BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 15, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_10.45.50_AM__1781502891.jpeg
দেশ রুপান্তর
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণমুক্ত (ডিরেগুলেশন) পরিবেশ তৈরিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রপ্তানিমুখী ব্যবসায়ীদের একটি বড় দাবি ছিল বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা সম্প্রসারণ। এতদিন যাদের নিজস্ব বন্ডেড ওয়্যারহাউজ ছিল না, তারা বন্ড সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল সংগ্রহে নানা জটিলতার মুখোমুখি হতেন। নতুন বাজেটে এ সীমাবদ্ধতা দূর করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘অর্থবিল ২০২৬-২৭-এর বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_10.38.54_AM__1781502891.jpeg

The Business Standard
BGMEA cautions members against two Pakistani fabric suppliers The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has advised its member factories not to enter into new business dealings with Pakistan-based fabric suppliers SM Traders and SM Denims Mill Limited, citing their failure to comply with a decision of the BGMEA Arbitration Tribunal.The directive was issued through a notice signed by BGMEA Acting Secretary Major Mohammad Saiful Islam on Tuesday (9 June).BGMEA officials said the association's arbitration system has long played an important role in resolving disputes related to payments, product supply and contract execution in international trade. When foreign buyers or suppliers fail to comply with arbitration decisions, BGMEA often issues precautionary notices to protect the interests of its members.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_10.43.42_AM__1781502891.jpeg

কালবেলা
বাজেটে রপ্তানি প্রণোদনায়ও এনবিআরের করারোপ! তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানি প্রণোদনার উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। প্রণোদনায় উৎসে কর অর্ধেক কমানো হলেও ব্যবসায়ীদের কৌশলে ‘বেঁধে’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরের অর্থবিলে ন্যূনতম করের বিধানটি তুলে দেওয়া হচ্ছে। এতে সঞ্চয়পত্র থেকে শুরু করে রপ্তানি পণ্যের প্রণোদনাও আয় হিসেবে বিবেচনা করে করারোপের সুযোগ তৈরি হয়েছে। এখন খালি চোখে প্রণোদনার কর অর্ধেক কমে গেছে, কিন্তু আইনের সংশোধনী হওয়ায় বছর শেষে তা বেড়ে যেতে পারে ৫ গুণ পর্যন্ত।

uploads/trade_daily/digest_photo_FE_text__1781502891.jpg

The Financial Express
REMOVAL OF EXPORT VALUE-ADDITION REQUIREMENT : Textile millers alarmed by budget proposal Primary textile millers have expressed deep concern over a proposed budget measure to abolish the minimum value-addition requirement for exports produced from duty-free imported raw materials. They warned that the move could weaken domestic backward-linkage industries, increase import dependence and even force some factories to shut down. The concern stems from a proposal in the national budget for FY2026-27 to remove the existing 30 per cent value-addition requirement for exporting goods manufactured from duty-free raw materials imported against bank guarantees without a bond licence. The government has also proposed extending the facility to 10 new sectors in addition to the existing eight industries - including readymade garments, leather goods and plastics - allowing them to import raw materials against bank guarantees without obtaining a bond licence.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_10.36.52_AM__1781502891.jpeg

The Daily Star
How falling real prices threaten Bangladesh’s apparel sector : Mostafiz Uddin is the managing director of Denim Expert Limited Bangladesh’s garment industry has shown tremendous resilience over the past decade, recovering from crises, improving safety, and holding its position as one of the world’s most important sourcing destinations. But resilience isn’t the same as an unlimited capacity to absorb cost. The future of responsible sourcing has to be built on fair commercial terms, long-term partnerships, and an honest acknowledgement that sustainability without viable suppliers isn’t sustainability at all.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_10.48.00_AM__1781502891.jpeg

বাংলাদেশ প্রতিদিন
পাকিস্তান-ভিয়েতনামের মতো বাংলাদেশেও সৌরবিপ্লবের হাতছানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনা নীতি ও প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে চলতি বাজেটে এই খাতের জন্য নেওয়া কয়েকটি বড় সিদ্ধান্ত সেই চিত্র বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এই বাজেটে সরকার সৌর প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি, ডিসি কেবল এবং মাউন্টিং স্ট্রাকচার-সহ সৌরবিদ্যুৎ স্থাপনের গুরুত্বপূর্ণ উপকরণের ওপর আরোপিত সব ধরনের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এর ফলে এসব যন্ত্রপাতির ওপর কার্যকর শুল্কের বোঝা প্রায় ২০ শতাংশ থেকে শূন্যে নেমে এসেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-15_at_11.08.02_AM__1781502891.jpeg

প্রথম আলো
এসএমই খাত ২ হাজার কোটি টাকা ঋণ পাবে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের উদ্যোক্তাদের অর্থায়ন-সংকট দূর করতে অর্থমন্ত্রী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন ঋণ তহবিল ঘোষণা করেছেন। এ তহবিল থেকে এসএমই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে গত বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ জন্য এসএমই, কৃষি ও উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে লক্ষ্যভিত্তিক পুনঃ অর্থায়ন কর্মসূচি জোরদার করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের তিনটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করা হবে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।