November 22, 2026
যুগান্তর
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি : শিল্পের বাস্তবতা বিবেচনায় নির্ধারণ জরুরি
পোশাকশিল্পের সক্ষমতা ক্রমেই কমছে। করোনাভাইরাস-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ‘ট্রাম্প ট্যারিফ’ এই শিল্পকে খাদের কিনারে নিয়ে গেছে। গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও মূল্য দুটোই কমেছে। পোশাকের গড় মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ। পক্ষান্তরে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ আনুষঙ্গিক কারণে শিল্পের গড় উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। ফলে এ সময়ে ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছেন প্রায় পৌনে ২ লাখ শ্রমিক। এ প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি বৃদ্ধি শিল্পের উদ্যোক্তাদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে।
https://www.jugantor.com/tp-firstpage/1187825
বাংলা ট্রিবিউন
কাজে ফিরছেন শ্রমিকরা: কোথাও উৎপাদন বন্ধ, কোথাও ‘কাজ নেই-মজুরি নেই’
শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতির মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শুক্রবার সাধারণত পোশাক কারখানা বন্ধ থাকে। তবে শনিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো মনে হয়েছে। এদিন অধিকাংশ শ্রমিক কাজে ফিরছেন বলে আমরা আশা করছি। রবিবার (২২ নভেম্বর) থেকে শ্রমিকরা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন, তাহলে পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা যাবে।’’ বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আগের তুলনায় শ্রমিক অসন্তোষ কমেছে। ২৩ নভেম্বর মজুরি বোর্ডের সভা রয়েছে। আশা করা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।’’
https://www.banglatribune.com/business/news/982411/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%93
সময়ের আলো
পোশাক খাতে বিপুল ক্ষতি, বেকায়দায় মালিকরা
বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা বলছেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ক্রেতাদের আস্থা নষ্ট হওয়া-যা টাকায় মাপা যাবে না এবং এটাই আসল ক্ষতি। বলা হচ্ছে, ইতিমধ্যেই প্রায় ২ বিলিয়ন ডলারের অর্ডার ভারত, ভিয়েতনাম, পাকিস্তানে চলে গেছে। চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উৎপাদন ও রফতানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়া, রফতানি আদেশ বাতিল, পণ্য আকাশপথে পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি, কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন খাতের তথ্য চেয়েছে সংগঠনটি। বিজিএমইএ গত বুধবার সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে। চিঠিতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে সদস্যদের এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি।
https://www.shomoyeralo.com/news/397058
আমার দেশ
কতটা আর্থিক চাপে দেশের ছোট ও মাঝারি পোশাক কারখানা
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বড় কারখানার পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রপ্তানি কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে এসব প্রতিষ্ঠানের অবদান রয়েছে। তবে আর্থিক সক্ষমতা, কার্যকরী মূলধনের প্রাপ্যতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে অর্থপ্রাপ্তির শর্তের ক্ষেত্রে বড় ও ছোট কারখানার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে। এ কারণে ছোট ও মাঝারি কারখানাগুলোর আর্থিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
https://www.dailyamardesh.com/others/awami-league-rule-persecution-scholars/amdc7k5kdvajk
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
কম দামে সরবরাহের প্রস্তাব, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানগুলোর
যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহে আগ্রহ বাড়ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। প্রচলিত সরবরাহব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা সরবরাহের প্রস্তাব দেওয়ায় এ আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান বলেন, "যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহের সুযোগ থাকায় আমরা প্রচলিত সরবরাহব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা দিতে পারছি। এ কারণে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে তুলা কিনতে আগ্রহ প্রকাশ করেছে।" শনিবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-568881
কালের কন্ঠ
বিনিয়োগে বাধার পাহাড়
ব্যাংকঋণের উচ্চ সুদ, কাঁচামাল আমদানির বাড়তি খরচ আর শিল্পাঞ্চলে অস্থিরতায় কারখানার চাকা পূর্ণোদ্যমে ঘুরছে না। মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। বাজারে পণ্যের বিক্রি নিম্নমুখী। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা। আর যাঁদের কারখানা চালু আছে তাঁরা উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছেন না। কোথাও উৎপাদন কমছে, কোথাও শ্রমিক ছাঁটাই হচ্ছে। ব্যবসা কমে যাওয়ায় সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে খেলাপি হচ্ছেন ব্যবসায়ীরা। এমনকি এই সংকটের ঢেউয়ে ভালো ঋণগ্রহীতা ব্যবসায়ীর নামও উঠছে খেলাপির তালিকায়। উদ্যোক্তাদের অভিযোগ, বিনিয়োগের অনুমোদন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছুটতে হচ্ছে। বিজিএমইএর প্রথম সহসভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান কালের কণ্ঠকে বলেন, ‘চড়া সুদহার ও ঋণ পাওয়ার জটিলতায় শিল্পপ্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানো এবং নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় শিল্পের প্রযুক্তি আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজও বাধাগ্রস্ত হচ্ছে।’
https://www.kalerkantho.com/print-edition/first-page/2026/11/22/1770922
The Financial Express
Bangladesh's FTA push
Bangladesh has long been talking about signing free trade agreements (FTAs) with several trading partners. Nevertheless, progress in this regard was minimal even two years ago. However, progress has accelerated under the Yunus-led interim government, especially after Bangladesh signed the Agreement on Reciprocal Trade (ART) with the United States (US). The deal was signed in February this year to address US President Donald Trump's aggressive tariff policy. Bangladesh also signed an economic partnership agreement (EPA) with Japan in the same month. The government is now working to ratify the Bangladesh-Japan EPA, complete negotiations to sign a comprehensive economic partnership agreement (CEPA) with South Korea, actively participate in the Bangladesh-Singapore FTA, and initiate talks to sign a CEPA with the UAE within a year.
https://thefinancialexpress.com.bd/columns/bangladeshs-fta-push?fbclid=IwdGRjcAVvauZleHRuA2FlbQIxMQBwZG9mBWZkaWQWUSsw-0IVqPQqpFd4iojlvmDOs-Zqn3NydGMGYXBwX2lkCjY2Mjg1NjgzNzkAAR-jtO98Xamjw9rGSs8I1bUp1OyCuLtU6SsPH68RSu6-FwwbgW2psfVIffM9Lw_aem_-PYux3fGo4c_dxm-kxTjYw
জাতীয় অর্থনীতি
র্মস্থলে ফিরছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ার ২৩ কারখানা বন্ধ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
https://jatiyoarthoniti.com/2026/11/22/krmsthle-firchen-srmikra-savar-asulizar-23-karkhana-bndh
সমকাল
যুক্তরাষ্ট্র থেকে কম সময়ে তুলা আসছে বাংলাদেশে
যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে সরাসরি তুলা আমদানি শুরু করছে বাংলাদেশ। এতে ব্যয় কমছে। বাংলাদেশ অভিমুখী জাহাজ থেকে কেনার সুবিধায় কারখানা পর্যন্ত তুলা পৌঁছাতে সময় লাগছে মাত্র ১০ দিন । এতে মার্কিন তুলায় তৈরি পণ্য রপ্তানিতেও লিড টাইম কমানোর সুযোগ তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড-এআরটির আওতায় মার্কিন তুলায় প্রস্তুত করা পোশাক দেশটিতে রপ্তানিতে শুল্কছাড় সুবিধার যে কথা বলা হয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব। ‘আমারিবাংলা করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান সরাসরি যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে তুলা কিনে বাংলাদেশের বস্ত্র ও পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের কাছে সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার– দুই দেশই এতে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।গতকাল শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমারিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান।
https://samakal.com/economics/article/384398/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87
বিডিনিউজ২৪
এলডিসি উত্তরণের পর বাজার হারানোর ‘ঝুঁকি’ নিয়ে সতর্কতা, দ্রুত বাণিজ্য চুক্তির তাগিদ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর ‘ঝুঁকিতে’ পড়তে পারে, এমন সতর্কতা এসেছে একটি কর্মশালা থেকে। এ পরিস্থিতিতে রপ্তানি বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম। শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
https://bangla.bdnews24.com/business/10wlns6xny
দৈনিক ইত্তেফাক
পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই। পোশাক খাতের শ্রমিকদের মজুুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এতে মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এই খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
https://www.ittefaq.com.bd/822243/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B7%E0%A7%9C%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A1.-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8
সমকাল
মালিকপক্ষ কাল প্রস্তাব দেবে, আশা মজুরি বোর্ড চেয়ারম্যানের
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষ আগামীকাল সোমবারের বৈঠকে দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। গতকাল শনিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ নভেম্বর সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।’
https://samakal.com/bangladesh/article/384402/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0
The Financial Express
Fresh wage unrest shuts 100 garment factories
Around 100 readymade garment factories in major industrial belts, including Savar-Ashulia, suspended production on Saturday amid clashes between police and workers demanding a minimum monthly wage of Tk 30,000. The fresh disruption came as 16 global fashion brands and retailers called for an urgent, meaningful increase in workers' minimum wages.
https://today.thefinancialexpress.com.bd/first-page/fresh-wage-unrest-shuts-100-garment-factories-1795282680
প্রতিদিনের বাংলাদেশ
আমানতে জোয়ার, ঋণে ভাটা
ব্যাংক খাতে আমানত বাড়ছে দ্রুতগতিতে। কিন্তু সেই অর্থের তুলনায় বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে খুব ধীরগতিতে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৮৩ হাজার ১৬৮ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণের স্থিতি বেড়েছে মাত্র ১ হাজার ৯৭৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত যতটা বেড়েছে, বেসরকারি খাতে ঋণ বেড়েছে তার তুলনায় সামান্য। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
https://protidinerbangladesh.com/business/188908
আমার দেশ
সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থসচিব
ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিল্প ও বিনিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ কমানোর পাশাপাশি ঋণের সুদহার হ্রাসের ওপর গুরুত্ব দিতে হবে। শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত ‘ইমপ্যাক্ট অব দ্য ন্যাশনাল বাজেট অন পাবলিক অ্যান্ড করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার।
https://www.dailyamardesh.com/business/amdlrjgxv448q
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 22, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
ঢাকা মেইল
ঋণের সুদের চেয়ে আমানতে ব্যয় বেশি, চাপে ব্যাংক খাত
ব্যাংক খাতের আর্থিক পরিস্থিতিতে গভীর সংকটের চিত্র উঠে এসেছে চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবে। ঋণের চাহিদা কমে যাওয়া এবং খেলাপি ঋণের বোঝায় ব্যাংকগুলোর মূল ব্যবসা দুর্বল হয়ে পড়েছে। গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্মিলিত নিট সুদ আয় নেতিবাচক হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি ব্যাংকের মধ্যে ২০টি মুনাফা করলেও বাকি সাতটির সম্মিলিত লোকসানের পরিমাণ তাদের মোট মুনাফার চেয়ে বেশি। এতে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
https://dhakamail.com/economy/344578
খবরের কাগজ
আবার লাইটার জাহাজসংকট, বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমাণ জাহাজ
চট্টগ্রামে দুই মাসের ব্যবধানে ফের দেখা দিয়েছে লাইটার জাহাজের তীব্র সংকট। এ কারণে পণ্য খালাস চলছে ধীরগতিতে। বাড়ছে অপেক্ষমাণ মাদার ভেসেলের সারি। জাহাজের অপেক্ষার সময় বেড়ে যাওয়ায় আমদানিকারককে প্রতিদিন গুনতে হচ্ছে মোটা অঙ্কের ডেমারেজ। এতে একদিকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে আমদানিকারকদের বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত ভোক্তার কাঁধে চাপতে পারে বলেও মনে করা হচ্ছে।
https://www.khaborerkagoj.com/special-report/948981