November 26, 2026
বাংলাদেশ প্রতিদিন
বাড়তি ব্যয় বড় চ্যালেঞ্জ
নতুন মজুরি কাঠামোর ভিত্তিতে বিজিএমইএর তৈরি এক বিশ্লেষণে দেখা গেছে, ১৫ মিনিটের একটি পোশাক তৈরিতে বাংলাদেশের সরাসরি শ্রমব্যয় ৪১ দশমিক ৬ সেন্ট। একই পোশাক তৈরিতে ভিয়েতনামে ব্যয় ৩১ দশমিক ৪ সেন্ট, ভারতে ৩৭ দশমিক ৮ সেন্ট এবং পাকিস্তানে ৩৬ দশমিক ৪ সেন্ট। অন্যদিকে কম্বোডিয়ায় এ ব্যয় ৬২ দশমিক ৪ সেন্ট এবং চীনে ৫৪ দশমিক ২ সেন্ট। তবে উৎপাদন লাইনের দক্ষতা ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশে নেওয়া সম্ভব হলে বাংলাদেশে প্রতি পিস পোশাকের সরাসরি শ্রমব্যয় কমে ৩১ দশমিক ২ সেন্টে নেমে আসবে। তখন ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের শ্রমব্যয়ের ব্যবধান প্রায় থাকবে না। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, কাগজে-কলমে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা হলেও হাজিরা বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকায় পৌঁছায়।
https://www.bd-pratidin.com/first-page/2026/11/26/1330873
সময়ের আলো
বড় ক্ষতিতে মিলল মজুরি, স্থিতিশীলতা আসবে কবে
এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, ‘পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। অথচ মজুরি পরিশোধের সময় উদ্যোক্তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তা হলে এই ক্ষতির দায় কে নেবে? নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে। কিন্তু এই মজুরি পরিশোধের জন্য বাড়তি অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে কেউ কথা বলছেন না। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। গত কয়েক দিনে পোশাক শিল্প খাত যে অবস্থায় গেছে, সেখান থেকে এটিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। বর্তমান পরিস্থিতিতে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর টিকে থাকা খুবই কঠিন হবে। বছরে পাঁচ কোটি ডলারের কম রফতানি করে, এমন কারখানা থেকেই দেশের মোট পোশাক রফতানির ৫১ শতাংশ আসে। এসব কারখানা বন্ধ হয়ে গেলে দেশের পোশাক রফতানির বড় অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।’
https://www.shomoyeralo.com/news/397836
বণিক বার্তা
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কারোপের প্রস্তাব ট্রাম্পের
শুল্ক প্রস্তাবের সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের উদ্বেগ তৈরি হয়েছে মূলত যুক্তরাষ্ট্রের ক্রেতাদের চাহিদা ও রফতানি আদেশ ঘিরে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্কের সরাসরি দায় বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের নয়; এটি মূলত ক্রেতা বা আমদানিকারকদের বহন করতে হয়। ফলে প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বাংলাদেশের কারখানাগুলোর ওপর তাৎক্ষণিক আর্থিক দায় তৈরি না হলেও যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির মোট ব্যয় বাড়বে। এতে ক্রেতারা অর্ডার কমানো, পণ্যের দাম কমানোর চাপ তৈরি কিংবা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। শেষ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের রফতানি আদেশে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে পণ্যের দামের ওপর। এতে পণ্যের দাম বাড়বে এবং চাহিদা কমে যেতে পারে। আর চাহিদা কমলে আমাদের অর্ডার কমতে পারে। তবে শুল্ক বৃদ্ধির সরাসরি এ প্রভাব গিয়ে পড়বে মূলত ক্রেতাদের (বায়ার) ওপর।’
https://bonikbarta.com/bangladesh/vhBIBQrgjA7XHAEQ
সমকাল
শিল্প ও শ্রমিক উভয় দিক বিবেচনায় নিতে হবে
গতকাল বুধবার নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে বক্তারা এসব মতামত তুলে ধরেন। বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, দেশের পোশাকশিল্প এখন স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। ব্যাংকের উচ্চ সুদ, কারখানা পরিচালন ব্যয় ও বিশ্ববাজারের মন্দা পরিস্থিতির কারণে তৈরি পোশাক আর লাভজনক ব্যবসা নয়। এই নাজুক পরিস্থিতি অব্যাহত থাকলে আগামীতে বহু ছোট ও মাঝারি কারখানা বন্ধ হওয়ার চরম ঝুঁকিতে পড়বে, যা বেকারত্ব তৈরি করবে। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান প্রতিকূল বাস্তবতায় নির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি প্রদান করা অধিকাংশ কারখানার পক্ষে সম্ভব হবে না। বিদ্যুৎ ও গ্যাসের অপর্যাপ্ততা এবং মূলধনের চড়া খরচের কারণে কারখানা মালিকদের মুনাফার পথ রুদ্ধ হয়ে গেছে। তিনি প্রস্তাব করেন, যেসব লোকসানি কারখানা আর টিকতে পারছে না, সেগুলোকে ব্যবসা গুটিয়ে বের হয়ে যেতে ‘এক্সিট পলিসি’ প্রণয়ন করা সময়ের দাবি।
https://samakal.com/economics/article/385085/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%93-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%89%E0%A6%AD%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87
দেশ রুপান্তর
শ্রমিকরা তবুও রাজপথে
ন্যূনতম মজুরি ঘোষণার প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশ রূপান্তরকে বলেছেন, ‘পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে মালিকপক্ষ সব সময়ই আন্তরিক। তবে দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান উৎপাদন সক্ষমতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। ভিয়েতনাম বা অন্যান্য প্রতিযোগী দেশের মতো পর্যাপ্ত নীতিসহায়তা ও অবকাঠামোগত সুবিধা পেলে আমাদেরও বেশি মজুরি দিতে কোনো আপত্তি নেই। আমরা চাই গঠিত নিম্নতম মজুরি বোর্ড নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সব পক্ষের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে তা ভারসাম্যপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যেই মালিকরা তা বাস্তবায়ন করতে পারে সেদিকে খেয়াল রেখে শ্রমিক-মালিক উভয় পক্ষের কারখানার উৎপাদনে মনোযোগ দেওয়া জরুরি। তিনি বলেন, শিল্প ও দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে কারখানার উৎপাদন পরিবেশ স্বাভাবিক রাখতে শ্রমিক-মালিক সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।’
https://www.deshrupantor.com/737967/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81%E0%A6%93-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87
যুগান্তর
মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, পোশাক শ্রমিকদের বেতন সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২৩ সালে। তিন বছরের মধ্যে তাদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি পোশাক শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন। ফলে মূল বেতনের বাইরে তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে মোট আয় আরও বাড়বে। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
https://www.jugantor.com/tp-firstpage/1189911
আমার দেশ
নাগরিক সংলাপে অর্থনীতিবিদ-বিশ্লেষকরা : চার চাপে পোশাকশিল্প
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের সম্মেলন কক্ষে সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে বক্তরা এ কথা বলেন। সংলাপে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, লেখক ও মানবাধিকার-শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ ও ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো. রুবাইয়াত সারওয়ার।
https://www.dailyamardesh.com/business/amdzrwrpfk88s
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
শ্রম অসন্তোষ: মজুরি ঘোষণার পরও থেমে নেই আন্দোলন, বন্ধ ২২ কারখানা, ৭টিতে আজও শ্রমিকদের কর্মবিরতি
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড কর্তৃক নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও থেমে নেই শ্রমিকদের আন্দোলন। শ্রমিকদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করেই কর্মবিরতি পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-570686
The Dhaka Tribune
RMG entrepreneurs welcome new wage structure despite implementation challenges
Garment industry entrepreneurs have welcomed the newly announced wage structure for readymade garment (RMG) workers, describing its implementation as challenging while pledging to enforce it from December 1. Welcoming the government's initiative to form the Minimum Wage Board and announce the new wages within the shortest possible time, they said the revised structure would play an important role in meeting workers' expectations.
https://www.dhakatribune.com/amp/bangladesh/425769/rmg-entrepreneurs-welcome-new-wage-structure
প্রতিদিনের বাংলাদেশ
মজুরি নির্ধারণের পরও শ্রমিকরা রাস্তায় কেন
মজুরি ঘোষণার পর বুধবারেই গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে আন্দোলনের উস্কানিতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা নিয়ে মালিকপক্ষের উদ্বেগ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মজুরি বাড়ানোর সিদ্ধান্তের পরও অসন্তোষ অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক শিল্পের মালিকপক্ষ। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, “মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রমিকদের বর্ধিত মজুরির পুরো দায়ভার মালিকদেরই বহন করতে হচ্ছে”। বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, “পোশাক শিল্প নিয়ে সব সময় রাজনৈতিক চাপ তৈরি করা হয়।’ তার মতে, ‘মজুরি ঘোষণার পরদিনও শ্রমিকদের মাঠে নামার ঘটনা উদ্বেগজনক। টানা ২০ থেকে ২২ দিন কারখানা বন্ধ থাকায় শিল্পের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন হবে”।
https://protidinerbangladesh.com/national/189331
The Daily Observer
Workers' leaders welcome new wage structure, seek market control
Garment workers' leaders have welcomed the decision to raise the monthly minimum wage in the readymade garment (RMG) sector from Tk 12,500 to Tk 17,000, urging the authorities to implement the new wage structure swiftly. Describing the new wage structure, finalised after prolonged discussions and negotiations, as a positive initiative, they said its implementation would improve workers' financial security, reduce workplace unrest and help restore a stable working environment in the garment industry.
https://observerbd.com/news/608838
জাগো নিউজ২৪
শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
https://www.jagonews24.com/economy/news/1183763
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বাণিজ্যিক চর্চা-সংক্রান্ত অভিযোগে বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কারোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
কম মজুরি, ভর্তুকি এবং চীনের কাঁচামালের ওপর নির্ভরতার মাধ্যমে উৎপাদন খাতকে অন্যায্যভাবে এগিয়ে নেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মার্কিন বাণিজ্য কর্মকর্তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বাংলাদেশের শিল্পনীতি—বিশেষ করে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) শিল্পে গৃহীত নীতিগুলো—ন্যায্য প্রতিযোগিতাকে বিকৃত করছে। যার ফলে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাঁরা মনে করেন। তবে আঞ্চলিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই শুল্ক কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে ভিন্ন মাত্রাও দেখছেন পোশাক শিল্পখাতের নেতারা। বিজিএমইএ'র ফরেন মিশন সেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ উল্লেখ করেন, নতুন এই শুল্ক পাকিস্তান ছাড়া বাংলাদেশের প্রায় সব প্রধান প্রতিযোগী দেশকেই লক্ষ্যবস্তু করেছে—যা পুরো বাজারে একটি বড় ধাক্কা তৈরি করবে।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-570666
দৈনিক আমাদের সময়
টিকে থাকার চ্যালেঞ্জ মালিক-শ্রমিকের
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার ওপর। এ জন্য শুধু মালিক বা শ্রমিকের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; আন্তর্জাতিক ক্রেতা, সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান মনে করেন, সামনে পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
https://www.dainikamadershomoy.com/details/01a213e87f921
The New Age
Experts seek balance between wages and sector sustainability
Former BGMEA president Rubana Huq said the industry was facing serious difficulties and questioned whether factories could remain sustainable under the new wage structure. She said comparisons with countries such as Vietnam were inappropriate without considering differences in infrastructure, industrial diversification and business conditions. BGMEA vice-president Md Shehabudduza Chowdhury said production costs, electricity prices, port charges and bank interest rates had increased significantly, while factory owners were bearing the additional burden of higher wages. He called for government support and a practical policy framework to help struggling factories restructure or exit the industry. BGMEA director Faisal Samad proposed an impact assessment involving researchers, media representatives, government officials and industry representatives to evaluate the effects of the new wage structure.
https://www.newagebd.net/post/apparel/324130/experts-seek-balance-between-wages-and-sector-sustainability
বণিক বার্তা
জ্বালানি সংকট ও উচ্চ সুদহারে স্থবির দেশের শিল্প খাত : গতিশীল শিল্প খাত ছাড়া স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে
দেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উৎপাদনমুখী শিল্প খাত। কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রফতানি প্রবৃদ্ধিতে এ খাত সবচেয়ে বড় ভূমিকা রাখে। কাজেই এ খাতের কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না থাকাটা অর্থনীতির জন্য উদ্বেগজনক, বিশেষ করে যখন বহুমুখী চাপের মুখে অর্থনৈতিক পরিস্থিতি আগে থেকেই নাজুক। তাই বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্প খাতের যে স্থবিরতার তথ্য উঠে এসেছে তা বাড়তি উদ্বেগ যোগ করছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার নেমেছে ৬৬ শতাংশে। অর্থাৎ শিল্পের বিদ্যমান যন্ত্রপাতি, অবকাঠামো ও শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।
https://bonikbarta.com/editorial/lgK1IPfwK1xBtke9
বাংলাদেশ প্রতিদিন
১৮% নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বিজিএমইএ সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে দেশের তৈরি পোশাক খাতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। শুল্ক বাড়লে বিদেশি ক্রেতাদের আমদানি ব্যয় বেড়ে যায়, ফলে তারা পণ্য কিনতে অনাগ্রহী হয়ে ওঠেন। এমনিতেই দেশের ব্যবসাবাণিজ্যের অবস্থা ভালো নয়; এর ওপর এই বাড়তি শুল্কের চাপ মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে। যেসব দেশে শুল্ক বেশি আরোপিত হবে, ক্রেতারা স্বাভাবিকভাবেই সেসব দেশ থেকে পণ্য কেনা কমিয়ে দেবেন।’ বর্তমান পরিস্থিতিকে পোশাকশিল্পের জন্য অত্যন্ত সংকটময় উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অবকাঠামোগত সমস্যা ও শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক খাত নিয়ে একটি নেতিবাচক বার্তা গেছে। এর ফলে ক্রেতারা নতুন করে ক্রয়াদেশ দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন।’
https://www.bd-pratidin.com/first-page/2026/11/26/1330998
জাগো নিউজ২৪
শ্রমিক সুরক্ষায় পোশাক খাতে ডিউ ডিলিজেন্স জোরদারের আহ্বান
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অংশীজন সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) ও এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
https://www.jagonews24.com/economy/news/1183636
The Financial Express
RMG unrest continues in some areas even after min. wage hike
Fresh flare-ups across some key industrial belts forced hundreds of garment factories to suspend operations Wednesday as the workers and labour lobbies rejected the newly fixed minimum wage of Tk 17,000. According to the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), a total of 324 factories were forced to declare a general holiday for the day due to ongoing agitation, while another 103 units remained closed indefinitely under Section 13(1) of the Bangladesh Labour Act, enforcing a 'no-work, no-pay' provision. The demonstrations broke out hours after the Minimum Wage Board early Wednesday finalised the new wage structure following a marathon 12-hour meeting.
https://today.thefinancialexpress.com.bd/first-page/rmg-unrest-continues-in-some-areas-even-after-min-wage-hike-1795628519
নয়াদিগন্ত
ডেনিম কারখানা স্থাপনে বাংলাদেশে বড় বিনিয়োগের সিদ্ধান্ত তুর্কি শিল্পগোষ্ঠীর
তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সাথে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো-এর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত কারখানায় সমন্বিত সুতা উৎপাদন (ইন্টিগ্রেটেড স্পিনিং) ইউনিটও থাকবে। বুধবার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
https://dailynayadiganta.com/post/diplomacy/1072701
বিবিসি বাংলা
মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও পোশাক শ্রমিকদের আন্দোলন থামছে না কেন?
পোশাক কারখানা মালিকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই চাপে থাকা বাংলাদেশের পোশাক খাত, আরও চাপে পড়বে। এমন প্রেক্ষাপটে, আন্দোলন না করে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তারা। শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না তিনি। "মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকারপক্ষ সবার বোঝাপড়ার মধ্য দিয়েই মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এটা কারো একার সিদ্ধান্তে হয়নি। ফলে এটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিৎ," বিবিসি বাংলাকে বলেন তিনি।
https://www.bbc.com/bengali/articles/c920xrpd3jvro.amp
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
বিনিময় হার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ডলার সোয়াপে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
https://www.tbsnews.net/bangla/Economy/news-details-570691
বাংলা নিউজ২৪
বিআইডিএস-বিসিআই যৌথ জরিপ : বিনিয়োগে ভাটায় মূলধনী যন্ত্রের গড় ব্যয় ৯৪% কমেছে
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের বাড়তি দাম এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্প-কারখানা। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি নতুন কর্মী নিয়োগেও চলছে ভাটা। একই সময়ে কারখানাপ্রতি মূলধনী যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। বিদ্যমান সক্ষমতারই পুরোটা কাজে লাগাতে না পারায় নতুন বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণে সতর্ক উদ্যোক্তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক যৌথ জরিপে শিল্পের এমন চিত্র উঠে এসেছে।
https://www.banglanews24.com/economics-business/news/bd/1695699.details
কালের কন্ঠ
৭৮৪ কোটি টাকার সুদ মওকুফেও কমছে না খেলাপি ঋণ
নতুন নীতিমালায় এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে এমন গ্রাহকরা দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃ তফসিল বা নবায়নের সুযোগ পাচ্ছেন। এর চেয়ে কম অঙ্কের ঋণের ক্ষেত্রে ১০ বছর মেয়াদে পুনঃ তফসিল করা যাচ্ছে। এ ক্ষেত্রে আবেদনের সময় বকেয়া ঋণের ১ শতাংশ জমা দিতে হচ্ছে। বাকি ১ শতাংশ পুনঃ তফসিল কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধের সুযোগ রয়েছে। অর্থাৎ মোট ২ শতাংশ ডাউন পেমেন্ট দুই ধাপে দেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এমন সুযোগের পরও বড় ঋণগ্রহীতাদের একটি অংশ ঋণ পুনঃ তফসিলে আগ্রহ দেখাচ্ছে না।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/11/26/1772815
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 26, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
আগামীর সময়
বড় ঋণের ছাড়ে লাগামহীন খেলাপি
বিশ্লেষকদের মতে, ইচ্ছা করা খেলাপিরা বারবার নীতিগত ছাড় ও নতুন সুবিধা পাওয়ায় ঋণ পরিশোধে আগ্রহ হারাচ্ছেন। এ অবস্থায় শুধু ঋণগ্রহীতাদের সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানো সম্ভব নয়। বরং ঋণ অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংকারদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি সমঝোতা ও সালিশের মাধ্যমে বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের উদ্যোগ নিতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না।
https://www.agamirsomoy.com/economics/bank/g648mabliu8w
প্রথম আলো
পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল
একটি পোশাক কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কিংবা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) থাকা স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠানটিতে যদি একজন ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ থাকেন, তাহলে কিছুটা অবাক হওয়ারই কথা। বিশ্বখ্যাত মার্কিন পোশাক ব্র্যান্ড জিএপি বা গ্যাপ ঠিক এমনই একটি পদ তৈরি করেছে।
https://www.prothomalo.com/business/world-business/nl5h0ys911