পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। সে কারণে রপ্তানি কমার হারও কমে আসছে। তবে প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের তুলনায় বেশি প্রবৃদ্ধি করেছে।
https://bangla.bdnews24.com/business/8fat0a3irl
সমকাল
আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রণোদনার ঋণ নিতে পারবেন খেলাপিরা
ব্যাংক কোম্পানি আইনে কোনো ঋণখেলাপিকে নতুন ঋণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি আনতে নীতিমালায় বড় ধরনের শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রণোদনার ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন গ্রাহক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
https://samakal.com/economics/article/384074/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE
The Financial Express
RMG crisis deepens, losses mount
BGMEA President Mahmud Hasan Khan at a press brief noted that every lost day undermined lead times and bank obligations, adding that employers were prepared to table their wage proposal at the Wage Board's November 16 meeting, which was rescheduled for November 23. International clothing retailers were also anxious as they required timely shipment and clarity on the new wage structure before placing orders for the upcoming season, he noted. During a meeting held on Wednesday with BGMEA leaders, representatives from major global brands voiced serious concern over the ongoing turmoil and stressed the need for its immediate resolution. Talking to the FE on Thursday, a top official of a European Union (EU) brand pointed out that while wage protests previously occurred every five years, the current unrest erupted after just three. Bangladesh Garment Buying House Association (BGBA) estimated at a press conference on Thursday that the ongoing unrest and road blockades had already caused Tk 30-40 billion in economic losses, with each day of halted production costing the economy roughly Tk 2.0-2.2 billion.
https://thefinancialexpress.com.bd/trade/rmg-crisis-deepens-losses-mount
প্রতিদিনের বাংলাদেশ
নবায়নযোগ্য জ্বালানিতে এডিবির বড় উদ্যোগ
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে ১ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কর্মসূচির আওতায় পাঁচটি নতুন সৌরবিদ্যুৎ ও ব্যাটারি শক্তি সংরক্ষণ প্রকল্পে লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দেবে সংস্থাটি। এসব প্রকল্পের মাধ্যমে ১ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এডিবির সম্প্রসারিত এ উদ্যোগের উদ্দেশ্য শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, বরং দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি করা। একই সঙ্গে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করাও কর্মসূচির লক্ষ্য।
https://protidinerbangladesh.com/business/188686
প্রথম আলো
মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে আইএলও উদ্বিগ্ন
মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়। আইএলও বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা, ভাঙচুর ও কাজ ব্যাহত হওয়ার খবর এবং শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর গুরুতর প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। উত্তেজনা প্রশমন এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে তারা।
https://www.prothomalo.com/business/industry/4amcl1cev0
দৈনিক আমাদের সময়
বাড়ছে প্রতিযোগিতা : ইউরোপে ডেনিম রপ্তানিতে ভাটা
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল আমাদের সময়কে বলেন, ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের শীর্ষস্থান এখনও অক্ষুণ্ন থাকলেও বাজার-হিস্যা কমে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক। বিশেষ করে তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমার সুযোগ কাজে লাগিয়ে মিশর ও চীনের দ্রুত এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সতর্কবার্তা। বাজার যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনও বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে। সময়মতো উৎপাদন ও রপ্তানি কৌশলে পরিবর্তন আনতে না পারলে ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেও বাংলাদেশের প্রভাব ক্রমেই সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
https://www.dainikamadershomoy.com/details/01a1f4ed888a10
জাগো নিউজ২৪
করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে: গভর্নর
করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে বলে মতপ্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, থিংক ট্যাংক ও ব্যাংকারদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
https://www.jagonews24.com/economy/news/1181809
সময়ের আলো
ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক সাফল্যের পর বর্তমানে নানা সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক জ্বালানি সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির প্রভাবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় তিন বছর পিছিয়ে দিয়েছে সরকার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে ব্যাংক খাতে সংস্কার এবং রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে পড়তে পারে।
https://www.shomoyeralo.com/news/396697
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 21, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate