BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 21, 2026

uploads/trade_daily/digest_photo_n_age__1784616240.jpg
The New Age
Bangladesh and the International Labour Organisation reaffirmed their commitment to strengthen cooperation on labour reforms, social protection, workplace safety, and the implementation of international labour standards. The fresh commitment came during a courtesy meeting between prime minister Tarique Rahman and ILO director general Gilbert F Houngbo at the Bangladesh Secretariat on Monday.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_12.28.30_PM__1784616240.jpeg

প্রথম আলো
বায়লার সম্মেলন : প্রযুক্তি ও উৎপাদনশীলতাই পোশাকশিল্পের ভবিষ্যৎ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং উচ্চ মূল্য সংযোজন পণ্য উৎপাদনে দ্রুত এগিয়ে যেতে হবে। ‘বায়লা ফিউচার সামিট–২০২৬’ শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শিল্পনেতা, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা এই আহ্বান জানান। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি বিদিয়া অমৃত খান বলেন, এলডিসি–পরবর্তী বাস্তবতায় শুধু চুক্তিভিত্তিক উৎপাদনের ওপর নির্ভর না করে উদ্ভাবন, নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা, নকশা উন্নয়ন ও মূল্য সংযোজনের দিকে যেতে হবে। তিনি এআই, অটোমেশন ও ইন্ডাস্ট্রি ৪.০–কে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য উল্লেখ করে এসব প্রযুক্তিতে আরও বিনিয়োগের আহ্বান জানান। শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, কোটা–পরবর্তী সময় ও কোভিড–১৯–এর মতো বড় চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। এখন এলডিসি–পরবর্তী বাস্তবতায় টিকে থাকতে অটোমেশন, এআই, দক্ষ মানবসম্পদ, বাজার বহুমুখীকরণ, লজিস্টিকস উন্নয়ন এবং উচ্চ মূল্য সংযোজন পণ্যে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_12.15.18_PM__1784616240.jpeg

বাংলাদেশ প্রতিদিন
ম্যানমেড ফাইবার পোশাকে বড় সম্ভাবনা : যুক্তরাষ্ট্রের বাজার ধরতে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ বিশ্বজুড়ে পোশাকের বাজারে পরিবর্তন এসেছে ভোক্তার চাহিদা ও ফ্যাশন প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে। একসময় যেখানে তুলা বা কটননির্ভর পোশাকের আধিপত্য ছিল, সেখানে এখন জায়গা করে নিচ্ছে টেকসই, আরামদায়ক, বৈচিত্র্যময় ও প্রযুক্তিনির্ভর ম্যানমেড ফাইবার (এমএমএফ) পোশাক। বৈশ্বিক পোশাক বাজারের বড় অংশ এখন কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের দখলে থাকলেও এ খাতে বাংলাদেশের অবস্থান এখনো তুলনামূলক দুর্বল। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে এমএমএফ পোশাক বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। এ সুযোগ কাজে লাগাতে পারলে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সুবিধা বাস্তবায়নে ধীরগতির কারণে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

uploads/trade_daily/digest_photo_sun__1784616240.jpg

The Daily Sun
Experts urge technological adoption for strong, competitive apparel industry The call came at the inaugural session of the two-day BAYLA Future Summit 2026, organised by the Bangladesh Apparel Youth Leaders Alliance (BAYLA) in Dhaka under the theme “Think Beyond Today.” BGMEA Vice-President Vidiya Amrit Khan highlighted the need to move beyond contract manufacturing towards innovation, branding and higher value addition. She said Bangladesh must prepare for post-LDC trade realities by improving productivity through AI, automation and Industry 4.0 while investing in design capabilities, product development and women’s leadership. Speaking at the summit, Urmi Group Managing Director Asif Ashraf said automation is no longer optional as rising labour costs and increasing global competition demand higher efficiency and productivity.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_12.38.19_PM__1784616240.jpeg

জাগো নিউজ২৪
স্পেনে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭ শতাংশ, সামনে অবারিত সুযোগ নতুন ডিজাইন, পণ্য উন্নয়ন ও ফাস্ট-ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশ থেকে স্পেনে যে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়, তার পুরোটা স্পেনের স্থানীয় ভোক্তাদের জন্য নয়। ইন্ডিটেক্সের মতো বড় প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করে স্পেনে নিয়ে যায়, এরপর সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে বিতরণ করে।’ ফলে স্পেনকে শুধু একটি ভোক্তা বাজার হিসেবে নয়, ইউরোপের একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন হাব হিসেবেও দেখতে হবে বলে মনে করেন তিনি।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_11.59.31_AM__1784616240.jpeg

The Business Standard
Evitex Dress Shirt Limited wins 'SDG Brand Champion Award-2026' Evitex Dress Shirt Limited, a LEED v4.1 Platinum-certified green factory of Evince Group, has been named "Most Sustainable RMG/Garments Factory of the Year" at the SDG Brand Champion Awards 2026. Organised by Bangladesh Brand Forum, the award recognised the company's sustainable manufacturing and responsible industrial practices, according to a press release. Dr Shariful Dulu, Managing Director of Marktale Bangladesh Limited, presented the award to Sanjana Shehnaz Chowdhury, Director of Evince Group, during the ceremony.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_12.29.03_PM__1784616240.jpeg

সমকাল
উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের: এনবিআরের উৎসে কর মনিটরিং ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন কার্যক্রম মনিটরিং ও যাচাই জোরদারের উদ্যোগে কোনো প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সোমবার এনবিআরের প্রতি এই আহ্বান জানিয়েছে। গত রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আয়কর আইন অনুযায়ী উৎসে কর কর্তন ও জমা কার্যক্রমের তদারকি জোরদারে কর কর্মকর্তারা যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ করে সরেজমিন পরিদর্শন করতে পারবেন। কর কর্মকর্তাদের এ ধরনের কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩ এর ১৪৭(২) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।

uploads/trade_daily/digest_photo_bonik__1784616240.jpeg

বণিক বার্তা
নতুন খাত ও দেশের বাইরের গন্তব্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের পোশাক শিল্পে গড়া পুঁজি ও সম্পদ ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি পোশাক শিল্পে গড়ে ওঠা পুঁজি ও সম্পদ এখন ক্রমেই দুবাই, সিঙ্গাপুর ও লন্ডনের আবাসন, আর্থিক সেবা, কৃষিভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি খাতে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পোদ্যোক্তারা নীরবে এমন বহুমুখী বিনিয়োগ পোর্টফোলিও গড়ে তুলছেন, যার ধরন গাজীপুরের কারখানাকেন্দ্রিক ব্যবসার চেয়ে উপসাগরীয় অঞ্চলের পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গেই বেশি সাদৃশ্যপূর্ণ।

uploads/trade_daily/digest_photo_ju__1784616240.jpg

যুগান্তর
গ্যাসের নতুন সংযোগ বন্ধ বিপদে শিল্পমালিকরা হঠাৎ করে দেশের সব ধরনের শিল্পকারখানায় গ্যাসের নতুন সংযোগ বন্ধ করেছে সরকার। গত সপ্তাহে জ্বালানি বিভাগ থেকে চিঠি দিয়ে দেশের সব বিতরণ কোম্পানিকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের গ্যাস ফিল্ডগুলোতে উৎপাদন কমছে। অন্যদিকে, দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সীমাবদ্ধতা আছে। এসব কারণে শিল্পে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে চিঠিতে বলা হয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে চরম উৎকণ্ঠায় পড়েছেন শিল্পমালিকরা-বিশেষ করে যারা ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গ্যাস সংযোগের জন্য অপেক্ষা করছেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-21_at_12.17.22_PM__1784616240.jpeg

দৈনিক আমাদের সময়
শিল্প কাঁচামাল ও মূলধনী যন্ত্র আমদানিতে ভাটা অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিল্প স্থাপন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে মূলধনী যন্ত্রপাতি এবং উৎপাদন সচল রাখতে কাঁচামাল আমদানির প্রয়োজন হয়। তাই এ দুটি খাতের এলসি নিষ্পত্তি কমে যাওয়া উৎপাদন ও বিনিয়োগে ধীরগতির ইঙ্গিত দেয়। অনেক উদ্যোক্তা ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী এলসি খুললেও বাস্তবে যন্ত্রপাতি আমদানি ও প্রকল্প বাস্তবায়নে সতর্ক অবস্থান নিয়েছেন। এর পেছনে চারটি কারণকে দায়ী করেন তারা। এগুলো হলো- ডলারের টানাপড়েন, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি, উচ্চ সুদের হার ও ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।