BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

November 03, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-11-03_at_12.52.43_PM__1793688963.jpeg
প্রথম আলো
পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ তৈরি পোশাকশিল্পের। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কারখানা চালাচ্ছি না—এ কথা ঠিক নয়। আসল কথা হচ্ছে চালাতে পারছি না। মঙ্গলবার কারখানা চালু রাখার চেষ্টা করব। না পারলে বন্ধ রাখার সিদ্ধান্তের পথে যেতে হবে।’ কেন চালু রাখতে পারছেন না—এমন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, কারখানার সামনে মিছিল, বাইরে থেকে কারখানায় ঢিল ইত্যাদি চলছিল। মজুরি বোর্ড গঠিত হওয়ার পর শ্রম অসন্তোষের কোনো কারণ নেই। https://www.prothomalo.com/business/industry/o7nx3uj574
uploads/trade_daily/digest_photo_agamir__1793689363.jpg

আগামীর সময়
শ্রমিক আন্দোলনের মুখে বাধাগ্রস্ত ৮৫০ কোটির রপ্তানি জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মো. মিজানুর রহমান আগামীর সময়কে বলেছেন, সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে আন্দোলনে যোগ দেওয়ায় ঢাকা ও আশপাশের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এতে প্রায় ৪ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে ব্যাহত হওয়া রপ্তানি কার্যক্রমের হিসাব। কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। শুধু উৎপাদন বন্ধ থাকাই নয়, এর প্রভাব পড়ছে কারখানার পরিচালন ব্যয় ও পণ্য সরবরাহের সময়সূচিতে। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের কারণে সোমবার তার প্রতিষ্ঠানের দুটি কারখানা বন্ধ রাখতে হয়েছে। তিনি বলেছেন, ৪৫টি উৎপাদন লাইনের এই দুটি কারখানা পরিচালনায় প্রতিদিন প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হয়। কারখানা চালু থাকুক বা বন্ধ থাকুক, এই নির্দিষ্ট পরিচালন ব্যয় বহন করতে হয়। ফলে কারখানা বন্ধ থাকায় ওই দিনের পুরো ব্যয়ই প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। https://www.agamirsomoy.com/economics/6xpc0kydq0ir

uploads/trade_daily/digest_photo_jnews__1793689363.jpg

জাগো নিউজ২৪
উসকানিতে পা না দিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির তৃতীয় পক্ষের উসকানিতে পা না দিয়ে আন্দোলনরত পোশাকশ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ড্রাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সোমবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। https://www.jagonews24.com/economy/news/1174837

uploads/trade_daily/digest_photo_tbs_exporte__1793689363.jpg

The Business Standard
Exporters fear buyers may cut orders if garment unrest continues : Some orders are gradually shifting to India, Pakistan and other countries. Exporters fear international apparel buyers may reduce orders from Bangladesh if the ongoing unrest in the garment sector is not brought under control soon, with several brands already monitoring the situation and questioning factory owners about production and shipment schedules. Mijanur Rahman, managing director of Fabrica Knit Composite, said buyers are already expressing dissatisfaction over shipment delays. "When we requested an extension of shipment deadlines because we could not complete production on time, the buyer expressed dissatisfaction," he told TBS. He said he had received information that some buyers have already stopped placing orders and were closely monitoring developments.Shehab Udduza Chowdhury, vice-president of BGMEA, said a buyer's representative had contacted his factory on Monday to ask when the situation might return to normal. "We fear Bangladesh will lose orders if the situation does not improve quickly," he told TBS. https://www.tbsnews.net/economy/rmg/exporters-fear-buyers-may-cut-orders-if-garment-unrest-continues-1590886

uploads/trade_daily/digest_photo_Amader_Shamo_vangchu__1793689363.jpg

দৈনিক আমাদের সময়
বড় ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি হারানোর শঙ্কা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার দাবির পাশাপাশি আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর এবং রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন বাস্তবতায় শ্রমিক-মালিকের স্বার্থ রক্ষা, উৎপাদন সচল রাখা এবং রপ্তানি বাজার ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় মালিকেরা উদ্বিগ্ন। পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিকরা। তিনি শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলোকে আন্দোলন নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিক ও মালিক- উভয় পক্ষের জন্য আইন সমানভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন তিনি। https://www.dainikamadershomoy.com/details/01a19d85d5aa5

uploads/trade_daily/digest_photo_sangbad__1793689363.jpg

সংবাদ
পোশাক খাতে অস্থিরতা পরিহারে শ্রমিকদের প্রতি আহ্বান দেশের তৈরি পোশাকশিল্পে চলমান তীব্র অস্থিরতার প্রেক্ষাপটে শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে অবিলম্বে কাজে ফিরে যাওয়ার আকুল আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নিম্নতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার। সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বাবুল আখতার বলেন, "শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব মজুরি বোর্ডের প্রথম সভাতেই তুলে ধরা হবে। এ জন্য শ্রমিক সংগঠনগুলোর জোটের মধ্যে আলোচনা চলছে। কোনো ধরনের উসকানি বা প্রলোভনে পা দিয়ে শিল্পকারখানার ক্ষতি করা যাবে না।" https://sangbad.net/news/22389/

uploads/trade_daily/digest_photo_ds__1793689363.jpg

The Daily Star
Owners to reopen RMG factories today : Worker, trade union leaders call for an end to unrest The unrest entered its third consecutive day yesterday, forcing 414 factories to remain closed, according to Industrial Police data. Leaders of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) made the appeal during an emergency meeting with Home Minister Salahuddin Ahmed at his office. BGMEA Vice-President Rezwan Selim said the home minister had suggested reopening factories today. He said manufacturers at a meeting on Sunday night expressed concern over production delays, shipment disruptions, costly air freight and cancellation of work orders. The unrest, coupled with global supply chain volatility and a gas crisis, has further strained the sector, he said, adding that some buyers halve their orders when unrest breaks out. https://www.thedailystar.net/news/bangladesh/news/owners-reopen-rmg-factories-today-4314136

uploads/trade_daily/digest_photo_amade_Sham_udbig__1793689363.jpg

দৈনিক আমাদের সময়
কারখানা ভাঙচুর অগ্নিসংযোগে উদ্বিগ্ন মালিকরা বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি ও এশিয়া গ্রুপের চেয়ারম্যান এমএ সালাম আমাদের সময়কে বলেন, বেতন বেশি চাইতে তো সমস্যা নেই। কিন্তু ক্রেতারা সে ক্ষেত্রে অন্য দেশে চলে যাবেন। তিনি বলেন, ৩০ হাজার টাকা মানে ৩০০ মার্কিন ডলারের মতো। এ ক্ষেত্রে প্রতিবেশী ভারতের এ খাতে সর্বনিম্ন বেতন ২০০ ডলারের অনেক কম। কম্বোডিয়ায় ১৭০ ডলার এমনকি ভিয়েতনামে ২৫০ ডলার। তিনি বলেন, ব্যবসায়ীরা বর্তমানে বিশ্ব ব্যবস্থার ধব সামলে এই বেতন দিতে পারছেন কিনা তা টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করাই কাম্য। বিজিএমইএর পরিচালক সাইফুল্লাহ মোহাম্মদ মনসুর আমাদের সময়কে বলেন, বাংলাদেশে আন্দোলনের কারণে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি পোশাক রপ্তানি খাত ধসে পড়বে বিষয়টি এমন নয়। আমরা মোট উৎপাদনের কত অংশই বা করে থাকি। তবে বারবার ন্যূনতম মজুরি বৃদ্ধির নামে যেভাবে ন্যক্কারজনক আন্দোলন হয়, তাতে এ খাতের উদ্যোক্তাদের ইমেজ ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। https://www.dainikamadershomoy.com/details/01a19d85d8282

uploads/trade_daily/digest_photo_samakal_mor__1793689363.jpg

সমকাল
পোশাক শ্রমিকদের বিক্ষোভ : আলোচনাই সমাধানের সর্বোত্তম পথ বৈশ্বিক বিবিধ সমস্যার সহিত বিশেষত ব্যাংকিং খাতের অনাচার, তীব্র জ্বালানি ঘাটতিসহ অভ্যন্তরীণ বহুবিধ সংকট যুক্ত হইয়া সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির চাকা আশঙ্কাজনকভাবে শ্লথ হইয়া গিয়াছে। ইহার ফলে পোশাকশিল্পকেও অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করিতে হইতেছে। এমতাবস্থায় দেশের বৃহত্তম শিল্প খাতে অস্থিরতা ও সহিংসতা অর্থনীতিকে অধিকতর বিপর্যয়ের দিকে ঠেলিয়া দিবে। সর্বোপরি, যেইখানে শান্তিপূর্ণ সমাধানের সর্বোত্তম পন্থা হিসাবে আলোচনার পথ উন্মুক্ত, সেইখানে সহিংস বিক্ষোভ উপযুক্ত পন্থা হইতে পারে না। আমাদের প্রত্যাশা, শ্রমিকরা সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে মজুরি বোর্ডে তাহাদের দাবিদাওয়া লইয়া দরকষাকষিতে মনোনিবেশ করিবেন। অন্যপক্ষ বিশেষত মালিকগণও শিল্পের স্বার্থে শ্রমিকদের সন্তুষ্টি বিধানে মনোযোগী হইবেন। https://samakal.com/opinion/article/381078/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%A5

uploads/trade_daily/digest_photo_b_tri__1793689363.jpg

বাংলা ট্রিবিউন
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত নতুন মজুরি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। https://www.banglatribune.com/business/industry-and-trade/978340/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_agami_agam__1793689363.jpg

আগামীর সময়
ছিল আগাম সতর্কতা, তারপরও পোশাকশিল্পে অস্থিরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সতর্কবার্তার একটি অনুলিপি আগামীর সময়ের হাতে এসেছে, যা বিশ্লেষণে দেখা গেছে— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় ডিসেম্বরকে ঘিরে পোশাকশিল্পে সম্ভাব্য শ্রমিক অসন্তোষের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে আন্দোলন-বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। অথচ সেই সতর্কবার্তার পরও শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। https://www.agamirsomoy.com/national/ouugbylwk3ni

uploads/trade_daily/digest_photo_protidi_bd__1793689759.jpg

প্রতিদিনের বাংলাদেশ
শিল্প ধ্বংসে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এমন প্রশ্ন উঠেছে যে, এই অস্থিরতা কি কেবল শ্রমিক অসন্তোষের বহিঃপ্রকাশ নাকি আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল দেশের এই প্রধান রপ্তানি খাতকে দুর্বল করার চেষ্টা করছে? সরকারের অভিযোগ, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরি করছে। মালিকদের একাংশেরও দাবি, কারখানায় হামলায় বহিরাগতরা অংশ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পোশাক শিল্প দুর্বল হলে এর প্রভাব শুধু কারখানা বা শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কর্মসংস্থান কমবে, রপ্তানি আয়ের ক্ষতি হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হতে পারে। প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের ক্রয়াদেশ পাওয়ার সুযোগও নিতে পারে। ফলে এই শিল্পের স্থিতিশীলতা দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। https://protidinerbangladesh.com/national/186762

uploads/trade_daily/digest_photo_A_SHA__1793689759.jpg

দৈনিক আমাদের সময়
মালিক-শ্রমিক স্বার্থরক্ষায় গুরুত্ব সরকারের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একদিকে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে নতুন মজুরি বোর্ড গঠন ও তাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর ও নাশকতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সাভার, আশুলিয়া, গাজীপুর ও রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার পেছনে রাজনৈতিক ইন্ধন ও ষড়যন্ত্রের আশঙ্কাও করছে ক্ষমতাসীন বিএনপি। সরকারের নীতিনির্ধারকদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন, মালিকদের বিনিয়োগ এবং দেশের রপ্তানি আয়ের স্বার্থ রক্ষায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে থাকতে দলীয় নেতাকর্মীদেরও বার্তা দেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারক, মন্ত্রী ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। https://www.dainikamadershomoy.com/details/01a19d85d4f64

uploads/trade_daily/digest_photo_amar_desh_bb__1793689759.jpg

আমার দেশ
কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক জনসংখ্যার অনুকূল বয়সকাঠামো কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে বাংলাদেশের সামনে। ২০৪৫ সালে দেশে জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কাল শিখরে পৌঁছাবে। অথচ পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি, নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ। অন্যদিকে বাড়তে থাকা প্রবীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষাব্যবস্থাও পর্যাপ্ত নয়। ফলে কর্মক্ষম জনগোষ্ঠীর বিশাল সম্ভাবনা কাজে লাগাতে না পারলে জনসংখ্যাগত সুবিধা অর্থনৈতিক চাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। https://www.dailyamardesh.com/business/economy/amdqxoooppvkc

uploads/trade_daily/digest_photo_bd_prat__1793689759.jpg

বাংলাদেশ প্রতিদিন
ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংক এমডিদের সতর্ক করলেন গভর্নর এক মাসের ব্যবধানে দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারপ্রতি বিনিময় হার প্রায় দেড় টাকা বেড়েছে। আর কার্ব মার্কেটে (খুচরা বাজার) প্রতি ডলারের দর উঠে গেছে ১২৮ টাকা ৫০ পয়সায়। হঠাৎ করেই ডলারের বিনিময় হারে ঊর্ধ্বমুখী এ প্রবণতার বিষয়ে ব্যাংক নির্বাহীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান এ সতর্কবার্তা দেন। https://www.bd-pratidin.com/economy/2026/11/03/1321042

uploads/trade_daily/digest_photo_fe_bonded__1793689759.jpg

The Financial Express
WITHDRAWAL OF BONDED WAREHOUSE FACILITIES :BTMA sets yarn price ceiling amid RMG exporters' worry The Bangladesh Textile Mills Association (BTMA) has set a price ceiling for locally produced yarn amid concerns among readymade garment (RMG) exporters that domestic millers may raise prices following the withdrawal of bonded-warehouse facilities for importing several categories of yarn. In its first such move, the association has fixed the price of 30-count single carded cotton yarn at $3.25 to $3.45 per kilogram, with separate ceilings for sight and deferred letters of credit (LCs). BTMA officials, seeking anonymity, told The Financial Express that RMG exporters had expressed concerns over possible price hikes by local spinning mills following the withdrawal of the bonded warehouse facility. Against this backdrop, the association took the initiative to set a price ceiling to prevent millers from charging excessive prices, they said. https://today.thefinancialexpress.com.bd/last-page/btma-sets-yarn-price-ceiling-amid-rmg-exporters-worry-1793642777

uploads/trade_daily/digest_photo_amar_desh_new__1793689759.jpg

আমার দেশ
ব্যাংকে নতুন ঋণ প্রস্তাব তলানিতে সরকারি-বেসরকারি অনেক ব্যাংকে রেকর্ড পরিমাণ তারল্য অলস পড়ে আছে। বেসরকারি খাত থেকে ভালো ঋণ প্রস্তাব পাচ্ছে না। শিল্প বিনিয়োগের নতুন ঋণ কিংবা প্রকল্প সম্প্রসারণের প্রস্তাবনাও পাচ্ছে না ব্যাংকগুলো। আবার যেনতেন ঋণ প্রস্তাবে সায় দিচ্ছে না অধিকাংশ পরিচালনা বোর্ড। ফলে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো তুলনামূলক সংকটে থাকা ব্যাংকে এফডিআর ও কলমানিতে টাকা খাটাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিল বন্ডে বিনিয়োগ করেও উদ্বৃত্ত তারল্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এমন পরিস্থিতিতে নতুন আমানত নিরুৎসাহিত করছে। মেয়াদি আমানতের সুদের হার মাত্রাতিরিক্ত কমিয়ে দিয়েছে। দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শীর্ষ পর্যায় থেকে এসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে। https://www.dailyamardesh.com/business/economy/amdwigf8xsqvf

uploads/trade_daily/digest_photo_bonik_agam__1793689759.jpg

বণিক বার্তা
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য হামলা ও ইরানের পাল্টা আক্রমণের জন্য আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। বিশেষ করে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাতের অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। থাইল্যান্ড জরুরি নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ফিলিপাইন, জাপানসহ কয়েকটি দেশ জ্বালানি মজুদ ও সরবরাহ নিরাপত্তা জোরদারে কাজ করছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়াও। https://bonikbarta.com/bangladesh/SYvcfoWjYL8NCbyD

uploads/trade_daily/digest_photo_d_post__1793689759.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate November 03, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_jugan__1793689759.jpg

যুগান্তর
বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। সোমবার সংগঠনটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। বিটিএমএ’র সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন স্বাক্ষরিত ঘোষণাটি সংগঠনের সদস্য মিল, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংগঠন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন। https://www.jugantor.com/tp-lastpage/1178296

uploads/trade_daily/digest_photo_ajker__1793689759.jpg

আজকের পত্রিকা
ইউএস ট্রেড শো: বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে আসছেন মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। ৫ নভেম্বর রাজধানীতে শুরু হতে যাওয়া ৩০তম ইউএস ট্রেড শোতে অংশ নেবেন তাঁরা। সফরকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, বিনিয়োগের সুযোগ যাচাই এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তাঁরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্বের তিন দশক পূর্তি উপলক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এ প্রদর্শনীর আয়োজন করছে। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। https://www.ajkerpatrika.com/business/ajp7feiyeggmm