August 31, 2026
বণিক বার্তা
কেবল বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের লজিস্টিক হাব হবে চট্টগ্রাম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে চট্টগ্রাম কেবল বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি লজিস্টিক হাব হয়ে উঠবে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ‘সরকারের ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা পূরণে লালদিয়ায় এপি মুলারের টার্মিনাল নির্মাণ একটি বড় মাইলফলক।’
https://bonikbarta.com/economy/0cH7JRA4AKPsIY05
The Daily Star
Imports from India rise despite trade restrictions
Bangladesh’s imports from India continue to rise despite restrictions imposed by both countries on the movement of some goods, while exports to the neighbouring country remained almost unchanged. The country imported goods worth $10.96 billion from India in fiscal year 2025-26, up from $9.62 billion a year earlier, according to National Board of Revenue (NBR) data. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said businesses have raised trade-related issues in different forums to increase exports to India. He said Bangladesh should be able to export more goods through land ports and gain greater access to the Indian market.
https://www.thedailystar.net/business/economy/news/imports-india-rise-despite-trade-restrictions-4260636
দৈনিক আমাদের সময়
অর্থনীতির মাথাব্যথা হরমুজ
বাংলাদেশ কাতার ও ওমানসহ বিভিন্ন উৎস থেকে জ¦ালানি আমদানি করে এবং এর সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ¦ালানি পরিবহনে বড় ধরনের অনিশ্চয়তা বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে এলএনজি ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ইনামুল হক খান বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি পর একটি সংকট সামনে আসছে, যা শিল্প-কারখানার উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাধা তৈরি করছে। তিনি বলেন, এই সংকট কীভাবে মোকাবিলা করব, সেটাই মাথায় আসছে না। বড় বিপদে আছি। মাথায় কোনো বুদ্ধিও আসছে না।
https://www.dainikamadershomoy.com/details/01a053e34cbb3
বণিক বার্তা
সুতায় সক্ষমতা তৈরি হলেও কাপড়ে কম, চীননির্ভর বাংলাদেশের পোশাক শিল্প
চিটাগং এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের মতে, বাংলাদেশের বস্ত্র শিল্পের বর্তমান অবস্থান বুঝতে হলে পোশাকের পেছনে থাকা পুরো উৎপাদন শৃঙ্খল দেখতে হবে। তার পর্যবেক্ষণ, কাপড়ের পেছনে রয়েছে সুতা, আর সুতার পেছনে তুলা। বাংলাদেশের নিজস্ব তুলা উৎপাদনের সুযোগ সীমিত। দেশ ছোট এবং তুলা চাষের জন্য প্রয়োজনীয় জমির সীমাবদ্ধতা রয়েছে। ফলে আমদানি করা তুলাকে দেশে সুতা ও পরবর্তী পর্যায়ের পণ্যে রূপান্তর করাই বাংলাদেশের জন্য বাস্তবসম্মত পথ। এ জায়গায় গত ১৫ বছরে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে তুলাভিত্তিক সুতা উৎপাদনে বাংলাদেশ ভালো সক্ষমতা তৈরি করেছে। বিশেষায়িত সুতা ও মিশ্র সুতাও এখন দেশে পাওয়া যাচ্ছে।
কালের কন্ঠ
দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি
ছোট ব্যবসায়ীদের জন্য স্বস্তির উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসা ও কোম্পানিকে ন্যূনতম টার্নওভার কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।একই সঙ্গে টার্নওভারভেদে স্লাবভিত্তিক করহার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কোনো ন্যূনতম টার্নওভার কর দিতে হবে না। দুই কোটি টাকার বেশি থেকে তিন কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর হবে শূন্য দশমিক ২৫ শতাংশ।
https://www.kalerkantho.com/online/business/2026/08/31/1732587
দেশ রুপান্তর
বন্ধ কলকারখানার জন্য ৬ ব্যাংকের অর্থায়ন চূড়ান্ত
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজে চুক্তিবদ্ধ ১৭টি ব্যাংকের মধ্যে প্রথম ধাপে ছয়টি ব্যাংকের অর্থায়ন চূড়ান্ত হয়েছে। এসব ব্যাংক প্যাকেজে মোট ২৭ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। বন্ধ কলকারখানা চালু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কৃষি ও রপ্তানি খাতের জোগান বাড়াতে এ অর্থায়ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছে।
https://www.deshrupantor.com/716778/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A7%AC-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%82%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4
দৈনিক আমাদের সময়
শিল্প মালিকরাই এলপিজি আমদানি করতে চান
গ্যাসের তীব্র সংকটে শিল্পকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। কমে গেছে গ্যাসের চাপ, স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না বয়লার ও উৎপাদনযন্ত্র। কোথাও উৎপাদন কমিয়ে, আবার কোথাও বাড়তি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করে কারখানা সচল রাখার চেষ্টা করছেন উদ্যোক্তারা। বিশেষ করে ডাইংসহ বিভিন্ন শিল্পকারখানায় গ্যাসের বিকল্প হিসেবে কাঠের লাকড়িও ব্যবহার করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার থেকে এলপিজি কেনার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছেন শিল্প মালিকদের অনেকে। এরই মধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের জন্য এলপিজি আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছে। সরকারও এসব আবেদন যাচাই-বাছাই করে দেখছে। শিল্প উদ্যোক্তাদের এই উদ্যোগের পেছনে মূল কারণ দীর্ঘস্থায়ী গ্যাস সংকট।
https://www.dainikamadershomoy.com/details/019fa4bf15df14
The Business Standard
AI-powered monitoring boosts RMG productivity by up to 25%
Bangladeshi readymade garment exporters are increasingly installing artificial intelligence-driven Internet of Things (IoT) devices on their production lines to boost productivity and maintain global competitiveness. Some factories have installed the technology on part of their production lines, while others have connected every sewing machine to the system. Industry sources said a significant number of major export-oriented factories are planning to introduce similar technology.Sparrow Group began using the system about six months ago. The company, which exports around $350 million a year, has installed the devices on about half of its sewing machines, said its Managing Director Shovon Islam. "We have observed a 5% to 10% increase in productivity compared with the manual system," he said.
https://www.tbsnews.net/economy/rmg/ai-powered-monitoring-boosts-rmg-productivity-25-1529081
The Business Standard
Decent work, upskilling vital for RMG’s global competitiveness
To overcome these challenges and prepare for the post-LDC graduation period, they urged the government, international buyers, factory owners and trade unions to share responsibility instead of placing the burden solely on manufacturers. They made the remarks at a roundtable titled "Redesigning Systems for Decent Work and Global Competitiveness", jointly organised by CARE Bangladesh and The Business Standard at the TBS office on Thursday (20 August). Fatima Jahan Seema, Lead of Program Monitoring & Impact at CARE Bangladesh, presented the keynote and moderated the discussion.
https://www.tbsnews.net/supplement/decent-work-upskilling-vital-rmgs-global-competitiveness-1529061
যুগান্তর
জ্বালানি সংকটে শিল্পোৎপাদনে বিপর্যয় : দিনে ক্ষতি ২৩৮৭ কোটি টাকা
চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও ময়মনসিংহসহ সারা দেশের শিল্পকারখানায় প্রতিদিন ২ হাজার ৩৮৭ কোটি টাকার উৎপাদন ক্ষতি হচ্ছে। নতুন গ্যাস সংযোগের জন্য এক হাজার ৮৫৭টি আবেদন ঝুলে রয়েছে। এতে প্রায় ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ আটকে আছে। রোববার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চ্যালেঞ্জ : ব্যবসার পরিবেশের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়।
https://www.jugantor.com/tp-firstpage/1147439
আগামীর সময়
ব্যবসা উন্নয়ন সূচকে অবনতি
শিল্প খাতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী এবং নীতিনির্ধারকরা। একই সঙ্গে শিল্প খাতের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন, রপ্তানিমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের আগাম ও নির্ভরযোগ্য সূচি প্রকাশের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চ্যালেঞ্জ: উন্নত ব্যবসায়িক পরিবেশের জন্য নির্ভরযোগ্য অবকাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বললেন ব্যবসায়ী এবং বিশেষজ্ঞরা।
https://www.agamirsomoy.com/economics/business/8whltcvgy6ww